খুঁজুন
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ২৯ চৈত্র, ১৪৩২

শিক্ষার মানোন্নয়নে উখিয়ায় ডেইলপাড়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪০ অপরাহ্ণ
শিক্ষার মানোন্নয়নে উখিয়ায় ডেইলপাড়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
শেয়ার করুন

শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, নৈতিকতা বিকাশ এবং শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে কক্সবাজারের উখিয়ার ডেইলপাড়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক হুইপ ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহাজাহান চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার্থীদের নৈতিকতা ও গুণগত শিক্ষা অর্জনে শিক্ষক, অভিভাবক ও সমাজসেবীদের একযোগে কাজ করতে হবে।” এ সময় তিনি বিদ্যালয়ের উন্নয়নে প্রতি বছর ৫০ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জালাল আহমদ চৌধুরী। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিউল ইসলাম আজাদ।
সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে আমন্ত্রিত অতিথিদের ব্যাজ পরিধান করানো হয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া NTRCA-এর মাধ্যমে সদ্য নিয়োগপ্রাপ্ত নতুন পাঁচ শিক্ষককে ফুল দিয়ে বরণ করা হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ, উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান, কুতুপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান, উপজেলা কৃষকদলের সদস্য সচিব সাদমান জামী চৌধুরী, ছাত্রনেতা হাসেম সিকদার জিশান, বিদ্যালয়ের জমিদাতা ও শিক্ষক সৈয়দ হোসাইন, সাবেক শিক্ষক জাহাঙ্গীর আলম এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হেডম্যান মনছুর আলী।

এছাড়া বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী সমাবেশে তাদের অনুভূতি ও মতামত তুলে ধরে বক্তব্য দেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক শরিফুল ইসলাম।

শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।

মাদকসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার, দল থেকেও বহিষ্কার

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ
মাদকসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার, দল থেকেও বহিষ্কার
শেয়ার করুন

জামালপুরের বকশীগঞ্জে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের এক স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)। এ ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে তাৎক্ষণিকভাবে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

 

 

বহিষ্কৃত নেতা মো. নাজমুল হাসান, যিনি মেরুরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। শনিবার (১১ এপ্রিল) জেলা স্বেচ্ছাসেবক দল বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে।

 

 

জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে কেন্দ্রীয়ভাবে কঠোর অবস্থানের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-২ মেরুরচর ইউনিয়নের মাইছেনির চর এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় নাজমুল হাসানকে তার বাসার সামনে থেকে ৪০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

 

ঘটনার পরদিন মেরুরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সোরহাব আলী ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাবিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

 

নাজমুল হাসানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনবিরোধী কার্যকলাপ এবং মাদক কারবারি কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। ফলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ৭ নম্বর মেরুরচর ইউনিয়ন শাখার ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের গঠনতন্ত্র অনুযায়ী তাকে দলের সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো। ভবিষ্যতে তিনি দলের কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না এবং দলীয় পরিচয় ব্যবহার করতে পারবেন না।

 

এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল মোমিন আকন্দ কাওসার বলেন, মাদকের সঙ্গে সম্পৃক্ততার কারণে নাজমুল হাসান দলের গঠনতন্ত্র লঙ্ঘন করেছেন, তাই তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, মাদকবিরোধী অবস্থানে দল কোনো ধরনের ছাড় দেবে না।

ইরানকে অস্ত্র দিলে চীনকে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে: ট্রাম্প

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ১০:০১ পূর্বাহ্ণ
ইরানকে অস্ত্র দিলে চীনকে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে: ট্রাম্প
শেয়ার করুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, তাহলে তাদের ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে। ফ্লোরিডার উদ্দেশ্যে হোয়াইট হাউস ত্যাগ করার সময় তিনি এই মন্তব্য করেন।

সিএনএনের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী চীন ইরানকে সহায়তা করছে—এ বিষয়টি যদি সত্য হয়, তাহলে চীন বড় ধরনের সমস্যার মুখে পড়বে।

 

 

শনিবার (১১ এপ্রিল) সিএনএন তিনটি সূত্রের বরাত দিয়ে জানায়, চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে একটি নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে।

 

এই গোয়েন্দা মূল্যায়ন থেকে ধারণা করা হচ্ছে, যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে ইরান তার গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মিত্রদের সহায়তায় কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র পুনরায় সক্রিয় করা বা মজুদ বাড়ানোর চেষ্টা করছে।

 

 

এদিকে, আগামী মাসের শুরুতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের জন্য ট্রাম্পের চীন সফরের পরিকল্পনা রয়েছে।

 

সূত্র: সিএনএন।

 

শিগগিরই চাঁদাবাজদের পক্ষপাতমুক্ত তালিকা ধরে অভিযানে নামছে র‍্যাব

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৯:১২ অপরাহ্ণ
শিগগিরই চাঁদাবাজদের পক্ষপাতমুক্ত তালিকা ধরে অভিযানে নামছে র‍্যাব
শেয়ার করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশে চাঁদাবাজদের পক্ষপাতমুক্ত তালিকা তৈরির প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এমজেডএম ইন্তেখাব চৌধুরী। শনিবার (১১ এপ্রিল) দুপুরে কারওয়ান বাজার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 

ইন্তেখাব চৌধুরী বলেন, কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না। অতিসত্বর তালিকা ধরে অভিযানে নামা হবে।

 

এছাড়া গত ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী ও বেশ কয়েকজন মানব পাচারকারীকে গ্রেপ্তারের কথা জানানো হয় সংবাদ সম্মেলনে। বলা হয়, পতেঙ্গা উপকূলের গভীর সমুদ্রে একটি মাছ ধরার ট্রলারে তল্লাশি চালিয়ে ৫ লাখ পিস ইয়াবাসহ ৯ মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

একইসঙ্গে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫০ হাজার ৬৪ লিটার ভোজ্যতেল জব্দের কথাও জায়ানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক।