খুঁজুন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১৭ বৈশাখ, ১৪৩৩

চীনের কৌশলের কাছে ট্রাম্পের শুল্কযুদ্ধ যেভাবে ব্যুমেরাং হয়ে উঠছে

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৩:৪৫ পূর্বাহ্ণ
চীনের কৌশলের কাছে ট্রাম্পের শুল্কযুদ্ধ যেভাবে ব্যুমেরাং হয়ে উঠছে
শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধে চীন যে অনেক বেশি কার্ড হাতে রেখেছে, তা ট্রাম্প হয়তো পুরোপুরি বুঝতে পারেননি। এই অবস্থায় চীনের জয়ী হওয়ার সম্ভাবনাও প্রতিনিয়ত বাড়ছে। এর আগে, গত ৯ এপ্রিল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করে দেন, যা আগের শুল্কসহ মোট ১৪৫ শতাংশে দাঁড়ায়।

দিন যত যাচ্ছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির ওপর কিছুদিন পরপর নতুন শুল্ক ঘোষণা করে ওয়াশিংটন। এরই ধারাবাহিকতায় মার্কিন প্রেসিডেন্ট চীনের ওপর শুল্কের হার আরও বাড়িয়েছেন। ফলে চীনা পণ্যে এখন মার্কিন শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে ২৪৫ শতাংশে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে এক বিবৃতিতে এ তথ্য জানায় হোয়াইট হাউস। তিনি অভিযোগ করেন, চীন ‘বিশ্ববাজারকে সম্মান দেখাচ্ছে না’। জবাবে, ১১ এপ্রিল চীন এই সিদ্ধান্তকে ‘রসিকতা’ আখ্যা দিয়ে মার্কিন পণ্যের ওপরও সমপরিমাণ শুল্ক আরোপ করে। খবর দ্য কনভারসেশনের।তবে এইবারের চিত্র অনেকটা আলাদা। ২০১৮ সালের বাণিজ্যযুদ্ধের সময় চীন আলোচনার পথে হাঁটলেও এবার তারা আরও দৃঢ় এবং কঠোর, কারণ এখন তাদের হাতে রয়েছে বেশ কিছু কৌশলগত সুবিধা।

চীন থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানির হার ২০১৮ সালে ছিল ১৯.৮ শতাংশ, যা ২০২৩ সালে নেমে আসে ১২.৮ শতাংশে। সেই সঙ্গে চীনের অর্থনীতি ধীরগতির হলেও আরও ধাক্কা সহনশীল হয়ে উঠেছে।

রেয়ার আর্থ বা বিরল খনিজের ওপর চীনের একচেটিয়া দখল রয়েছে। এগুলো উচ্চপ্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্পে অপরিহার্য। চীন ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ২৭টি প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিষেধাজ্ঞা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের কৃষি রপ্তানি বিশেষ করে সয়াবিন ও মুরগির মাংসের ওপর চীন সহজেই আঘাত হানতে পারে, যা মূলত রিপাবলিকান-সমর্থিত অঙ্গরাজ্যগুলোতে উৎপাদিত হয়।

অ্যাপল ও টেসলার মতো বিশালাকার প্রতিষ্ঠানগুলো চীনা উৎপাদনের ওপর নির্ভরশীল, যা ট্রাম্প প্রশাসনের ওপর চাপ সৃষ্টির এক হাতিয়ার হতে পারে।ইলন মাস্কের মতো প্রভাবশালী ব্যক্তি, যিনি ট্রাম্পের ঘনিষ্ঠ এবং চীনে বড় বিনিয়োগকারী, তাকেও চীন কার্যত বিভেদ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে।

আন্তর্জাতিকভাবে, ট্রাম্পের শুল্কনীতি চীনের কূটনৈতিক সুযোগ বাড়িয়ে দিয়েছে। চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া এখন একটি ত্রিপক্ষীয় মুক্তবাণিজ্য চুক্তি নিয়ে কাজ করছে। এছাড়া চীনা প্রেসিডেন্ট শিগগিরই ভিয়েতনাম, মালয়েশিয়া ও কম্বোডিয়া সফর করবেন। এমনকি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চীনের সম্পর্কও উন্নতির দিকে যাচ্ছে।

সব মিলিয়ে, ট্রাম্পের শুল্ক যুদ্ধ চীনের ওপর কিছুটা চাপ সৃষ্টি করলেও, বেইজিং এটিকে এক বিরল কৌশলগত সুযোগ হিসেবে দেখছে যা দিয়ে তারা শুধু পাল্টা আঘাতই নয়, বরং বিশ্বে যুক্তরাষ্ট্রের প্রভাব হ্রাস করার দিকেও এগিয়ে যেতে পারে।

ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়, প্রথম নির্বাচনেই বাজিমাত

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ২:২৬ অপরাহ্ণ
ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়, প্রথম নির্বাচনেই বাজিমাত
শেয়ার করুন

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন শেষ হতেই এখন নজর সবার বুথফেরত জরিপে। আর সেই জরিপেই সবচেয়ে বড় চমক হয়ে উঠেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা থালাপতি বিজয়। রাজনীতিতে প্রথমবার অংশ নিয়েই সম্ভাব্য বড় সাফল্যের আভাস দিচ্ছেন তিনি। ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়। বলা যায়, প্রথম নির্বাচনেই করলেন বাজিমাত।

