খুঁজুন
বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২১ মাঘ, ১৪৩২

খেলতে গিয়ে মৃত্যুর ফাঁদে, মায়ের চোখের সামনেই পুকুরে ডুবে গেল তিন ভাই

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
খেলতে গিয়ে মৃত্যুর ফাঁদে, মায়ের চোখের সামনেই পুকুরে ডুবে গেল তিন ভাই
শেয়ার করুন

খেলতে নেমে এক মুহূর্তেই বদলে গেল সবকিছু। যুক্তরাষ্ট্রের টেক্সাসে জমাট বরফে ঢাকা একটি পুকুরে পড়ে প্রাণ হারিয়েছে তিন ভাই। স্থানীয় সময় গত সোমবার এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এদিকে সন্তানদের বাঁচাতে গিয়ে মায়ের অসহায় চেষ্টা, প্রতিবেশীর ছুটে আসা আর শেষ পর্যন্ত নিথর দেহ উদ্ধার— পুরো ঘটনাটি শোক আর হৃদয়বিদারক বেদনায় ছুঁয়ে গেছে এলাকাবাসীকে। খবর বিবিসি

 

মৃত ওই তিন ছেলের মা শেইয়েন হ্যাঙ্গাম্যান জানান, সন্তানদের বাঁচাতে তিনি নিজে পানিতে নেমে তাদের টেনে তুলে বরফের ওপর রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু বরফ বারবার ভেঙে পড়ায় তিনি আর তাদের রক্ষা করতে পারেননি। তিনি সিবিএস নিউজকে বলেন, ‘তারা ছিল তিনজন, আর আমি ছিলাম একা… তাই আমি ওদের বাঁচাতে পারিনি।’

 

মারা যাওয়া তিন ভাইয়ের বয়স ছিল ছয়, আট ও ৯ বছর। তাদের মা বলেন, প্রত্যেকেই ছিল আলাদা স্বভাবের, প্রাণবন্ত আর হাসিখুশি। তিনি অন্য অভিভাবকদের উদ্দেশে বলেন, ‘নিজের সন্তানদের শক্ত করে ধরে রাখুন, আর সব সময় বলুন— আপনি তাদের ভালোবাসেন’। ছয় সন্তানের জননী শেইয়েন জানান, তার মেয়ে দৌড়ে এসে চিৎকার করে জানায় যে ছেলেরা পুকুরে পড়ে গেছে। বাড়ি থেকে প্রায় ৩০ মিটার দূরে থাকা পুকুরটির পাশেই শিশুরা খেলছিল।

 

মায়ের ভাষ্য অনুযায়ী, ছোট ছেলে হাওয়ার্ড বরফের ওপর ‘আইস স্কেটিং’ করার চেষ্টা করলে প্রথমে বরফ ভেঙে পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে দুই বড় ভাই— কালেব ও ইজেও পানিতে ঝাঁপ দেয়। শেইয়েন বলেন, ‘আমি যখন ওদের দেখলাম, তখন ওরা ছটফট করছিল। আমি বুঝতে পারছিলাম, ওদের শরীর ইতোমধ্যেই শকে চলে গেছে। পানি ছিল ভয়ঙ্কর ঠান্ডা।’

 

সন্তানদের বাঁচাতে গিয়ে তিনিও পানিতে ডুবে যেতে বসেছিলেন। পরে প্রতিবেশী একজন তাকে উদ্ধার করেন। তিনি বলেন, ‘নিজের সন্তানদের জীবনের জন্য লড়াই করছিলাম। ওদের চোখের সামনে ডুবে যেতে দেখেছি, কিছুই করতে পারিনি।’

 

প্রতিবেশী ওই ব্যক্তিটি ছিলেন ছেলেদের স্কুলের একজন ফুটবল কোচ। মায়ের চিৎকার শুনে তিনি দৌড়ে আসেন। ঘোড়ার দড়ি দিয়ে শেইয়েনকে পানি থেকে টেনে তোলা হয়।

 

