খুঁজুন
, ,

ট্রাম্পের নতুন সিদ্ধান্তে কমবে প্রযুক্তি পণ্যের দাম

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ১২:৫০ অপরাহ্ণ
ট্রাম্পের নতুন সিদ্ধান্তে কমবে প্রযুক্তি পণ্যের দাম
শেয়ার করুন

বাণিজ্যযুদ্ধে টানাপোড়েনের মাঝে মার্কিন প্রশাসনের এক সিদ্ধান্ত স্বস্তি এনে দিয়েছে প্রযুক্তি বিশ্বে। যুক্তরাষ্ট্রে চীন থেকে আমদানিকৃত স্মার্টফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্য এবার পাবে শুল্ক ছাড়। এর ফলে অ্যাপল, ডেলসহ বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান এবং শেষপর্যায়ে ভোক্তারা অনেকটাই স্বস্তি পাবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৫ এপ্রিল রাত ১২টা ১ মিনিট থেকে পরবর্তী ৯০ দিনের জন্য এই শুল্ক অব্যাহতি কার্যকর হবে। এতে করে স্মার্টফোন, কম্পিউটার, ল্যাপটপ, হার্ড ড্রাইভ, ডাটা প্রসেসিং যন্ত্রপাতি, সেমিকন্ডাক্টর ডিভাইস, মেমোরি চিপ এবং ফ্ল্যাট-প্যানেল ডিসপ্লেসহ অন্তত ২০টি পণ্য শ্রেণি তালিকাভুক্ত রয়েছে।

শুল্ক ছাড়ে বড় সুবিধা পাবে অ্যাপল ও অন্যান্য প্রযুক্তি কোম্পানি

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত অ্যাপল, ডেল, ইনটেল, নভিডিয়া, কোয়ালকমসহ শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে কিছুটা অর্থনৈতিক স্বস্তি এনে দেবে বলে মনে করা হচ্ছে। কারণ শুল্কের কারণে বাড়তি ব্যয় পণ্য মূল্যে যুক্ত হয়ে ভোক্তার কাঁধে চাপানোর শঙ্কা ছিল।

বিশেষজ্ঞদের ধারণা, যদি শুল্ক ছাড় না আসত, তাহলে আইফোনের দাম ৩০-৪০ শতাংশ পর্যন্ত বেড়ে যেত। এমনকি হাই-এন্ড আইফোনের সম্ভাব্য দাম ২,৩০০ ডলারে গিয়ে ঠেকতে পারত।
আন্তর্জাতিক প্রযুক্তি ব্যবসায় বড় বার্তা
এই শুল্ক ছাড়ের সিদ্ধান্ত প্রযুক্তি বিশ্বে একটি ইতিবাচক সংকেত হিসেবে ধরা হচ্ছে। এতে শুধু মার্কিন বাজার নয়, বিশ্ববাজারেও সরবরাহ শৃঙ্খলা কিছুটা স্থিতিশীল থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এখন থেকে তাইওয়ান থেকে আমদানি করা সেমিকন্ডাক্টর বা ভারতে তৈরি আইফোনের ক্ষেত্রেও খরচ কমবে। ফলে উৎপাদন খরচ কমার পাশাপাশি ভোক্তারাও সাশ্রয়ী দামে পণ্য পেতে পারেন।

এখনও বহাল রয়েছে চীনা পণ্যের আগের ২০% শুল্ক
তবে এই ছাড় সব পণ্যের জন্য নয়। ট্রাম্প প্রশাসনের ঘোষণা অনুযায়ী, এই শুল্ক ছাড় শুধুমাত্র ১২৫ শতাংশ ‘পাল্টা শুল্কের’ ক্ষেত্রে প্রযোজ্য। চীনা পণ্যের ওপর আরোপিত পুরনো ২০ শতাংশ শুল্ক এখনই প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই।

সম্প্রতি হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমরা শুল্কের মাধ্যমে প্রচুর অর্থ আয় করছি। সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক পণ্য নিয়ে আমার পরিকল্পনার বিস্তারিত খুব শিগগিরই জানাবো।”

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর কয়েকটি বড় প্রযুক্তি কোম্পানির সিইওদের সঙ্গে আলোচনায় বসেন। এমনকি শপথ অনুষ্ঠানে অ্যাপলের টিম কুক, গুগল, মাইক্রোসফটসহ বেশ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

মার্কিন সেন্সাস ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে চীন থেকে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি আমদানিকৃত পণ্য ছিল স্মার্টফোন। দ্বিতীয় অবস্থানে ছিল ল্যাপটপ। এই তথ্যই প্রমাণ করে প্রযুক্তি খাতে চীনা পণ্যের উপর মার্কিন নির্ভরতা ঠিক কতটা।

ট্রাম্প প্রশাসনের হঠাৎ এই শুল্ক ছাড় সিদ্ধান্ত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে স্বস্তি দিলেও এর প্রভাব আরও অনেকদূর বিস্তার করবে বলে ধারণা করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। একদিকে যেখানে ব্যবসায়ীদের জন্য বড় সুযোগ তৈরি হলো, অন্যদিকে ভোক্তারাও কিছুটা কম দামে তাদের কাঙ্ক্ষিত ইলেকট্রনিক পণ্য কিনতে পারবেন — বিশেষ করে স্মার্টফোন ও ল্যাপটপ।

রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৭:৪৪ অপরাহ্ণ
রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক
শেয়ার করুন

চারদিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপান সফর যাচ্ছেন আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমান। আজ রবিবার (২৫ অক্টোবর) রাতে প্রধানমন্ত্রীর জাপান যাওয়ার কথা রয়েছে।

