খুঁজুন
শনিবার, ২ মে, ২০২৬, ১৯ বৈশাখ, ১৪৩৩

যে দফা গুলো লিখলো সিটি কলেজ শিবির

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫, ২:৫১ অপরাহ্ণ
যে দফা গুলো লিখলো সিটি কলেজ শিবির
শেয়ার করুন

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম স্বনামধন্য বিদ্যাপীঠ কক্সবাজার সিটি কলেজের শিক্ষার গুণগতমান বৃদ্ধি, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত ও ফ্যাসিবাদী ব্যবস্থা সম্পূর্ণ বিলুপ্ত করার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার সিটি কলেজ শাখার পক্ষে কলেজ প্রশাসনের নিকট নিন্মোক্ত ৮ (আট) দফা দাবি উত্থাপন করছি।

১। এই অঞ্চলের অধিকাংশ শিক্ষার্থী নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবার থেকে আসে। বেসরকারি কলেজ হিসেবে শিক্ষার্থীদের উচ্চ ফি প্রদানের কারণে অনেক মেধাবী শিক্ষার্থী উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত, মানোন্নয়ন ও স্বল্প খরচে মানসম্মত শিক্ষাগ্রহণ এবং কলেজের সার্বিক উন্নয়নের স্বার্থে ঐতিহ্যবাহী কক্সবাজার সিটি কলেজকে জাতীয়করণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ অনতিবিলম্বে গ্রহণ করার জোর দাবি জানাচ্ছি।

২। কলেজ প্রশাসনের সিদ্ধান্তে ক্যাম্পাসের অভ্যন্তরে প্রকাশ্যে ছাত্ররাজনীতি (কার্যক্রম) নিষিদ্ধ থাকা সত্তে¡ও ছাত্রদল ক্যাম্পাসে তাদের সাংগঠনিক কার্যক্রম অবাধে পরিচালনা করে যাচ্ছে। কিন্তু কলেজ প্রশাসন উদ্দেশ্যপ্রণোদিতভাবে দিনের পর দিন এ বিষয়ে নীরব ভূমিকা পালন করায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমরা কলেজ প্রশাসনের নিকট এ বিষয়ে স্পষ্ট বক্তব্য জানতে চাই। পাশাপাশি জড়িতদের শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

৩। ছাত্র – জনতার জুলাই বিপ্লবকে সমুন্নত রাখার লক্ষ্যে ফ্যাসিস্ট আইকন বর্তমানে পরিত্যাক্ত শেখ মুজিব চত্তরকে শহীদ আবু সাঈদ – মুগ্ধ চত্তর নামকরণ করার জোর দাবি জানাচ্ছি।

৪। আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণ ও চলমান ভোগান্তি নিরসনে কলেজের মাসিক বেতন ও পরীক্ষার ফি গ্রহণের জন্য আধুনিক “অটোমেশন” মেশিন স্থাপন করে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।

৫। কলেজে চলমান অস্থিরতা নিরসন ও প্রশাসনিক জটিলতা উত্তরণকল্পে প্রাক্তন অধ্যক্ষের দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষামন্ত্রণালয় ও জা: বি: এর নীতিমালার আলোকে অধ্যক্ষ – উপাধ্যক্ষ নিয়োগ প্রদানের আহŸান জানাচ্ছি।

৬। ছাত্রসংসদ বাংলাদেশে শিক্ষাঙ্গনসমূহে সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শিক্ষার্থীবান্ধব নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ছাত্রসংসদ নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কলেজ প্রশাসনকে আহ্বান করছি।

৭। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত প্রায় সকল কলেজে বিজ্ঞান ক্লাব, বির্তক ক্লাবসহ প্রয়োজনীয় ক্লাবসমূহ থাকলেও কক্সবাজার সিটি কলেজে এখনো সকল ক্লাব প্রতিষ্ঠা করা হয়নি। অনতিবিলম্বে বিধি মোতাবেক যাবতীয় ক্লাব প্রতিষ্ঠা করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সাথে কলেজের শৃঙ্খলা ও সৌন্দর্য রক্ষায় নিয়োজিত ডিসিপ্লিন সংগঠন হিসেবে পরিচিত বিএনসিসি ও রোভার স্কাউটের প্রয়োজনীয় সংস্কার করে মানসম্মত পরিবেশ এবং ক্যাডেট ও রোভারদের প্রাপ্য সুবিধা নিশ্চিত করা হোক।

৮। ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধন, কলেজ লাইব্রেরী সংস্কার ও প্রায়োজনীয় বইয়ের ব্যবস্থা করা এবং বিদ্যমান কলেজ বাস মেরামতকরণ সহ আরো (০২) দুইটি কলেজ বাস বৃদ্ধি করার অনুরোধ করছি। পাশাপাশি দ্রæত সময়ের মধ্যে কলেজ ওয়েবসাইট উন্নতকরণ, বিজ্ঞান ল্যাব ও আইসিটি ল্যাবের প্রয়োজনীয় সংস্কার পূর্বক একটি আধুনিক সুবিধা সম্বলিত ক্যাম্পাস নিশ্চিতকরণের অনুরোধ রইল।

অতএব, মহোদয় কলেজের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক নিরাপত্তার স্বার্থে উল্লেখিত ০৮ (আট) দফা দাবি মেনে নিয়ে শিক্ষার্থীবান্ধব নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন ।

টিএসসিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
টিএসসিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২
শেয়ার করুন

টিএসসিতে রাজু ভাস্কর্যের পাদদেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাজু ভাস্কর্যের পাদদেশে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এ সময় একটি মাইক্রোবাসসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২ মে) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

 

আটকরা হলেন- ফারহান তানভীর নাসিফ (১৯-২০ সেশন, এফ রহমান হল) এবং মাইক্রোবাসের চালক রুবেল।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ করে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে মিছিল ও ব্যানার প্রদর্শন করে। পরে তারা দ্রুত একটি কালো হাইএস মাইক্রোবাসে উঠে স্থান ত্যাগ করে। এ সময় ঘটনাস্থলে থাকা আরেকটি হাইএস গাড়ির ড্রাইভার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের সময় দুজনকে আটক করা হয়েছে। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রামুতে সিটি ব্যাংক পিএলসির নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ১১:২০ অপরাহ্ণ
রামুতে সিটি ব্যাংক পিএলসির নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন
শেয়ার করুন

কক্সবাজারের রামু উপজেলায় আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। চৌমুহনী এলাকার রবিন শপিং কমপ্লেক্সে সিটি ব্যাংক পিএলসি-এর রামু সদর এজেন্ট আউটলেটের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ২ ঘটিকার সময় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে সিটি এজেন্ট ব্যাংকিং আউটলেটের কার্যক্রম শুরু হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক-এর ফিন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক কাজী মুতমাইন্না তাহমিদা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ব্যাংকিং রেগুলেশনস অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট-১ এর অতিরিক্ত পরিচালক মো. আরিফুল ইসলাম, পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ এর অতিরিক্ত পরিচালক রাবেয়া খন্দকার, এসএমই ও স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক হাফিয়া তাজরিয়ান এবং একই বিভাগের যুগ্ম পরিচালক নাজিয়া হক ও সালাহউদ্দীন মাহমুদ।

 

এছাড়াও অনুষ্ঠানে সিটি ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব স্মল, মাইক্রোফাইন্যান্স অ্যান্ড এজেন্ট ব্যাংকিং বিজনেস কামরুল মেহেদী এবং হেড অব এজেন্ট ব্যাংকিং বিজনেস মহিবুর রহমান সহ সিটি ব্যাংকের সিনিয়র ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, এজেন্ট ব্যাংকিং কার্যক্রম দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন এই আউটলেট চালুর মাধ্যমে রামু এলাকার সাধারণ মানুষ সহজে, দ্রুত ও নিরাপদে ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

 

রামু চৌমুহনী এজেন্ট আউটলেটে এই অগ্রযাত্রায় এজেন্ট মালিক হিসেবে যুক্ত হয়েছেন তরুণ ও উচ্চশিক্ষিত উদ্যোক্তা আশরাফুল করিম। রামুর পূর্ব শাহমদর পাড়া (চাকমারকুল) এলাকার কৃতি সন্তান আশরাফুল করিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন। তাঁর বাবা শামসুল আলম এবং মাতা শাহিদা খানম। একজন শিক্ষিত তরুণ হিসেবে স্থানীয় অর্থনীতিতে অবদান রাখার লক্ষ্যেই তিনি সিটি ব্যাংকের এই উদ্যোগের সাথে সম্পৃক্ত হয়েছেন।

 

এই এজেন্ট আউটলেটের মাধ্যমে স্থানীয় বাসিন্দারা জমা উত্তোলন রেমিট্যান্সসহ বিভিন্ন আধুনিক ব্যাংকিং সুবিধা ঘরের কাছেই পাবেন। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ রামুর অর্থনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং আর্থিক অন্তর্ভুক্তি জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

 

 

উদ্বোধনের মাধ্যমে রামু বাসীর জন্য আধুনিক ব্যাংকিং সুবিধা আরও একধাপ এগিয়ে গেল বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

দুর্ঘটনায় নিভল স্বামী-স্ত্রীর প্রাণ, অনাথ ৩ মাসের শিশু

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ৯:১২ অপরাহ্ণ
দুর্ঘটনায় নিভল স্বামী-স্ত্রীর  প্রাণ, অনাথ ৩ মাসের শিশু
শেয়ার করুন

শুক্রবার (১ মে) বিকেল আনুমানিক ৩টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের মধুখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পরীক্ষেতপুর হাচারির সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

 

 

নিহতরা হলেন উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর গ্রামের হাবিবুল ইসলামের ছেলে তামিম মিয়া (২০) এবং তার স্ত্রী শিমলা খাতুন (১৯)। তারা মোটরসাইকেলে করে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে ফরিদপুর যাচ্ছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত পাঁচ চাকার ট্রলির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তামিম মিয়াকে মৃত ঘোষণা করেন।

 

 

 

এদিকে গুরুতর আহত অবস্থায় শিমলা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানেও তিনি মারা যান।

 

 

 

নিহত দম্পতির তিন মাস বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। তাদের আকস্মিক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

 

 

এ বিষয়ে করিমপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।