ঘুরতে গিয়ে ফেরা হলো না মেহেরাবের
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের আলোচিত বড়ইতলী ঝর্ণায় ঘুরতে গিয়ে মেহেরাব নামে এক যুবক নিখোঁজের ঘটনা ঘটেছে। নিখোঁজ মেহেরাব উখিয়া মরিচ্যা বাজারের হোটেল ওয়াকিয়া’র মালিক মঞ্জুর আলমের ছেলে বলে জানা গেছে। মঙ্গলবার ( ১৭ জুন) দুপুর দেড় টার দিকে বড়ইতলী লেবু বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ মেহেরাবের চাচা আব্দুল মালেক জানান, সকাল ৭ টার দিকে তারা ১৮ জন বন্ধুবান্ধব মিলে ঝর্ণায় ঘুরতে যায়। ওখান থেকে ফেরার পথে ভারী বৃষ্টি বর্ষণে খালের পানি অতিমাত্রায় বেড়ে গেলে সবাই মিলে বিকল্প পথ হিসাবে পাহাড়ি রাস্তা ব্যবহার করেন। সেখানে হঠাৎ পাহাড় ধ্বসের ঘটনা ঘটলে কয়েকজন মাটির ভিতর অর্ধগলিত হয়। পরবর্তী তারা একে অপরের সহযোগীতায় উঠে আসতে সাক্ষম হয়। ওই পরিস্থিতিতে মেহেরাব পাহাড়ি মাটির সাথে একেবারে খালে পড়ে যায়। এর পর থেকে তাকে কেউ আর খুঁজে পাইনি।
স্থানীয় যুবদল নেতা মোহাম্মদ হোসাইন নামে এক ব্যক্তি জানায়, ঝর্ণায় মানুষ যাতায়াতে অনেক রিস্ক। তাই এখানকার সাধারণ মানুষ ঝর্ণায় যাওয়া নিষিদ্ধ করে দিয়েছিল। এসব ঘটনা নিয়া বিজিবি সাথে এলাকাবাসীর তর্কবিতর্কও হয়েছিল। আজ সর্বশেষ এমন ঘটনা ঘটল। এ ঘটনার সত্যতা জানতে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের মুঠোফোনে একাধিকবার কল দিয়েও সংযোগ মিলেনি।

আপনার মতামত লিখুন