খুঁজুন
, ,

হেফাজত আমিরের মন্তব্যে ক্ষোভ আলেমদের

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৪:৫০ অপরাহ্ণ
হেফাজত আমিরের মন্তব্যে ক্ষোভ আলেমদের
শেয়ার করুন

জামায়াতের সঙ্গে জোট করে গত নির্বাচনে দলটির পক্ষে ভোট চাওয়ায় মাওলানা মামুনুল হককে একহাত নিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। গত শুক্রবার চট্টগ্রামে এক ওয়াজ মাহফিলে সরাসরি নাম না নিয়ে মামুনুল হককে ইঙ্গিত করে ‘… বাচ্চা’ বলে মন্তব্য করেন তিনি। তবে আলেমদের মুখে এ ধরনের মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন কওমি মাদ্রাসা সংশ্লিষ্টরা।

মুহিব্বুল্লাহ বাবুনগরীর এ বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়লে হতবাক হয়ে পড়েন অনেক কওমি আলেম। এ ধরনের অসৌজন্যমূলক মন্তব্যের জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান কেউ কেউ।

কাউকে গালিগালাজ করার অধিকার হেফাজতের আমিরের নেই বলে মনে করেন গাজীপুর সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস যুবায়ের আহমাদ। তিনি বলেন, ‘আমিরে হেফাজত বরাবরই আমাদের শ্রদ্ধার। কিন্তু তিনি একবার গালি দিলেন। ধরে নিলাম সেটা আঞ্চলিকতার প্রভাব। ওমা, এখন দেখি আবার। তা-ও ‘… বাচ্চা’ বলে! সমালোচনা করার অধিকার তার আছে, গালিগালাজের না। এতে তার প্রতি গণআস্থায় ঘাটতি তৈরি হবে এবং কওমিপন্থিদের মাঝেও তাকে নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, তা যখন তার বলিষ্ঠ নেতৃত্বের ভিত নড়বড়ে করে দেবে।’

মুহিব্বুল্লাহ বাবুনগরীর জাতির কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত বলে জানান কওমি উদ্যোক্তার ফাউন্ডার মাওলানা রোকন রাইয়ান। তার মতে, এটা অসভ্যদের ভাষা। তিনি লেখেন, ‘তার নিকটজন যারা আছেন তাদের উচিত তাকে বুঝানো। ভুল সবারই হতে পারে, সেখান থেকে ফিরে আসাটাই উত্তম মানুষের কাজ। আর তিনি যে বয়সে গিয়ে পৌঁছেছেন, এখন তাকে পূর্ণ বিশ্রাম দেওয়া জরুরি।’

একজন বরেণ্য শায়খুল হাদিসকে এমন অপমান গ্রহণযোগ্য নয় বলে মনে করেন রাজধানী উত্তরার বায়তুল মুমিন মাদ্রাসার মুহতামিম মুফতি নেয়ামতুল্লাহ আমিন। তিনি লেখেন, ‘শায়খুল হাদিসের মতো একজন বরেণ্য আলেমকে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের উপস্থিতিতে, হাজার হাজার আলেম ও গণমাধ্যমের সামনে প্রকাশ্য মঞ্চে এমন অপমানজনক ভাষায় গালিগালাজ করা হলো! পৃথিবীর ইতিহাসে এমন ঘটনার নজির আছে কি না, আমার জানা নেই।’

কোনো কোনো কওমি মুরুব্বির কারণে কওমি মাদ্রাসা জাতির কাছে আস্থাহীন হয়ে পড়বে বলে শঙ্কা রাজধানী মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়ার শিক্ষক আবু নাঈম ফয়জুল্লাহর। তিনি লিখেছেন, ‘এখন কওমিদের মুরুব্বি পর্যায়ে যে ধরনের ঘটনা ঘটছে তাতে জাতির কাছে এক আস্থাহীন, বিবেকহীন সম্প্রদায়ে পরিণত হচ্ছে এই অঙ্গন। এভাবে কওমি অঙ্গন যদি কওমের কাছেই আস্থাহীন হয়ে পড়ে, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার।’

মাদরাসায়ে রাহমানিয়া আব্বাসিয়ার শিক্ষক জারির আহমদ হেফাজত আমিরের মতো মুরুব্বিদের থেকে আল্লাহ এই জাতি ও উম্মাহকে হেফাজত করার দোয়া চেয়েছেন। তিনি লিখেছেন, কিছু বলা যাবে না, মুখ খোলা যাবে না, কারণ তিনি আকাবির। তিনি যাকে ‘… বাচ্চা’ বললেন, তার বাবা ছিলেন এ দেশের অবিসংবাদিত শায়খুল হাদিস। ৬০ বছর বুখারি পড়িয়েছেন, বাংলা ভাষায় প্রথম বুখারির অনুবাদ করেছেন। কিছু বললেই বলবে বেয়াদব, কিছু বললেই বলবে আদবহীন। শুধু এতটুকু বলি এই ধরনের মুরুব্বি থেকে আল্লাহ এই জাতি ও উম্মাহকে হেফাজত করুন।’

