কক্সবাজারে ভোক্তা অধিকারের অভিযান : ৮ রেস্টুরেন্টকে ৭৭ হাজার টাকা জরিমানা
কক্সবাজার শহর ও সমুদ্র সৈকতের বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ৮টি রেস্টুরেন্টকে মোট ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে ভবিষ্যতে স্বাস্থ্যকর ও নিরাপদ খাবার পরিবেশনের জন্য তাদের সতর্ক করা হয়।
এসময় অন্যান্য হোটেল ও রেস্টুরেন্ট মালিকদেরও সতর্ক করে বলা হয়, স্থানীয় জনগণ ও পর্যটকদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড অফিসার মোহাম্মদ রিশাদ উন নবী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আপনার মতামত লিখুন