খুঁজুন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১৭ বৈশাখ, ১৪৩৩

আওয়ামী লীগ নেতা মাদুর ‘গানম্যান’ আবারও বেপরোয়া

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ৪:৪৬ অপরাহ্ণ
আওয়ামী লীগ নেতা মাদুর ‘গানম্যান’ আবারও বেপরোয়া
শেয়ার করুন

 

কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি মাহমুদুল করিম মাদু’র গান ম্যান এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এখনো সেই আগের দাপুটে চিন্তাধারায় জমি দখল ও স্থানীয় লোকজনকে নির্যাতন করে বেড়াচ্ছে বলে কক্সবাজার সদর মডেল থানায় বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে। স্থানীয় বেশ কয়েকজন ও প্রবাসীর কাছ থেকে চাঁদা না পেয়ে জায়গা দখলের অভিযোগও পাওয়া গেছে।

স্থানীয় সুত্রে জানা যায়, ছিদ্দীক ওরূপে চৌধুরী বাংলাবাজার পিএমখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা। সে স্থানীয় মরহুম আমির হামজা বলীর পুত্র। সে দীর্ঘদিন আওয়ামীলীগ নেতা মাহমুদুল করিম মাদু’র ছত্রছায়ায় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। একাধিক সূত্র জানায় পিএমখালী ইউনিয়নে মাদু’র গানম্যানের দায়িত্বে ছিল এই চৌধুরী। তার ছাত্রছয়ায় জমি দখল,বিচারের নামে চাঁদাবাজি,নারী নির্যাতন সহ বেশ কয়েকটি অভিযোগ রয়েছ। এছাড়াও ডাকাতি মামলা ও একটি হত্যা মামলার প্রধান আসামি সে। এসব ঘটনায় বেশ কয়েকটি মামলায় সে বেশ কয়েকবার জেলও খেটেছে। কিন্তু জেল থেকে বেরিয়ে সে বীরদর্পে আবারো ধাপিয়ে বেড়ায়। সরকার পতনের পরেও এখনো এলাকায় সে ত্রাসের রাজত্ব চালিয়ে যাচ্ছে।

এক অসহায় ভোক্তভোগী বলেন, প্রায় ৪ বছর ধরে তার কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতো। বিগত ৫ই আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর চাঁদা দিতে অনিহা প্রকাশ করায় তার ৪গন্ডা জায়গা জবর দখল করে রেখেছে। এবং ভোক্তভোগীর বেশ কয়েকটি ভাড়া বাসা জোর করে দখল করে সে ভাড়া আদায় করে নিচ্ছে। ভোক্তভোগী নিজে বাদী হয়ে প্রথমে পিএমখালী ইউনিয়ন পরিষদে বিচার দেয় সেখানে সে বিচারের তোয়াক্কা করেনি। এবং পরবর্তীতে কক্সবাজার সদর মডেল থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেন। এলাকায় ভয়ে কেউ মুখ খোলতে চায়না বলে তিনি আক্ষেপ করেছেন। তাই তিনি প্রশাসনের কাছে সৃষ্টু বিচারের দাবি জানান।

স্থানীয় সাধারন জনগন কক্সবাজার সদর মডেল থানার নীরব ভূমিকায় উদ্বেগ প্রকাশ করেছেন। তারা জানান, এরকম একজন দাগী আসামি তার উপর আওয়ামীলীগ নেতার গানম্যান এখনো প্রকাশ্যে ধাপিয়ে বেড়াচ্ছে অথছ প্রশাসন নীরব ভূমিকায়। সে এখনো এলাকায় জমি দখল, ঘরবাড়ি দখল করে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। স্থানীয়দের দাবি, এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখতে আওয়ামী ফ্যাসিস্টদের আইনের আওতায় এনে দ্রুত বিচার করা হোক।

অভিযোগের ব্যাপারে জানতে গানম্যান খ্যাত চৌধুরীর ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করা হয়। সাংবাদিক পরিচয় পাওয়ার পরে তিনি পরিচয় অস্বীকার করেন। এবং রং নাম্বারে ফোন করেছেন বলে কল কেটে দেন।

আমিও একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’: সংসদে জামায়াতের নায়েবে আমির

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ
আমিও একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’: সংসদে জামায়াতের নায়েবে আমির
শেয়ার করুন

জাতীয় সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে দাবি করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

 

 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বক্তব্যে তাহের বলেন, “রাজাকার-আলবদরের বিষয়টি এখন ডেড ইস্যু। আমরা যারা এখানে বসে আছি, কেউই রাজাকার বা আলবদর ছিলাম না।”

 

তিনি আরও বলেন, “যদি মুক্তিযোদ্ধার প্রসঙ্গ ওঠে, তাহলে আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা।” নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, সীমান্তবর্তী এলাকায় তাদের বাড়িতে যুদ্ধের সময় ভারতগামী শরণার্থীরা আশ্রয় নিতেন। তারা সেনাবাহিনীর টহল পরিস্থিতি পর্যবেক্ষণ করতেন এবং নিরাপদ সময়ে শরণার্থীদের সীমান্ত পার হতে সহায়তা করতেন। সুতরাং ওইভাবে দাবি করার কোনো কারণ নাই।

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে দুটি নৌকাসহ ৭ জনকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ
কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে দুটি নৌকাসহ ৭ জনকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
শেয়ার করুন

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে মাছ ধরার সময় পিতা-পুত্রসহ ৭ জেলেকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি।

 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

 

 

আটক জেলেরা হলেন- টেকনাফ শাহপরীর দ্বীপ ডেইল পাড়ার বাসিন্দা আলী আহমেদ ও তার দুই ছেলে নুরুল আবসার ও আব্দুর রহিম, এবং সাবরাংয়ের লাল মিয়ার ছেলে আব্দুর রহমান, নুর আহমেদের ছেলে সাব্বির আহমেদ, গুরা মিয়ার ছেলে নুর আহমদ, মুকুল আলীর ছেলে গুরা মিয়া, নুরু মিয়ার ছেলে আব্দুল মোতালেব।

 

স্থানীয় জেলে আরাফাত রহমান জানান, বৃহস্পতিবার সকালের দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীতে ১০-১৫টি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে জেলেরা মাছ ধরছিলেন। এ সময় রাখাইন সীমান্ত থেকে আসা আরাকান আর্মির সদস্যরা দুটি নৌকাসহ ৭ জন জেলেকে আটক করে নিয়ে যায়।

 

আটক জেলেদের মধ্যে একই পরিবারের তিনজন সদস্যও রয়েছেন বলে তিনি জানান।

 

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম জানান, আরাকান আর্মির হাতে জেলে আটকের বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।

দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ
দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ
শেয়ার করুন

দেশে গত মঙ্গল ও বুধবার (২৮ ও ২৯ এপ্রিল) কোনো ধরনের লোডশেডিং হয়নি বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ এক বার্তায় জানায়, ২৮ এপ্রিল দেশে বিদ্যুতের চাহিদা ছিলো ১২ হাজার ১৮৩ মেগাওয়াট এবং সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা হয়।

 

 

বিদ্যুৎ বিভাগ আরও জানায়, ২৯ এপ্রিল বিদ্যুতের চাহিদা ছিলো ১০ হাজার ৬১২ মেগাওয়াট, যা সম্পূর্ণভাবে পূরণ করা সম্ভব হয়। এর ফলে টানা দুই দিন দেশে কোনো লোডশেডিং হয়নি।