খুঁজুন
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ২৯ চৈত্র, ১৪৩২

চাঁদাবাজি ঠেকাতে দলের নেতাকে জুতাপেটা করলেন নারী

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩১ অপরাহ্ণ
চাঁদাবাজি ঠেকাতে দলের নেতাকে জুতাপেটা করলেন নারী
শেয়ার করুন

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির রাজনীতিতে বড়সড় আলোড়ন তৈরি হয়েছে। দলীয় কার্যালয়ে প্রকাশ্যে নিজের দলের এক নেতাকে জুতা দিয়ে মারেন খড়্গপুর ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মমতা দাস। মুহূর্তে ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায়, আর তাতে তোলপাড় শুরু হয় সোশ্যাল মিডিয়া ও রাজনৈতিক মহলে।

ঘটনার শুরু স্থানীয় এক চাউমিন বিক্রেতাকে ঘিরে। অভিযোগ করা হয়, দোকান বসাতে ওই ব্যক্তির কাছে ১০ হাজার টাকা দাবি করেন মমতা দাস। তবে তিনি এ অভিযোগ অস্বীকার করে বলেন, আসল দোষী দলেরই আরেক নেতা অশোক সিংহ। তার দাবি, ‘অশোক সমাজবিরোধী, বিজেপির কেউই ওকে মানে না।’ অপরদিকে অশোক অভিযোগ করেন, মমতা তোলাবাজি করছিলেন, তিনি প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন।

কার্যালয়ের ভেতরেই উত্তেজনা চরমে পৌঁছায়। অশোক জাানন, নারী হওয়ার সুযোগ নিচ্ছে, আমাকে জুতা দিয়ে মারছে। পুলিশ ডাকব।

জবাবে মমতার সাফ কথা, আবারও মারব, নিশ্চয়ই মারব।

এই প্রকাশ্য দ্বন্দ্বে বিব্রত বিজেপি নেতৃত্ব। জেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়, এমন আচরণ শৃঙ্খলাবদ্ধ দলে চলতে পারে না, সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি সামনে আসতেই বিরোধীরা তোপ দাগতে শুরু করেছে। তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরা কটাক্ষ করে বলেন, বিজেপি নেতারাই তোলাবাজ, ভাগাভাগি নিয়েই মারামারি হচ্ছে।

কয়েক মাস আগেই তৃণমূল নেত্রী বেবি কোলের রাস্তায় প্রকাশ্যে এক বৃদ্ধকে মারধরের ঘটনা নিয়ে বিজেপি সরব হয়েছিল। এবার একই ঘটনার প্রতিচ্ছবি বিজেপির ঘরেই দেখা যাচ্ছে।

মাদকসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার, দল থেকেও বহিষ্কার

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ
মাদকসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার, দল থেকেও বহিষ্কার
শেয়ার করুন

জামালপুরের বকশীগঞ্জে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের এক স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)। এ ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে তাৎক্ষণিকভাবে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

 

 

বহিষ্কৃত নেতা মো. নাজমুল হাসান, যিনি মেরুরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। শনিবার (১১ এপ্রিল) জেলা স্বেচ্ছাসেবক দল বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে।

 

 

জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে কেন্দ্রীয়ভাবে কঠোর অবস্থানের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-২ মেরুরচর ইউনিয়নের মাইছেনির চর এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় নাজমুল হাসানকে তার বাসার সামনে থেকে ৪০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

 

ঘটনার পরদিন মেরুরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সোরহাব আলী ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাবিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

 

নাজমুল হাসানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনবিরোধী কার্যকলাপ এবং মাদক কারবারি কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। ফলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ৭ নম্বর মেরুরচর ইউনিয়ন শাখার ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের গঠনতন্ত্র অনুযায়ী তাকে দলের সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো। ভবিষ্যতে তিনি দলের কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না এবং দলীয় পরিচয় ব্যবহার করতে পারবেন না।

 

এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল মোমিন আকন্দ কাওসার বলেন, মাদকের সঙ্গে সম্পৃক্ততার কারণে নাজমুল হাসান দলের গঠনতন্ত্র লঙ্ঘন করেছেন, তাই তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, মাদকবিরোধী অবস্থানে দল কোনো ধরনের ছাড় দেবে না।

ইরানকে অস্ত্র দিলে চীনকে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে: ট্রাম্প

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ১০:০১ পূর্বাহ্ণ
ইরানকে অস্ত্র দিলে চীনকে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে: ট্রাম্প
শেয়ার করুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, তাহলে তাদের ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে। ফ্লোরিডার উদ্দেশ্যে হোয়াইট হাউস ত্যাগ করার সময় তিনি এই মন্তব্য করেন।

সিএনএনের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী চীন ইরানকে সহায়তা করছে—এ বিষয়টি যদি সত্য হয়, তাহলে চীন বড় ধরনের সমস্যার মুখে পড়বে।

 

 

শনিবার (১১ এপ্রিল) সিএনএন তিনটি সূত্রের বরাত দিয়ে জানায়, চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে একটি নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে।

 

এই গোয়েন্দা মূল্যায়ন থেকে ধারণা করা হচ্ছে, যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে ইরান তার গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মিত্রদের সহায়তায় কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র পুনরায় সক্রিয় করা বা মজুদ বাড়ানোর চেষ্টা করছে।

 

 

এদিকে, আগামী মাসের শুরুতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের জন্য ট্রাম্পের চীন সফরের পরিকল্পনা রয়েছে।

 

সূত্র: সিএনএন।

 

শিগগিরই চাঁদাবাজদের পক্ষপাতমুক্ত তালিকা ধরে অভিযানে নামছে র‍্যাব

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৯:১২ অপরাহ্ণ
শিগগিরই চাঁদাবাজদের পক্ষপাতমুক্ত তালিকা ধরে অভিযানে নামছে র‍্যাব
শেয়ার করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশে চাঁদাবাজদের পক্ষপাতমুক্ত তালিকা তৈরির প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এমজেডএম ইন্তেখাব চৌধুরী। শনিবার (১১ এপ্রিল) দুপুরে কারওয়ান বাজার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 

ইন্তেখাব চৌধুরী বলেন, কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না। অতিসত্বর তালিকা ধরে অভিযানে নামা হবে।

 

এছাড়া গত ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী ও বেশ কয়েকজন মানব পাচারকারীকে গ্রেপ্তারের কথা জানানো হয় সংবাদ সম্মেলনে। বলা হয়, পতেঙ্গা উপকূলের গভীর সমুদ্রে একটি মাছ ধরার ট্রলারে তল্লাশি চালিয়ে ৫ লাখ পিস ইয়াবাসহ ৯ মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

একইসঙ্গে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫০ হাজার ৬৪ লিটার ভোজ্যতেল জব্দের কথাও জায়ানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক।