রাতে নারী দিয়ে অস্ত্র পরিবহণ:জেটিঘাটে পুলিশের অভিযানে আটক-৩
মহেশখালী জেটি থেকে দেশীয় তৈরি দুটি আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে আটক করেছে মহেশখালী থানা পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হকের নেতৃত্বে পুলিশ টিম মহেশখালী জেটিতে অবস্থানকালে কক্সবাজার প্রস্তুতিকালে তাদের সাথে থাকা ব্যাহ তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে দুটি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করে। এসময় দুই মধ্যবয়সী নারী ও একজন পুরুষকে আটক করা হয়।আটককৃতরা হলেন, সাইফুল ইসলাম পিতা মো. হোসেন, প্রকাশ ছৈয়দ হোসেন, গ্রাম পাহাড়তলী, ইসলামপুর, কক্সবাজার। গোলবার খাতুন (৬০), স্বামী মৃত আব্দুল হাকিম, গ্রাম আলিরজাহান, কক্সবাজার দিলদার বেগম ৫৫ স্বামী সোলতান আহমদ, আলির জাহান। প্রাথমিক তারা বলেন অস্ত্র বহনের বিষয়টি স্বীকার করেছেন।
মহেশখালী অফিসার ইনচার্জ মনজুরুল আলম জানান, আটককৃতরা হোয়ানক ইউনিয়ন থেকে অস্ত্র সংগ্রহ করে কক্সবাজারে নিয়ে যাচ্ছিল। পরবর্তী জিজ্ঞাসাবাদে আরও তথ্য পাওয়া যাবে বলে জানান তিনি। স্থানীয়দের ধারণা, এসব অস্ত্র টেকনাফ ও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয় সন্ত্রাসীদের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আনা হচ্ছিল। আটক তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে সুত্রে জানা গেছে, সরকার পরিবর্তনের পর থেকে মহেশখালী দ্বীপ থেকে অল্প টাকায় এসব অস্ত্র কিনে ঢাকা সহ বিভিন্ন স্থানে সরকার বিরোধি কার্যকলাপে ব্যবহার করে থাকেন একটি গোষ্টি।
এসব অস্ত্র পরিবহনে নারীদের বেশির ভাগ ব্যবহার করা হয়। মূলত সন্ধার পরে মহেশখালী জেটিঘাটে কক্সবাজার পারাপারে জটলা লেগে থাকে এই সুযোগ কাজে লাগিয়ে অস্ত্র পাচার বা পরিবহণ করে যাচ্ছে অপরাধিরা।
বিষয়টি মহলে নিয়ে অভিযানে নেমে সফল হন পুলিশ।

আপনার মতামত লিখুন