খুঁজুন
শনিবার, ২ মে, ২০২৬, ১৯ বৈশাখ, ১৪৩৩

রামুতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মনসুর আলী সিকদার উচ্চ বিদ্যালয়

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫, ৯:৪৮ অপরাহ্ণ
রামুতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মনসুর আলী সিকদার উচ্চ বিদ্যালয়
শেয়ার করুন

রামু প্রতিনিধি:

‘দুর্নীতি করবো না, দুর্নীতি মানবো না, দুর্নীতি সইবো না’। ‘সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’। শিক্ষার্থীদের এ শপথে রামুতে অনুষ্ঠিত হয়েছে উপজেলা ভিত্তিক স্কুল-মাদ্রাসা পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা।

রোববার (২২ জুন) সকাল সাড়ে ১১টায় রামু উপজেলা পরিষদের বাঁকখালী মিলনায়তনে অনুষ্ঠিত হয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। ‘রাষ্ট্রের উন্নয়নের পথে দুর্নীতিই প্রধান অন্তরায়’ বিষয়ে অনুষ্ঠিত চুড়ান্ত পর্ব প্রতিযোগিতায় পক্ষ দল মনসুর আলী সিকদার উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন, বিপক্ষ দল মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা রানার্স আপ হয়েছে। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন, মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার বিতার্কিক দলের দলনেতা মোবারক হোসাইন।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামসহ অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কারের সম্মাননা ক্রেস্ট তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মোহাম্মদ আলম। প্রতিযোগী সহ উপস্থিত দেড়শত শিক্ষার্থীর হাতে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রাশেদুল ইসলাম বলেন, লোভ থেকে নিজেকে দমন করতে হবে। নীতিকে মন থেকে ধারণ করতে হবে এবং চর্চা করতে হবে। নীতিকে মন থেকে ধারণ না করলে, মনের ভিতর গেঁথে না থাকে, তাহলে যখনই সুযোগ পাওয়া যাবে দুর্নীতির দিকে চলে যাবো। দুর্নীতির বিরুদ্ধে যে চিন্তা, এ চিন্তাকে মনস্তাত্বিক ভাবে ধারণ করতে হবে। শিক্ষার্থীদের এ বয়স থেকেই ধারণ করতে হবে কোনটা করা উচিত, কোনটা করা উচিত না।

ইউএনও মো. রাশেদুল ইসলাম আরও বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে সৎ, সুন্দর মানসিকতা নিয়ে চলতে হবে। দুর্নীতি কেবল টাকা পয়সার অবৈধ লেনদেনে সীমাবদ্ধ নয়। কর্মক্ষেত্রে অনুপস্থিতি, অপরিচ্ছন্ন জীবনযাপন, অন্যের ক্ষতিসাধনের মতো বিষয়ও দুর্নীতির পর্যায়ে পড়ে। তাই সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্ছার হতে হবে। দুর্নীতিমুক্ত সমাজ ও দেশ গঠনে শিক্ষার্থীদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। বিতর্ক কেবল একটি প্রতিযোগিতা নয়, এর মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা দক্ষতা বৃদ্ধি হয়। সমৃদ্ধ হয় তথ্যভান্ডার। তর্কযুদ্ধেও দূর হয় অন্ধকার, খোলে যায় সম্ভাবনার দুয়ার।

রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খালেদ শহীদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় কক্সবাজারের সহকারী পরিচালক অনিক বড়ুয়া বাবু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রকৌশলী কফিল উদ্দিন কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাস, রামু সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ মুজিবুল হক, রামু প্রেসক্লাব সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে অনিক বড়ুয়া বাবু বলেন,  দুর্নীতি এমন এক ব্যাধি, যা শুধু অর্থনীতিকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং নৈতিকতাকে ধ্বংস করে। সামাজিক বৈষম্য বাড়ায় এবং জনগণের রাষ্ট্রের ওপর আস্থাকে ভেঙে দেয়। দুর্নীতি যখন শিকড় গেড়ে বসে, তখন মেধা নয়-স্বজনপ্রীতি, ঘুষ, আর অনিয়মের ভিত্তিতেই রাষ্ট্র পরিচালিত হতে থাকে। এর ফলে দেশের সম্ভাবনাগুলো ধ্বংস হয়। বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নেয়। শিক্ষা ও স্বাস্থ্যসেবায় দুর্বলতা দেখা দেয় এবং নাগরিকদের মৌলিক অধিকার ক্ষতিগ্রস্ত হয়। একজন নাগরিক, একজন শিক্ষক, একজন প্রশাসক-সবাই যদি প্রতিনিয়ত দুর্নীতির শিকার হন, তাহলে সেই রাষ্ট্রের উন্নয়ন কেবল কাগজে কলমে থাকবে, বাস্তবে নয়। তবে হতাশ হওয়ার সময় এখন নয়। আমাদের মধ্যে যারা আজ এই বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়েছো, তোমরা সবাই জাতির ভবিষ্যৎ। এই বিতর্কের মধ্য দিয়ে তোমরা শুধু মত প্রকাশ করছো না, বরং একটি নৈতিক অবস্থান নিচ্ছো, যা সমাজ পরিবর্তনের প্রথম পদক্ষেপ।

বিতর্ক প্রতিযোগিতায় মডারেটের দায়িত্ব পালন করেন, রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মোহাম্মদ আলম। এ প্রতিযোগিতায় রামু সরকারি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক সুপ্রতিম বড়ুয়া, সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ মুজিবুল হক, রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মং হ্লা প্রু পিন্টু সম্মানিত বিচারক এবং রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সুবীর বড়ুয়া বুলু সময় নিয়ন্ত্রক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সুকুমার বড়ুয়া বুলু ফলাফল প্রস্তুতের দায়িত্ব পালন করেন।

‘দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্যশিখা জ্বলবেই’ এ প্রতিপাদ্যে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় কক্সবাজারের আয়োজনে এবং রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে অনুষ্ঠিত হয়, রামুতে উপজেলা ভিত্তিক স্কুল-মাদ্রাসা পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় রামু উপজেলার আটটি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা অংশ নেয়।

 

টিএসসিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
টিএসসিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২
শেয়ার করুন

টিএসসিতে রাজু ভাস্কর্যের পাদদেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাজু ভাস্কর্যের পাদদেশে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এ সময় একটি মাইক্রোবাসসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২ মে) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

 

আটকরা হলেন- ফারহান তানভীর নাসিফ (১৯-২০ সেশন, এফ রহমান হল) এবং মাইক্রোবাসের চালক রুবেল।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ করে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে মিছিল ও ব্যানার প্রদর্শন করে। পরে তারা দ্রুত একটি কালো হাইএস মাইক্রোবাসে উঠে স্থান ত্যাগ করে। এ সময় ঘটনাস্থলে থাকা আরেকটি হাইএস গাড়ির ড্রাইভার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের সময় দুজনকে আটক করা হয়েছে। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রামুতে সিটি ব্যাংক পিএলসির নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ১১:২০ অপরাহ্ণ
রামুতে সিটি ব্যাংক পিএলসির নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন
শেয়ার করুন

কক্সবাজারের রামু উপজেলায় আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। চৌমুহনী এলাকার রবিন শপিং কমপ্লেক্সে সিটি ব্যাংক পিএলসি-এর রামু সদর এজেন্ট আউটলেটের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ২ ঘটিকার সময় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে সিটি এজেন্ট ব্যাংকিং আউটলেটের কার্যক্রম শুরু হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক-এর ফিন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক কাজী মুতমাইন্না তাহমিদা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ব্যাংকিং রেগুলেশনস অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট-১ এর অতিরিক্ত পরিচালক মো. আরিফুল ইসলাম, পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ এর অতিরিক্ত পরিচালক রাবেয়া খন্দকার, এসএমই ও স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক হাফিয়া তাজরিয়ান এবং একই বিভাগের যুগ্ম পরিচালক নাজিয়া হক ও সালাহউদ্দীন মাহমুদ।

 

এছাড়াও অনুষ্ঠানে সিটি ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব স্মল, মাইক্রোফাইন্যান্স অ্যান্ড এজেন্ট ব্যাংকিং বিজনেস কামরুল মেহেদী এবং হেড অব এজেন্ট ব্যাংকিং বিজনেস মহিবুর রহমান সহ সিটি ব্যাংকের সিনিয়র ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, এজেন্ট ব্যাংকিং কার্যক্রম দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন এই আউটলেট চালুর মাধ্যমে রামু এলাকার সাধারণ মানুষ সহজে, দ্রুত ও নিরাপদে ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

 

রামু চৌমুহনী এজেন্ট আউটলেটে এই অগ্রযাত্রায় এজেন্ট মালিক হিসেবে যুক্ত হয়েছেন তরুণ ও উচ্চশিক্ষিত উদ্যোক্তা আশরাফুল করিম। রামুর পূর্ব শাহমদর পাড়া (চাকমারকুল) এলাকার কৃতি সন্তান আশরাফুল করিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন। তাঁর বাবা শামসুল আলম এবং মাতা শাহিদা খানম। একজন শিক্ষিত তরুণ হিসেবে স্থানীয় অর্থনীতিতে অবদান রাখার লক্ষ্যেই তিনি সিটি ব্যাংকের এই উদ্যোগের সাথে সম্পৃক্ত হয়েছেন।

 

এই এজেন্ট আউটলেটের মাধ্যমে স্থানীয় বাসিন্দারা জমা উত্তোলন রেমিট্যান্সসহ বিভিন্ন আধুনিক ব্যাংকিং সুবিধা ঘরের কাছেই পাবেন। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ রামুর অর্থনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং আর্থিক অন্তর্ভুক্তি জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

 

 

উদ্বোধনের মাধ্যমে রামু বাসীর জন্য আধুনিক ব্যাংকিং সুবিধা আরও একধাপ এগিয়ে গেল বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

দুর্ঘটনায় নিভল স্বামী-স্ত্রীর প্রাণ, অনাথ ৩ মাসের শিশু

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ৯:১২ অপরাহ্ণ
দুর্ঘটনায় নিভল স্বামী-স্ত্রীর  প্রাণ, অনাথ ৩ মাসের শিশু
শেয়ার করুন

শুক্রবার (১ মে) বিকেল আনুমানিক ৩টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের মধুখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পরীক্ষেতপুর হাচারির সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

 

 

নিহতরা হলেন উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর গ্রামের হাবিবুল ইসলামের ছেলে তামিম মিয়া (২০) এবং তার স্ত্রী শিমলা খাতুন (১৯)। তারা মোটরসাইকেলে করে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে ফরিদপুর যাচ্ছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত পাঁচ চাকার ট্রলির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তামিম মিয়াকে মৃত ঘোষণা করেন।

 

 

 

এদিকে গুরুতর আহত অবস্থায় শিমলা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানেও তিনি মারা যান।

 

 

 

নিহত দম্পতির তিন মাস বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। তাদের আকস্মিক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

 

 

এ বিষয়ে করিমপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।