আকাশে ফের আতংকের বাহন ইউএস বাংলা, কক্সবাজারে অবতরণে ৪০ মিনিটের ডিগবাজি
২৬ সেপ্টেম্বর ২০১৮, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর কক্সবাজারগামী ইউএস বাংলার বিএস-১৪১ ফ্লাইটটিতে দেখা দেয় ত্রুটি।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলার বোয়িং ৭৩৭-৮০০ (রেজিস্ট্রেশন এস২-এজেএ) উড়োজাহাজটি নোজ গিয়ার ছাড়াই শুধু পেছনের চাকায় ভর করেই সেবার জরুরি অবতরণে সক্ষম হয়।
৭ বছর পর যেনো ফিরে আসলো আতংক-শংকা শেষে যাত্রীদের অলৌকিক বিপদমুক্ত হওয়ার গল্প, এবারের চরিত্র দেশের সবচেয়ে বড় বেসরকারি এয়ারলাইনসটির ফ্লাইট-১৫৯।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যা ৭ টা ১০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অর্ধশতাধিক যাত্রী ও ক্রু নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে উড্ডয়ন করে ইউএস বাংলা এয়ারলাইনস এর একটি বিমান।
ফ্লাইট ট্রেকিংয়ে বিশ্বে প্রসিদ্ধ ওয়েবসাইট ফ্লাইট রাডার ২৪ এর তথ্য বলছে, ইউএস বাংলার বিএস-১৫৯ ফ্লাইট টি নির্ধারিত সময়ে কক্সবাজারের আকাশসীমায় প্রবেশ করলেও বিমানবন্দরে অবতরণ করতে পারেনি।
প্রায় ৪০ মিনিট ধরে আকাশে বেশ কয়েকবার ডিগবাজির পর রাত ৯ টার কিছু আগে অবশেষে কক্সবাজারে অবতরণে সক্ষম হয় বিমানটি।
সংশ্লিষ্ট সূত্র বলছে, বৈরি আবহাওয়ার কারণে এমন প্রতিকূল অবস্থার তৈরি হয়েছিলো।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সমুদ্রবন্দরগুলোয় ৩নং সর্তক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর, কক্সবাজারের বিভিন্ন স্থানে হচ্ছে বৃষ্টি।
এদিকে, ইকবাল মালেক নামে স্থানীয় এক এনজিও কর্মকর্তা তার ফেসবুকে লিখেন,’ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা থেকে কক্সবাজার মুখি US-BANGLA Airlines এর ফ্লাইট BS159 কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করতে না পেরে আকাশে চক্কর দিচ্ছে! আল্লাহ যাত্রী সহ বিমানটি নিরাপদ অবতরণ করার তৌফিক দিন।’
এরপর তিনি পোস্টটির আপডেটে লিখেন, ‘অবশেষে প্রায় ৪০ মিনিট কক্সবাজারের আকাশে চক্কর দেওয়ার পর বিমানটি অবতরন করতে সক্ষম হল।’
ঐ পোস্টের কমেন্টে সেই বিমানের যাত্রী ওবাইদুল ইসলাম ইংরেজিতে (বাংলা অনুবাদকৃত) লিখেন, ‘ আলহামদুলিল্লাহ অবতরণ করেছি, ধন্যবাদ সহযোগিতা ও তথ্যের জন্য।’
প্রসঙ্গত, ২০১৮ সালের ১২ মার্চ ইউএস বাংলা ফ্লাইট ২১১ নেপালের কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার সময় বিধ্বস্ত হয়।
উইকিপিডিয়ার তথ্য বলছে, উড়োজাহাজটিতে মোট ৭১ জন আরোহী ছিল। যার মধ্যে ৫১ জন নিহত হয় ও ২০ জনকে জীবিত উদ্ধার হয়।
অভ্যন্তরীণ রুট ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর ও রাজশাহীতে ফ্লাইট পরিচালনা করে থাকে ইউএস বাংলা।
২০১৬ সালের ১৫ মে ঢাকা-কাঠমান্ডু রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে আন্তর্জাতিক রুটে যুক্ত হয় এই এয়ারলাইনস।

আপনার মতামত লিখুন