 

নিজের দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ নিয়ে এবারের নির্বাচনে অংশ নেন বিজয়। শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। তবে নির্বাচনের আগেই বিজয়ের জনসভায় বিপুল সমর্থক উপস্থিতি রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করে।

 

বিভিন্ন সংস্থার বুথফেরত জরিপ বলছে, প্রথমবার ভোটে অংশ নিয়েই বিজয়ের দল পেতে পারে প্রায় ৯৮ থেকে ১২০টি আসন। তার মার্কায় রীতিমতো ভোটের বন্যা বয়ে গেছে। এই পূর্বাভাস বাস্তব হলে তামিলনাড়ুর রাজনীতিতে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

তবে সব জরিপ একরকম নয়। কিছু সংস্থার মতে, ডিএমকে জোট ১২০ থেকে ১৪৫টি আসন পেয়ে এগিয়ে থাকতে পারে। অন্যদিকে এআইএডিএমকে জোট পেতে পারে ৬০ থেকে ৮০টি আসন। আবার কিছু জরিপে বিজয়ের দলকে তুলনামূলক কম আসনও দেওয়া হয়েছে।

 

 

এর মধ্যেই কামাখ্যা অ্যানালিটিক্সের মতো কিছু জরিপ বিজয়কে ‘কিংমেকার’ হিসেবেও দেখছে। তাদের মতে, ৬৭ থেকে ৮১টি আসন পেলেও সরকার গঠনে বড় ভূমিকা রাখতে পারে তার দল।

 

প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল তামিলনাড়ুর ২৩৪টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের তথ্যমতে, ভোটার উপস্থিতি ছিল ৮২ শতাংশের বেশি যা রাজ্যের রাজনৈতিক আগ্রহেরই প্রমাণ।

 

এখন দেখার বিষয়, বুথফেরত জরিপের এই আভাস বাস্তবে কতটা প্রতিফলিত হয় এবং সত্যিই কি প্রথম নির্বাচনে ইতিহাস গড়তে পারেন থালাপতি বিজয়।

রামুতে বন্য হাতির আক্রমণে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১:১০ অপরাহ্ণ
রামুতে বন্য হাতির আক্রমণে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু
শেয়ার করুন

রামুতে বন্য হাতির তাণ্ডবে একই পরিবারের মা ও মেয়েসহ দুইজন নিহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম খুনিয়াপালং এলাকার আব্দুল করিমের কলোনীতে এ ঘটনা ঘটে।

 

এলাকাবাসী জানায়, বণ্য হাতির একটি দল ভোর বেলায় আব্দুল করিম কলোনীতে হানা দেয়। এ সময় হাতি দলটির আক্রমনে মা মেয়ের মৃত্যু হয়। এখনও নিহতদের পরিচয় ও ঘটনার বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ইনুকে ‘টেনশন না করতে’ বলা সেই দুই পুলিশ সদস্য শাস্তির মুখে

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৮:০৬ পূর্বাহ্ণ
ইনুকে ‘টেনশন না করতে’ বলা সেই দুই পুলিশ সদস্য শাস্তির মুখে
শেয়ার করুন

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে টেনশন না করতে বলা কনস্টেবল জামালসহ দুজনকে নিরাপত্তার দায়িত্ব থেকে প্রত্যাহার করেছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে বিভাগীয় ব্যবস্থা নিতে ডিএমপি কমিশনার বরাবর চিঠি পাঠানো হয়েছে।

 

 

বুধবার (২৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্টার মাহমুদুল হাসান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

 

চিঠিতে ডিএমপি থেকে প্রেষণে ট্রাইব্যুনালে কর্মরত কনস্টেবল মো. জামাল হোসেন ও কনস্টেবল মো. সোলাইমান হোসেনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

 

এতে বলা হয়, ২৯ এপ্রিল মানবতাবিরোধী অপরাধের একটি মামলার আসামি হাসানুল হক ইনুকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাস থেকে হাজতখানায় আনা-নেওয়ার পথে বিভিন্ন ধরনের শৃঙ্খলাবহির্ভূত আলাপ করেন কনস্টেবল জামাল ও কনস্টেবল সোলাইমান। এ ঘটনায় ধারণকৃত ভিডিও ফুটেজে দৃশ্যমান তাদের শৃঙ্খলাবহির্ভূত আচরণে ট্রাইব্যুনালের নিরাপত্তা বিঘ্নসহ বিচারিক কার্যক্রমে হুমকির সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় তাদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা গ্রহণক্রমে ট্রাইব্যুনালকে অবগত করার জন্য অনুরোধ করা হলো।

 

 

ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর এজলাসকক্ষ থেকে ইনুকে হাজতখানায় নিচ্ছেন দুজন পুলিশ সদস্য। এ সময় তাদের সঙ্গে কথা বলেন তিনি। একপর্যায়ে দুই পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, ‘টেনশন কইরেন না, আমরা আছি তো স্যার।’

 

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচার চলছে ইনুর। ষষ্ঠ দিনের মতো আজও তার পক্ষে যুক্তি উপস্থাপন করেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। এ মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৪ মে দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল-২।