কুতুবদিয়ায় নারী ও দুই শিশু দগ্ধ
কক্সবাজারের কুতুবদিয়ায় পৃথক ঘটনায় এক নারী ও দুই শিশু দগ্ধ হয়েছে। গতকাল বুধবার (২৬ নভেম্বর) সকালে আলী আকবর ডেইল ইউনিয়নের ফতেহ আলী সিকদারপাড়া ও বড়ঘোপ ইউনিয়নের মাতবরপাড়ায় এসব ঘটনা ঘটেছে।
দগ্ধরা হলো আলী সিকদারপাড়ার রুমী আক্তার (২৮) ও তাঁর ছেলে মো. জিহাদ (৩) এবং বড়ঘোপ মাতবরপাড়ার সাড়ে তিন বছরের শিশু আব্দুর রহমান।
আলী আকবর ডেইল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ শাহজাহান জানান, আজ সকালে পানি গরম করতে গিয়ে চুলার আগুন লেগে তাঁর স্ত্রী রুমী ও ছেলে জিহাদ পুড়ে যায়। এ সময় জিহাদকে কোলে নিয়ে পাশের পুকুরে ঝাঁপ দেন রুমী। পরে তাদের কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
অপর দিকে একই দিন সকাল ১০টার দিকে বড়ঘোপ মাতবরপাড়ার মীর কাশেমের ছেলে আব্দুর রহমান গরম পানিতে পুড়েছে। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক নেছারুল করিম বলেন, রুমী আক্তারের শরীরের প্রায় ৬০ ভাগ ঝলসে গেছে। তাঁর ছেলে জিহাদের ৪০ ভাগ পুড়ে গেছে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার করা হয়েছে বলে জানান তিনি। অন্যদিকে আব্দুর রহমান কুতুবদিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানান চিকিৎসক।
কুতুবদিয়া প্রতিনিধি

আপনার মতামত লিখুন