খুঁজুন
শনিবার, ২ মে, ২০২৬, ১৯ বৈশাখ, ১৪৩৩

গরু ছিনিয়ে নিতে হামলায় নিহত ১, আটক ২

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৫:২১ অপরাহ্ণ
গরু ছিনিয়ে নিতে হামলায় নিহত ১, আটক ২
শেয়ার করুন

মোহাম্মদ আবদুল্লাহ:

কক্সবাজারের রামুতে গরু কিনে ফেরার পথে ডাকাতির চেষ্টাকালে সন্ত্রাসীদের হামলায় এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই গরু ব্যবসায়ী।

রবিবার (২ জুন) দিবাগত রাত ১টার দিকে গর্জনিয়া সড়কের ফরেস্ট অফিস এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সালাউদ্দিন পারভেজ (১৮) রামুর কাউয়ারখোপ ইউনিয়নের ফুলনির চর এলাকার আব্দুর রহিমের ছেলে।

হামলায় আহত গরু ব্যবসায়ী আহমদ হোসেনের ছেলে জানান, তার বাবা আহমদ হোসেন সহ ৭-৮ জন গর্জনিয়া থেকে ২টি গরু কিনে ফিরছিলেন কলঘর বাজারে। তারা কাউয়ারখোপের ফরেস্ট অফিস এলাকায় পৌছাঁলে স্থানীয় জাহেদের নেতৃত্বে একদল সন্ত্রাসী প্রথমে গরু ২টি ছিনিয়ে নেয়। গরু ছিনিয়ে নেওয়ার ঘটনায় এলাকায় হৈ-হুল্লোড় ছড়িয়ে পড়লে উৎসুক জনতার সাথে যুগ দেয় আহমদ হোসেনের দূর সম্পর্কের শ্যালক সালাউদ্দিন পারভেজও। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে গরু দুটি উদ্ধার করে পারভেজ ও আহমদ হোসেন কলঘরের উদ্দেশ্যে রওনা হলে পেছন দিক থেকে আবারো অতর্কিত হামলা চালায় জাহেদ বাহিনী। তখন আবারো গরু দুটি ছিনিয়ে নিতে গিয়ে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয় পারভেজ, আহমদ হোসেন ও একরাম।

ঘটনাস্থল থেকে স্থানীয়রা আহত তিনজনকে রামু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করে এবং একরাম ও আহমদ হোসেনকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণের নির্দেশ দেয়।

রামু থানার ওসি (তদন্ত) মো: ফরিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গর্জনিয়া থেকে গরু ক্রয় করে নিয়ে আসার পথে গরুগুলো ছিনিয়ে নেয়ার চেষ্টা করে জাহেদসহ কয়েকজন যুবক। পরবর্তীতে সেগুলো উদ্ধার করতে গেলে জাহেদ সহ কয়েকজন যুবক উপর্যুপরি হামলা চালায়। এসময় চুরিকাঘাতে আহত তিনজনকে উদ্ধার করে রামু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে। বাকি গুরুত্বর আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিহত পারভেজের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।

রামুতে গরু ছিনিয়ে নেয়াকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত দুইজনকে আটক করেছে রামু থানা পুলিশ। মঙ্গলবার (৩ জুন) ভোরে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মেহেদী হাসান (২২) ও শাহেদ ইমরান বাবু (২৫)। দুজনই কক্সবাজার জেলার মধ্যম কাউয়ারখোপ এলাকার বাসিন্দা। তবে ঘটনার মূল অভিযুক্ত জাহেদ এখনো পলাতক রয়েছেন। পুলিশ জানিয়েছে তাকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

টিএসসিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
টিএসসিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২
শেয়ার করুন

টিএসসিতে রাজু ভাস্কর্যের পাদদেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাজু ভাস্কর্যের পাদদেশে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এ সময় একটি মাইক্রোবাসসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২ মে) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

 

আটকরা হলেন- ফারহান তানভীর নাসিফ (১৯-২০ সেশন, এফ রহমান হল) এবং মাইক্রোবাসের চালক রুবেল।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ করে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে মিছিল ও ব্যানার প্রদর্শন করে। পরে তারা দ্রুত একটি কালো হাইএস মাইক্রোবাসে উঠে স্থান ত্যাগ করে। এ সময় ঘটনাস্থলে থাকা আরেকটি হাইএস গাড়ির ড্রাইভার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের সময় দুজনকে আটক করা হয়েছে। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রামুতে সিটি ব্যাংক পিএলসির নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ১১:২০ অপরাহ্ণ
রামুতে সিটি ব্যাংক পিএলসির নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন
শেয়ার করুন