ইসলামিক স্কুলের ফাউন্ডার ও প্রিন্সিপাল মুহিব ইমতিয়াজ হেফাজত আমিরের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘থেকে থেকে মোরা খুড়ো হয়ে যাই বুড়োদের সোহবতে।’

মাওলানা মাহমুদুল হক জালীস লিখেছেন, ‘যে নিজের জবান হেফাজত করতে পারে না। তার দায়িত্বে পড়েছে ইসলাম হেফাজতের ভার!’

মাওলানা আরাফাত নুর লিখেছেন, ‘আমাদের মুরুব্বি আকাবির যেহেতু গালি দিয়েছেন, তাহলে মনে হয় এটা সোওয়াব-ই হবে।’

স্বামীর পর্দা তার স্ত্রীর সম্মান: পারশা মাহজাবিন

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ
স্বামীর পর্দা তার স্ত্রীর সম্মান: পারশা মাহজাবিন
শেয়ার করুন

তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবিন পূর্ণী সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন, যা নিয়ে ভক্ত ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক কৌতূহল ও রহস্যের সৃষ্টি হয়েছে। পারশা মাহজাবীনের বিয়ের খবর ও বরের পরিচয় গোপন রাখার মূল বিষয়গুলো নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা।

 

রোববার (৮ নভেম্বর) পারশা তার ফেসবুক একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেন, ‘পুরুষ মানুষ ললিপপের ন্যায়, যার মোড়ক উন্মুক্ত থাকলে পিঁপড়ার আগমন অনিবার্য। খোসা ছাড়ানো কলায় মাছি বসবে, অনাবৃত মিষ্টিতে পোকামাকড়ের উপদ্রব ঘটবে, এটাই প্রকৃতির স্বাভাবিক বিধান।’

তিনি আরও বলেন, ‘এমতাবস্থায় পিঁপড়া কিংবা মাছির চরিত্র নিয়ে প্রশ্ন তোলা নিতান্তই অযৌক্তিক। ভালো ঘরের পুরুষেরা রূপ-যৌবন দেখিয়ে বেড়ায় না। স্বামীর পর্দা তার স্ত্রীর সম্মান।’

সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না: ডাকসু নেত্রী

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৬:১৫ অপরাহ্ণ
সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না: ডাকসু নেত্রী
শেয়ার করুন

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেত্রী ফাতিমা তাসনিম জুমার একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল তৈরি হয়েছে। বিয়ের আগে হবু জীবনসঙ্গী সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়ে দেওয়া তার পোস্টটি নিয়ে আলোচনা হচ্ছে।

 

রোববার (৮ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক প্রোফাইলে পোস্টটি দেন তিনি। সেখানে জুমা লেখেন, লজ্জায় মুখ ঢাকা এড়াতে বিয়ের আগে শিওর হয়ে নিন আপনার ‘শামি বাই’ কিনা।

 

পোস্টের মন্তব্যের ঘরেও নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। সেখানে জুমা লেখেন, ‘বিবাহিতরা পিঞ্চ কইরেন না। সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না।’

তার এই পোস্টের ভাষা ও বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল তৈরি হয়েছে। তবে পোস্টে তিনি নির্দিষ্ট করে কারও নাম উল্লেখ করেননি।

 

ফাতিমা তাসনিম জুমা

‘বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন’র অ্যাডহক কমিটির সদস্য হলেন কক্সবাজারের ইউসান রাখাইন

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৫:৩৮ অপরাহ্ণ
‘বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন’র অ্যাডহক কমিটির সদস্য হলেন কক্সবাজারের ইউসান রাখাইন
শেয়ার করুন

বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের নতুন ২৯ সদস্যের অ্যাডহক কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন কক্সবাজারের ক্রীড়া সংগঠক ইউসান রাখাইন।

জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া অনুবিভাগ থেকে ৩ নভেম্বর, ২০২৬ ইং জারি করা এক আদেশে নতুন এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

ইউসান রাখাইন কক্সবাজার অ্যাডোনিস জিমের স্বত্বাধিকারী। তিনি দীর্ঘদিন ধরে শরীর গঠন ও শরীরচর্চা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। পাশাপাশি কক্সবাজারের ক্রীড়াঙ্গনে একজন পরিচিত সংগঠক হিসেবে কাজ করছেন।