খুরুশকুলের প্রবীণ মুরুব্বি ওসমান গণি বহদ্দারের ইন্তেকাল
কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের কুলিয়াপাড়ার বিশিষ্ট সমাজসেবক ও প্রবীণ মুরুব্বি ওসমান গণি বহদ্দার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮০ বছর।
ওসমান গণি বহদ্দার দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আজ বাদে আসর কুলিয়াপাড়া বায়তুশ শরফ জামে মসজিদ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে কুলিয়াপাড়া পুরাতন কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এলাকাবাসীরা জানান, ওসমান গণি বহদ্দার ছিলেন সদালাপী, ধর্মপ্রাণ এবং মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো একজন নিঃস্বার্থ মানুষ। তাঁর শূন্যতা সহজে পূরণ হবার নয়।

আপনার মতামত লিখুন