খুঁজুন
, ,

পশ্চিম নতুন বাহারছড়া গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৯:১৯ অপরাহ্ণ
পশ্চিম নতুন বাহারছড়া গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন 
শেয়ার করুন

কক্সবাজার শহরের পৌরসভার ২নং ওয়ার্ডের “পশ্চিম নতুন বাহারছড়া গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড” (রেজি: নং-২১৩১, তাং ০১/১১/২০১৫ইং) এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৫ সম্পন্ন হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বিকাল ৪টার সময় সমিতির কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটি ও বিশেষ সাধারণ সভার সিদ্ধান্তক্রমে অনুষ্ঠিতব্য নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচনী কমিটি সকল প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করে।

এতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সভাপতি শফিউল্লাহ শেখর (চেয়ার), সহ-সভাপতি মুজিব হোসেন (খেজুর গাছ), সম্পাদক ও দৈনিক মেহেদী’র নির্বাহী সম্পাদক মোঃ নাজিম উদ্দিন নেজাম (আনারস) ও কোষাধ্যক্ষ শফিউল আলম (উড়োজাহাজ) প্রতীকে নির্বাচিত।

এছাড়া সদস্য পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন- আমজাদ হোসেন (বই), মোঃ খুরশেদ আলম (টেবিল), মোঃ সেলিম (আম), এস.এম সরওয়ার কবির জুয়েল (মোরগ), মোহাম্মদ নুর (মঈ) সোহেল ইসলাম (মাছ), ওমর ফারুক (ফুটবল) ও সাইফুল ইসলাম (চশমা) প্রতীকে নির্বাচিত।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোঃ আলম, সদস্য মোঃ কামরুল ফারুক ও ইকরামুল হাসান মেহেদী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফলাফল ঘোষণা করা হয়।

স্থানীয় বাসিন্দা ও প্রবীণ সমাজসেবক নুরুল হাকিম বলেন, “এই কমিটিতে অনেক তরুণ ও সৎ মানুষ রয়েছে। আমরা আশাবাদী, তারা এলাকার উন্নয়ন এবং সচ্ছতা নিশ্চিত করতে পারবে। নির্বাচন সংক্রান্ত বিষয়ে কোন প্রতিবন্ধকতা না থাকায় ১৯শে এপ্রিল নির্বাচন কমিটি সুষ্ঠু ও সুন্দরভাবে আইনী প্রকৃয়ায় সম্পন্ন করেন। নির্বাচনী প্রক্রিয়ার প্রতিটি ধাপ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সমিতির সদস্যদের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে।”

নারী উদ্যোক্তা সাজেদা আক্তার বলেন, “আমরা চাই এই কমিটি গ্রামীণ নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করুক। সমবায় সমিতির প্রকৃত উদ্দেশ্য যেন বাস্তবায়ন হয়।”

তরুণ নেতা মোস্তফা বলেন, “কক্সবাজার শহরের ২নং ওয়ার্ডের “পশ্চিম নতুন বাহারছড়া গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড”-এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ঘিরে প্রার্থী ও সদস্যদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎকন্ঠায়। নতুন কমিটির কাছ থেকে আমরা স্বচ্ছতা ও কার্যকরী উদ্যোগ আশা করছি। অনেকদিন ধরেই সমবায় কার্যক্রম স্থবির ছিল, এবার হয়তো কিছু পরিবর্তন আসবে।”

সদস্যদের প্রত্যাশা, গঠিত নতুন ব্যবস্থাপনা কমিটি সমিতির উন্নয়ন ও কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে। দীর্ঘ ত্যাগ তিতীক্ষার পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সাধারণ সদস্যরা আশাবাদী যে, এ সংগঠনটি আরও গতিশীল হবে এবং সদস্যদের স্বার্থ সংরক্ষণে কার্যকর প্রদক্ষেপ গ্রহণ করবেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও দৈনিক মেহেদীর নির্বাহী সম্পাদক মোঃ নাজিম উদ্দিন বলেন, “আমি সাধারণ সম্পাদকের দায়িত্বকে আমানত হিসেবে নিয়েছি। সবার সঙ্গে আলোচনা করে আমরা পরিকল্পিতভাবে গ্রামের উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করব। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করাই হবে আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন- “সম্মলিতভাবে সবাইকে এলাকার উন্নয়নে কাজ করতে হবে, সবাইকে এক মায়ের সন্তান মনে করে কাজ করতে হবে। নিজের সমাজকে নিজ থেকে উজ্জ্বল করতে হবে। চোর, ডাকাত, সন্ত্রাসমুক্ত-মাদকমুক্ত সমাজ উপহার দিতে হবে। সবাইকে সমিতির ও এলাকাবাসীর উন্নয়নে একযোগে কাজ করতে হবে। এবং মাদকের বিরুদ্ধে সবাইকে কঠোর অবস্থানে থাকার আহবান জানিয়ে তিনি বলেন- সবসময় আপনাদের সমাজের মানুষের উন্নয়নে আছি এবং থাকবো, এই সমাজকে সবার আন্তরিক প্রচেষ্টায় একটি সুন্দর সমাজ উপহার দিবো ইনশাআল্লাহ।”

নবনির্বাচিত সভাপতি মোঃ শফিউল্লাহ শেখর বলেন, “সবার মতামত ও সহযোগিতায় আমরা একটি শক্তিশালী ও জবাবদিহিমূলক সমিতি গড়ে তুলতে চাই। এলাকাবাসীর জন্য কার্যকর উন্নয়ন পরিকল্পনা নিয়ে আমরা অগ্রসর হবো।”

তিনি আরও বলেন- “সমিতির উন্নয়নে সবাইকে একযুগে কাজ করতে হবে এবং সবার সমন্বয়ে অত্র সমিতির উন্নয়ন করতে হবে। সমবায় সমিতির আইনকানুন মেনে সমিতির সকল কার্যক্রম পরিচালনা করতে।”

উল্লেখ্য গত ১৬ মার্চ নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরন ২০ ও ২১শে মার্চ, মনোনয়নপত্র দাখিল ২২শে মার্চ, ২৩শে মার্চ মনোনয়নপত্র বাঁচাই ও খসড়া তালিকা প্রকাশ ও ২৪-২৫শে মার্চ মনোনয়নপত্রের বিষয়ে আপত্তি কিংবা বাতিলের বিরুদ্ধে আপীল আবেদন দাখিল, ২৭শে মার্চ, ০৩ এপ্রিল ও ০৬ এপ্রিল আপীল আবেদনের শুনানি ও নিষ্পত্তি, ০৮ এপ্রিল প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার, ১০ এপ্রিল বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ও ১৯ এপ্রিল ভোট গ্রহণ এবং ভোট গণনা ও ফলাফল প্রকাশের দিন ছিল।

সমবায় অফিস সূত্রে জানা গেছে, এই কমিটি আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবে এবং সরকারের অনুমোদন সাপেক্ষে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে।

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হওয়ায় সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক ও সদস্যরা নির্বাচন পরিচালনা কমিটিকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন। নতুন কমিটির নেতৃবৃন্দরাও তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মুনজারিন টাইলসের স্বত্বাধিকারী শহিদুল মোস্তফা

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মুনজারিন টাইলসের স্বত্বাধিকারী শহিদুল মোস্তফা
শেয়ার করুন

অনলাইন সংবাদমাধ্যম টেলিগ্রাম নিউজে টার্মিনালকেন্দ্রিক ইয়াবা সিন্ডিকেট নিয়ে প্রকাশিত প্রতিবেদনের একাংশের প্রতিবাদ জানিয়েছেন মুনজারিন টাইলসের স্বত্বাধিকারী শহিদুল মোস্তফা।

 

এক প্রতিবাদলিপিতে শহিদুল মোস্তফা বলেন, প্রকাশিত প্রতিবেদনে তাঁর ছবি ব্যবহার করে ইয়াবা সিন্ডিকেটের সঙ্গে তাঁকে সম্পৃক্ত হিসেবে উপস্থাপন করা হয়েছে। বিষয়টি তাঁর নজরে আসার পর তিনি বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেন। তাঁর দাবি, প্রতিবেদনে উত্থাপিত অভিযোগের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।

 

শহিদুল মোস্তফা জানান, তিনি মুনজারিন টাইলসের স্বত্বাধিকারী। পাশাপাশি তিনি পশ্চিম লারপাড়া সমাজ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, মসজিদ পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা কমিউনিটি পুলিশের সদস্য এবং লারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি হিসেবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।

 

প্রতিবাদলিপিতে তিনি বলেন, এ ধরনের গুরুতর অভিযোগের ক্ষেত্রে কারও নাম বা ছবি ব্যবহারের আগে তথ্য ও পরিচয় যথাযথভাবে যাচাই করা প্রয়োজন। অন্যথায় সংশ্লিষ্ট ব্যক্তির সামাজিক মর্যাদা, ব্যক্তিগত সুনাম ও পেশাগত অবস্থান ক্ষতিগ্রস্ত হতে পারে।

 

শহিদুল মোস্তফা টেলিগ্রাম নিউজ কর্তৃপক্ষকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য ও ছবি পুনরায় যাচাই করার অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে প্রকৃত ঘটনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছ থেকে তথ্য যাচাইয়ের আহ্বান জানিয়েছেন তিনি।

 

প্রতিবাদকারী:

শহিদুল মোস্তফা

স্বত্বাধিকারী, মুনজারিন টাইলস।

রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৭:৪৪ অপরাহ্ণ
রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক
শেয়ার করুন

চারদিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপান সফর যাচ্ছেন আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমান। আজ রবিবার (২৫ অক্টোবর) রাতে প্রধানমন্ত্রীর জাপান যাওয়ার কথা রয়েছে।

 

সন্ধ্যায় ফেসবুকের এক পোস্টে তারেক রহমান লেখেন, ‘আজ জাপান যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। ভালোবাসা সবাইকে।’ ওই পোস্টে প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দনরত অবস্থার হাস্যোজ্জ্বল একটি ছবি জুড়ে দিয়েছেন তারেক রহমান।

 

প্রধানমন্ত্রী ২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপানে অবস্থান করবেন। সফরকালে দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, মেট্রোরেলসহ চলমান অবকাঠামো প্রকল্পের ব্যয় ও ঋণের সুদের হার কমানোর বিষয়ে আলোচনা, জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হবে।

 

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি আগামীকাল সোমবার (২৬ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন। প্রধানমন্ত্রী টোকিওর ইম্পেরিয়াল হোটেলে অবস্থান করবেন।

টঙ্গীতে মাদ্রাসাশিক্ষার্থীকে চুমু: সেই শিক্ষকের জামিন নামঞ্জুর

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ
টঙ্গীতে মাদ্রাসাশিক্ষার্থীকে চুমু: সেই শিক্ষকের জামিন নামঞ্জুর
শেয়ার করুন

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার ভেতরে ছয় বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হওয়া শিক্ষক মোসলেহ উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক ওমর হায়দার উভয় পক্ষের শুনানি শেষে জামিন বাতিলের এই আদেশ দেন।

আদালতে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মহিউদ্দীন জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জামিনের ঘোর বিরোধিতা করে আদালতে যুক্তি উপস্থাপন করা হয় যে, আসামি এই মুহূর্তে জামিনে মুক্তি পেলে মামলার সুষ্ঠু তদন্ত ব্যাহত হতে পারে এবং সমাজে এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। বিজ্ঞ বিচারক উভয় পক্ষের বক্তব্য শুনে আসামির জামিন আবেদন নাকচ করে দেন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শরিফুল আলম বলেন, আসামির অতীতে কোনো অপরাধের রেকর্ড বা পূর্ববর্তী মামলা নেই। এছাড়া তার দাবি, মামলার অভিযোগগুলো মিথ্যা এবং ঘটনার পক্ষে কোনো সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ নেই। এসব যুক্তি তুলে ধরেই তারা জামিনের আবেদন করেছিলেন।

 

এদিকে ঘটনাটির জের ধরে দায়ের হওয়া পাল্টাপাল্টি মামলাকে কেন্দ্র করে একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তি ও অপপ্রচার ছড়াচ্ছে বলে সতর্ক করেছে পুলিশ। উভয় মামলার নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়ে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার মো. ইসরাইল হাওলাদার গুজব থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে শিশুটির বাবাকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে গণমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে অসত্য ও ভিত্তিহীন বলে স্পষ্ট করেছেন তিনি।

 

রোববার সকালে জিএমপি ও গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে পরিচালিত ‘জিএমপি মিডিয়া’ নামের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে সাংবাদিকদের একটি সংবাদের প্রেক্ষিতে তিনি এসব তথ্য জানান।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গীর আউচপাড়ার শফিউদ্দিন রোডে অবস্থিত ‘ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা’র ভেতরে প্রথম শ্রেণির ছয় বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মো. মোসলেহ উদ্দিনকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

 

তবে এর পরপরই ঘটনাটি নতুন দিকে মোড় নেয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ক্বারী মো. আলমাছ হোসেন গাজীপুরী পাল্টা অভিযোগ তোলেন যে, ঘটনার পর একদল লোক মাদ্রাসায় ঢুকে ব্যাপক ভাঙচুর চালিয়েছে এবং শিক্ষক-কর্মচারীদের মারধর করেছে। এ ঘটনায় তিনি ভুক্তভোগী শিশুটির বাবা শাহজালাল রুমিসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে আরেকটি মামলা দায়ের করেন।

 

পাল্টা এই মামলার পর ‘শিশুটির বাবাকে গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ’—এমন খবর কিছু গণমাধ্যমে প্রকাশিত হলে তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়। বিভিন্ন ভিডিও ও মন্তব্য ছড়িয়ে পড়ে তৈরি হয় চাঞ্চল্য। তবে পুলিশ পরিষ্কার জানিয়েছে, মামলার তদন্ত আইনি নিয়ম মেনেই এগোচ্ছে এবং কোনো পক্ষকেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে না।