কক্সবাজারের রামু উপজেলায় আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। চৌমুহনী এলাকার রবিন শপিং কমপ্লেক্সে সিটি ব্যাংক পিএলসি-এর রামু সদর এজেন্ট আউটলেটের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ২ ঘটিকার সময় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে সিটি এজেন্ট ব্যাংকিং আউটলেটের কার্যক্রম শুরু হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক-এর ফিন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক কাজী মুতমাইন্না তাহমিদা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ব্যাংকিং রেগুলেশনস অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট-১ এর অতিরিক্ত পরিচালক মো. আরিফুল ইসলাম, পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ এর অতিরিক্ত পরিচালক রাবেয়া খন্দকার, এসএমই ও স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক হাফিয়া তাজরিয়ান এবং একই বিভাগের যুগ্ম পরিচালক নাজিয়া হক ও সালাহউদ্দীন মাহমুদ।

 

এছাড়াও অনুষ্ঠানে সিটি ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব স্মল, মাইক্রোফাইন্যান্স অ্যান্ড এজেন্ট ব্যাংকিং বিজনেস কামরুল মেহেদী এবং হেড অব এজেন্ট ব্যাংকিং বিজনেস মহিবুর রহমান সহ সিটি ব্যাংকের সিনিয়র ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, এজেন্ট ব্যাংকিং কার্যক্রম দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন এই আউটলেট চালুর মাধ্যমে রামু এলাকার সাধারণ মানুষ সহজে, দ্রুত ও নিরাপদে ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

 

রামু চৌমুহনী এজেন্ট আউটলেটে এই অগ্রযাত্রায় এজেন্ট মালিক হিসেবে যুক্ত হয়েছেন তরুণ ও উচ্চশিক্ষিত উদ্যোক্তা আশরাফুল করিম। রামুর পূর্ব শাহমদর পাড়া (চাকমারকুল) এলাকার কৃতি সন্তান আশরাফুল করিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন। তাঁর বাবা শামসুল আলম এবং মাতা শাহিদা খানম। একজন শিক্ষিত তরুণ হিসেবে স্থানীয় অর্থনীতিতে অবদান রাখার লক্ষ্যেই তিনি সিটি ব্যাংকের এই উদ্যোগের সাথে সম্পৃক্ত হয়েছেন।

 

এই এজেন্ট আউটলেটের মাধ্যমে স্থানীয় বাসিন্দারা জমা উত্তোলন রেমিট্যান্সসহ বিভিন্ন আধুনিক ব্যাংকিং সুবিধা ঘরের কাছেই পাবেন। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ রামুর অর্থনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং আর্থিক অন্তর্ভুক্তি জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

 

 

উদ্বোধনের মাধ্যমে রামু বাসীর জন্য আধুনিক ব্যাংকিং সুবিধা আরও একধাপ এগিয়ে গেল বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

দুর্ঘটনায় নিভল স্বামী-স্ত্রীর প্রাণ, অনাথ ৩ মাসের শিশু

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ৯:১২ অপরাহ্ণ
দুর্ঘটনায় নিভল স্বামী-স্ত্রীর  প্রাণ, অনাথ ৩ মাসের শিশু
শেয়ার করুন

শুক্রবার (১ মে) বিকেল আনুমানিক ৩টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের মধুখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পরীক্ষেতপুর হাচারির সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

 

 

নিহতরা হলেন উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর গ্রামের হাবিবুল ইসলামের ছেলে তামিম মিয়া (২০) এবং তার স্ত্রী শিমলা খাতুন (১৯)। তারা মোটরসাইকেলে করে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে ফরিদপুর যাচ্ছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত পাঁচ চাকার ট্রলির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তামিম মিয়াকে মৃত ঘোষণা করেন।

 

 

 

এদিকে গুরুতর আহত অবস্থায় শিমলা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানেও তিনি মারা যান।

 

 

 

নিহত দম্পতির তিন মাস বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। তাদের আকস্মিক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

 

 

এ বিষয়ে করিমপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।