রয়েল টিউলিপে এনসিপি নেতাদের আগমন, ‘সাড়ে পাঁচজন’ মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরস
কক্সবাজারে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনকে কেন্দ্র করে আলোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এক ব্যতিক্রমধর্মী মন্তব্য—“ওনারা সাড়ে পাঁচজন এসেছেন।”
আজ মঙ্গলবার (৫ আগস্ট) কক্সবাজারের বিলাসবহুল রয়েল টিউলিপ হোটেলে অবস্থান করেন এনসিপির পাঁচজন কেন্দ্রীয় নেতা। নিরাপত্তার দায়িত্বে থাকা রয়েল টিউলিপ হোটেলের সিকিউরিটি ইনচার্জ টেলিগ্রাম নিউজের প্রতিনিধি সাংবাদিক রহিদুল কবিরের সঙ্গে ফোনালাপে বলেন, “ওনারা সাড়ে পাঁচজন এসেছেন।”
মূলত তিনি বলতে চেয়েছিলেন ছয়জন, তবে মুখ ফসকে বলেন “সাড়ে পাঁচজন”। তাৎক্ষণিকভাবে সেই মন্তব্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
নেটিজেনদের কেউ কেউ এই মন্তব্য নিয়ে বেশ হাস্যরস করে ফেসবুকে বিভিন্ন পোস্ট করতে দেখা গেছে। অনেকে আবার মন্তব্যটিকে মানবিক ভুল হিসেবেও দেখছেন। তবে এটিকে কেন্দ্র করে কক্সবাজারের রাজনৈতিক ও সামাজিক মহলে রসিকতার উপাদান তৈরি হয়েছে।
এনসিপি নেতারা ঠিক কী কারণে কক্সবাজারে এসেছেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। তবে নাসিরুদ্দীন পাটোয়ারি বলেছেন পদযাত্রা করে সবাই ক্লান্ত, তাই সাগর পাড়ে ঘুরতে এসেছেন।
তবে শেষ পর্যন্ত “সাড়ে পাঁচজন” মন্তব্যটি কক্সবাজারে এনসিপি নেতাদের সফরের চেয়ে বেশি নজর কাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন