চকরিয়ায় ইউনিলিভারের উদ্যোগে শীর্ষ রিটেইলার মিট অনুষ্ঠিত
ইউনিলিভার বাংলাদেশ চকরিয়ায় ‘অভিযাত্রা’ শিরোনামে টপ রিটেইলার মিট ২০২৫-এর আয়োজন করেছে। এতে চকরিয়া, পেকুয়া, লামা-আলীকদম ও মহেশখালীর ৩০ জন শীর্ষস্থানীয় রিটেইলার অংশগ্রহণ করেন।
উক্ত মিটের সভাপতিত্ব করেন ইউনিলিভার বাংলাদেশের ডিলার ইয়াসির আদনান। পরিচালক আনোয়ারুল আজিম চৌধুরী অনুষ্ঠানে ব্যবসায়িক কৌশল ও নতুন উদ্যোগ নিয়ে বক্তব্য দেন। টেরিটরি ম্যানেজার ফারসিদ রাহিমও নতুন পণ্য ও বাজার সম্প্রসারণ নিয়ে রিটেইলারদের সঙ্গে আলোচনা করেন।
অনুষ্ঠানে শীর্ষ রিটেইলারদের পুরষ্কার ও ক্রেস্ট প্রদান করা হয়। ইউনিলিভার বাংলাদেশ কর্মকর্তারা জানান, এই মিটের মাধ্যমে গ্রাহকদের কাছে তাদের পণ্য আরও জনপ্রিয় ও সহজলভ্য করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

আপনার মতামত লিখুন