খুঁজুন
সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১৬ চৈত্র, ১৪৩২

অনলাইনে পিডিএফ ফাইল কনভার্ট এখন হ্যাকারদের নতুন ফাঁদ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৩:৪০ পূর্বাহ্ণ
অনলাইনে পিডিএফ ফাইল কনভার্ট এখন হ্যাকারদের নতুন ফাঁদ
শেয়ার করুন

অনলাইনে ফাইল কনভার্ট করা এখন অনেকের নিত্য প্রয়োজন। কম্পিউটার বা মোবাইলে সফটওয়্যার না থাকলেও, সহজেই ওয়েবসাইটে গিয়ে পিডিএফ ফাইলকে ওয়ার্ড বা অন্য ফরম্যাটে রূপান্তর করা যায়। কিন্তু আপনি কি জানেন, এই সুবিধার ফাঁদেই পা দিচ্ছেন হাজারো মানুষ।হ্যাকাররা বানিয়ে ফেলেছে ভুয়া কনভার্টর ওয়েবসাইট—যার মাধ্যমে ছড়াচ্ছে ভয়ংকর ম্যালওয়্যার।

ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ‘ক্লাউডসেক’-এর সতর্কবার্তায় জানা গেছে, হ্যাকাররা জনপ্রিয় কনভার্টর সাইট পিডিএফক্যান্ডি ডটকম এর নকল ভার্সন তৈরি করে প্রতারণা করছে। ওইসব ওয়েবসাইটে গেলেই প্রথমে দেখা যায় বিশ্বাসযোগ্য লোডিং অ্যানিমেশন, তারপর একটি ক্যাপচা ভেরিফিকেশন। সব ঠিকঠাক মনে হলেও, মূল ফাঁদ পাতা ক্যাপচা পার হওয়ার পরই।

ব্যবহারকারীদের বলা হয় একটি ‘পাওয়ারসেল’ কমান্ড চালাতে। আর সেটিই চালু করলেই ডিভাইসে ডাউনলোড হয়ে যায় ‘অ্যাডোবি ডট জিপ’ নামে এক বিপজ্জনক ম্যালওয়্যার। এই ভাইরাস আপনার ব্রাউজারে সংরক্ষিত পাসওয়ার্ড, ক্রিপ্টো ওয়ালেটসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য চুরি করে নেয়। শুধু তাই নয়, আপনার তথ্য হ্যাকারদের সার্ভারে পাঠিয়ে দেয় মুহূর্তেই।

আরও পড়ুন: আইনি বিপাকে মেটা, বিক্রি হতে পারে ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ

সতর্ক থাকতে যা করবেন: প্রযুক্তি বিশেষজ্ঞরা হ্যাকারের ফাঁদ থেকে সাবধান থাকতে কিছু বিষয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। এগুলো হলো:

কোনো ফাইল কনভার্ট করার আগে সাইটের ঠিকানা (ইউআরএল) ভালোভাবে যাচাই করুন
অপরিচিত বা সন্দেহজনক ওয়েবসাইটে ফাইল আপলোড করা থেকে বিরত থাকুন
যদি কোনো ওয়েবসাইট আপনাকে কমান্ড চালাতে বলে, তাহলে সঙ্গে সঙ্গে সাইটটি ত্যাগ করুন
ভুল করে ম্যালওয়্যার ডাউনলোড হয়ে গেলে দ্রুত ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করুন এবং সব পাসওয়ার্ড বদলান
ক্লাউডসেক জানিয়েছে, ইতোমধ্যে এমন কয়েকটি ভুয়া ওয়েবসাইট সরিয়ে ফেলা হলেও, গত এক মাসেই ছয় হাজারের বেশি বার এসব সাইট ভিজিট করা হয়েছে। অর্থাৎ, প্রতারকরা থেমে নেই—বরং প্রতিদিন নতুন নতুন মানুষ এই ফাঁদে পা দিচ্ছেন। নিরাপদ থাকতে চাইলে অফিসিয়াল ও যাচাইকৃত কনভার্টর অ্যাপ ব্যবহার করুন, আর সন্দেহজনক অনলাইন কনভার্টর থেকে দূরে থাকুন। একটা ক্লিকেই হ্যাকার আপনার ক্ষতি করতে পারে।

মোটরসাইকেল চুরির মামলায় ছাত্রদল নেতা কারাগারে

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ
মোটরসাইকেল চুরির মামলায় ছাত্রদল নেতা কারাগারে
শেয়ার করুন

বরিশালের মেহেন্দীগঞ্জে মোটরসাইকেল চুরির অভিযোগে ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) বিকেলে গ্রেপ্তারকৃত জিহাদুল ইসলাম খানকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। তিনি বরিশাল জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।

মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চত করে বলেন, জিহাদুল ইসলাম খানকে মোটরসাইকেলসহ হাতেনাতে আটক করে টহলরত পুলিশ সদস্যরা। পরবর্তীতে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত প্রায় ৯টার দিকে মেহেন্দীগঞ্জ পৌরসভার বদরপুর এলাকায় সোহেল তালুকদারের বাড়ির আঙিনায় ভাড়ায় চালিত একটি মোটরসাইকেল তালাবদ্ধ অবস্থায় রাখা ছিল। মোটরসাইকেলটির মালিক তানভির ইসলাম। রাত আনুমানিক ১টার দিকে ওই মোটরসাইকেলটি নিয়ে পালানোর সময় টহলরত পুলিশের সন্দেহ হয়। এ সময় জিহাদুল ইসলাম খানকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে তার কথায় অসঙ্গতি ধরা পড়ে। পরে মোটরসাইকেলের মালিককে ঘটনাস্থলে ডেকে এনে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।এ ঘটনায় রোববার সকালে একটি মামলা দায়ের করা হয় এবং অভিযুক্তকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় থানা পুলিশ।

মোটরসাইকেলের মালিক তানভির ইসলাম বলেন, ধারদেনা করে কেনা মোটরসাইকেলটি ভাড়ায় চালিয়ে তার সংসার চলে। এটি হারিয়ে গেলে তিনি চরম বিপদে পড়তেন। দ্রুত উদ্ধারের জন্য পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি সুষ্ঠু বিচারের দাবি জানান।

মেহেন্দীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা বলেন, অভিযুক্ত ব্যক্তি ছাত্রদলের পদে থাকলেও তার বিরুদ্ধে আগেও বিভিন্ন অভিযোগ ছিল। বিষয়টি নিয়ে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানান তিনি।

ওমরাহ করতে সৌদি যাচ্ছেন নাহিদ ইসলাম

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ১১:০৪ অপরাহ্ণ
ওমরাহ করতে সৌদি যাচ্ছেন নাহিদ ইসলাম
শেয়ার করুন

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে আজ রাতে সৌদি আরব যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

রোববার (২৯ মার্চ) রাতে দলের মিডিয়া টিম থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, নিরাপদ যাত্রার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ৪ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে।

জেন-জিরা ৭২’র সংবিধান চায় না: হান্নান মাসউদ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ
জেন-জিরা ৭২’র সংবিধান চায় না: হান্নান মাসউদ
শেয়ার করুন

জেন-জিরা ৭২’র সংবিধান আর চায় না বলে- মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি হতে নির্বাচিত নোয়াখালী-৬(হাতিয়া)র এমপি আব্দুল হান্নান মাসউদ। রবিবার (২৯ মার্চ) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম দিনে জুলাই সনদ ও সংবিধান ইস্যুতে এ কথা বলেন হান্নান মাসউদ।

মাসউদ বলেন, ‘আমি বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ এমপি। আপনারা যে জেন-জির কথা বলেন, আমি জেন-জির প্রতিনিধি হয়ে সংসদে কথা বলতে এসেছি। আপনারা যদি বলেন, জেন-জিরা কী চায়। আমি বলি, জেন-জিরা ৭২‘র সংবিধান আর চায় না।’

তিনি আরো বলেন, ‘স্বাধীনতার ৩০ বছর পরে আমার মত যেসব সন্তানরা রয়েছে, তারা ভোট দিতে পারেনি, আমি এর জবাব চাই। আমরা স্বাধীন বাংলাদেশে জন্ম নিয়েছি। আমাদের কী ভুল ছিল? আমরা নতুন মানচিত্র পেয়েছি। নতুন পতাকা ও নতুন সীমানা পেয়েছি। আমাদের পূর্ব পুরুষেরা ১৯৭১ সালে রক্ত দিয়ে আমাদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চেয়েছেন। আমরা কি সেই নিরাপদ এবং নতুন বাংলাদেশ পেয়েছি? সেই নতুন বাংলাদেশ আমরা পাইনি।’

এমপি বলেন, ‘৭১-এ ৩০ লাখ মানুষ শহীদ হয়েছে এবং জীবন দিয়েছে। পরবর্তীতে তাদের সন্তানরা যেন নিরাপদ বাংলাদেশে ভোটাধিকার পায় এবং রক্ষী বাহিনী না হয়। আমরা দেখেছি, বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছে। ১৯৭৩ সালে ভোট চুরি হয়েছে। এরপর আমরা দেখেছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে গণতন্ত্র পুনর্জন্মের জন্য ভূমিকা পালন করেছেন। তিনি আমার হাতিয়াতে তিনবার গিয়েছেন। আমি যেদিকে তাকিয়েছি এবং বলেছি, এই বেরিবাঁধ কে করে দিয়েছেন? তখন শুনেছি জিয়াউর রহমান। আমার এই খাল কে খনন করে দিয়েছেন? তখন শুনেছি, জিয়াউর রহমান। তার পরে বেগম খালেদা জিয়া আমার হাতিয়াতে তিন থেকে চারবার গিয়েছেন। এরপরেও আমার হাতিয়াতে নদী ভাঙন রোধ হয়নি। ওই অঞ্চলের লাখ লাখ মানুষ ঘরবাড়িহীন হয়ে পড়ে আছেন। আমি এই ইলেকশনে ভোট ডাকাতি দেখেছি। আমার বাড়িঘরে হামলা করেছে।’

সংসদের সদস্যদের প্রতি ক্ষোভ প্রকাশ করে হান্নান বলেন,‘আমি কি এই নির্বাচনের জন্য রক্ত ঝড়িয়েছি? আমরা রক্ত ঝড়িয়েছি বলেই আপনারা সংসদে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন।’

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনড় অবস্থান জানিয়ে হান্নান মাসউদ আরও বলেন, ‘আমরা নতুন বাংলাদেশের বিষয়ে কোনো প্রতারণা দেখতে চাই না। গণভোটের জন্য প্রধানমন্ত্রী প্রচারণা চালিয়েছেন। যে আদেশের পক্ষে সংসদ সদস্যরা প্রচারণা চালিয়েছেন, আজকে কেন আবার দীর্ঘ আলোচনা হতে হবে?’