সন্ধ্যায় ফেসবুকের এক পোস্টে তারেক রহমান লেখেন, ‘আজ জাপান যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। ভালোবাসা সবাইকে।’ ওই পোস্টে প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দনরত অবস্থার হাস্যোজ্জ্বল একটি ছবি জুড়ে দিয়েছেন তারেক রহমান।

প্রধানমন্ত্রী ২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপানে অবস্থান করবেন। সফরকালে দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, মেট্রোরেলসহ চলমান অবকাঠামো প্রকল্পের ব্যয় ও ঋণের সুদের হার কমানোর বিষয়ে আলোচনা, জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হবে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি আগামীকাল সোমবার (২৬ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন। প্রধানমন্ত্রী টোকিওর ইম্পেরিয়াল হোটেলে অবস্থান করবেন।

টঙ্গীতে মাদ্রাসাশিক্ষার্থীকে চুমু: সেই শিক্ষকের জামিন নামঞ্জুর

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ
টঙ্গীতে মাদ্রাসাশিক্ষার্থীকে চুমু: সেই শিক্ষকের জামিন নামঞ্জুর
শেয়ার করুন

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার ভেতরে ছয় বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হওয়া শিক্ষক মোসলেহ উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক ওমর হায়দার উভয় পক্ষের শুনানি শেষে জামিন বাতিলের এই আদেশ দেন।

আদালতে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মহিউদ্দীন জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জামিনের ঘোর বিরোধিতা করে আদালতে যুক্তি উপস্থাপন করা হয় যে, আসামি এই মুহূর্তে জামিনে মুক্তি পেলে মামলার সুষ্ঠু তদন্ত ব্যাহত হতে পারে এবং সমাজে এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। বিজ্ঞ বিচারক উভয় পক্ষের বক্তব্য শুনে আসামির জামিন আবেদন নাকচ করে দেন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শরিফুল আলম বলেন, আসামির অতীতে কোনো অপরাধের রেকর্ড বা পূর্ববর্তী মামলা নেই। এছাড়া তার দাবি, মামলার অভিযোগগুলো মিথ্যা এবং ঘটনার পক্ষে কোনো সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ নেই। এসব যুক্তি তুলে ধরেই তারা জামিনের আবেদন করেছিলেন।

এদিকে ঘটনাটির জের ধরে দায়ের হওয়া পাল্টাপাল্টি মামলাকে কেন্দ্র করে একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তি ও অপপ্রচার ছড়াচ্ছে বলে সতর্ক করেছে পুলিশ। উভয় মামলার নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়ে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার মো. ইসরাইল হাওলাদার গুজব থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে শিশুটির বাবাকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে গণমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে অসত্য ও ভিত্তিহীন বলে স্পষ্ট করেছেন তিনি।

রোববার সকালে জিএমপি ও গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে পরিচালিত ‘জিএমপি মিডিয়া’ নামের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে সাংবাদিকদের একটি সংবাদের প্রেক্ষিতে তিনি এসব তথ্য জানান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গীর আউচপাড়ার শফিউদ্দিন রোডে অবস্থিত ‘ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা’র ভেতরে প্রথম শ্রেণির ছয় বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মো. মোসলেহ উদ্দিনকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

তবে এর পরপরই ঘটনাটি নতুন দিকে মোড় নেয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ক্বারী মো. আলমাছ হোসেন গাজীপুরী পাল্টা অভিযোগ তোলেন যে, ঘটনার পর একদল লোক মাদ্রাসায় ঢুকে ব্যাপক ভাঙচুর চালিয়েছে এবং শিক্ষক-কর্মচারীদের মারধর করেছে। এ ঘটনায় তিনি ভুক্তভোগী শিশুটির বাবা শাহজালাল রুমিসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে আরেকটি মামলা দায়ের করেন।

পাল্টা এই মামলার পর ‘শিশুটির বাবাকে গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ’—এমন খবর কিছু গণমাধ্যমে প্রকাশিত হলে তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়। বিভিন্ন ভিডিও ও মন্তব্য ছড়িয়ে পড়ে তৈরি হয় চাঞ্চল্য। তবে পুলিশ পরিষ্কার জানিয়েছে, মামলার তদন্ত আইনি নিয়ম মেনেই এগোচ্ছে এবং কোনো পক্ষকেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে না।

জাইমা রহমানের জন্মদিনে ৫ শতাধিক ছাত্রীকে বাইসাইকেল উপহার

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৪:১৫ অপরাহ্ণ
জাইমা রহমানের জন্মদিনে ৫ শতাধিক ছাত্রীকে বাইসাইকেল উপহার
শেয়ার করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে ৫৪৮ জন ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের নিয়ে এই আয়োজন করা হয়।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের আয়োজনে এসব ছাত্রীদের বাইসাইকেল দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন, ‘শুভ শুভ শুভদিন, জাইমা রহমানের জন্মদিন’ ‘করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।

এ সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সাত শতাধিক মেধাবী শিক্ষার্থীর পরীক্ষা নিয়েছিলাম, যার মধ্যে অংশ নিয়েছিল ৫৪৮ জন ছাত্রী। মোট ১০২টি শিক্ষার্থী প্রতিষ্ঠানের ৫৪৮জনকে ডেকে নিয়ে বাইসাইকেল উপহার দিচ্ছি।

এছাড়া যে প্রতিষ্ঠানে এই বাইসাইকেল প্রদানের আয়োজন করা হয়, তাদেরসহ প্রায় এক হাজার শিক্ষার্থীদের জাইমা রহমানের ছবি সম্বলিত মগ উপহার দেওয়া হয়।

বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীরা বেশ উচ্ছ্বসিত হন। কেউ কেউ স্কুল মাঠেই সাইকেল চালিয়ে আনন্দ উপভোগ করেন।