স্থানীয় শেরিফ দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, জরুরি উদ্ধারকর্মী ও এক প্রতিবেশীর সহায়তায় প্রথমে দুই বড় ছেলেকে পানি থেকে তোলা হয় এবং স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে দীর্ঘ অনুসন্ধানের পর ছয় বছর বয়সী শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে শিশুদের নাম প্রকাশ না করলেও পরিবারের সদস্যরা জানান, তারা হলেন— ছয় বছরের হাওয়ার্ড ডস, আট বছরের কালেব ডস এবং নয় বছরের ইজে ডস।

 

মা জানান, ইজে বড় হয়ে ফুটবল তারকা হতে চাইত, কালেব নাচতে ও গান গাইতে ভালোবাসত, আর ছোট হাওয়ার্ড সবার মুখে হাসি ফোটাতে ভালোবাসত। শিশুদের স্কুল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই অকল্পনীয় ক্ষতিতে আমরা বিধ্বস্ত’। শিক্ষার্থী ও কর্মীদের মানসিক সহায়তার জন্য কাউন্সেলরও রাখা হয়েছে।

 

এই ঘটনা ঘটেছে এমন এক সময় যখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় ভয়াবহ শীতকালীন ঝড় আঘাত হেনেছে। টেক্সাসসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে এই ঝড়ে এখন পর্যন্ত ২০ জনের বেশি মানুষ মারা গেছেন এবং হাজার হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।

সালাউদ্দিন আহমদের উখিয়া সফর: প্রচারণা বন্ধের ঘোষণা জামায়াত প্রার্থী আনোয়ারীর

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ণ
সালাউদ্দিন আহমদের উখিয়া সফর: প্রচারণা বন্ধের ঘোষণা জামায়াত প্রার্থী আনোয়ারীর
শেয়ার করুন

কক্সবাজারে আগামীকাল বুধবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের উখিয়া সফরকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারণায় বিশেষ ঘোষণা দিয়েছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।

 

​মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় তিনি জানান, বিএনপির এই শীর্ষ নেতার নির্বাচনী সফর উপলক্ষে বুধবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত উখিয়ায় তাঁর সকল প্রকার নির্বাচনী প্রচারণা বন্ধ রাখা হবে।

 

​মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, সালাউদ্দিন আহমদের আগমনকে সম্মান জানিয়ে এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এই ছয় ঘণ্টা নির্বাচনী কর্মকাণ্ড স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

এদিকে ২ ফেব্রুয়ারিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর কক্সবাজারে নির্বাচনী সমাবেশ থাকায় নির্বাচনী প্রচারণা কার্যক্রম বন্ধ রেখেছিলেন কক্সবাজার -৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান কাজল।

 

এমন রাজনৈতিক সহাবস্থান ও সম্প্রীতি সকল প্রার্থীর জন্যই অনুকরণীয় বলছেন নেটিজেনরা।

শবে বরাতে রাসুল সা. যেসব আমল করতেন

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০১ অপরাহ্ণ
শবে বরাতে রাসুল সা. যেসব আমল করতেন
শেয়ার করুন

শাবান মাস মুমিনের আমলের মাস, শাবান মাস মুমিনের আনন্দের মাস, খুশির মাস। আর এ মাসের ১৪ তারিখের রাত মুসলমানদের অন্যতম একটি রাত। ভারতীয় উপমহাদেশসহ পৃথিবীর অনেক দেশে এ রাত শবে বরাত নামে পরিচিত। হাদিসের ভাষায় এ রাতকে ‘নিসফ শাবান’ বা শাবান মাসের মধ্যরাত বলা হয়। এ রাতের ফজিলত সম্পর্কে হাদিস শরিফে বিবৃত হয়েছে, মুয়াজ ইবনে জাবাল (রা.) থেকে বর্ণিত, রাসুল (স.) বলেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাত অর্থাৎ শাবানের ১৪ তারিখ দিবাগত রাতে সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষপোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। (সহিহ ইবনে হিব্বান: ৫৬৬৫)

 

শবে বরাতে রাসুল (সা.) যেসব আমল করতেন

 

১. পুরো রাত জেগে ইবাদত করতেন। যেমন-নফল নামাজ পড়া, কুরআন তেলাওয়াত করা, তাসবিহ পাঠ করা, তওবা-ইস্তেগফার ইত্যাদি পড়া। আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, রাসুল (স.) বলেন– পাঁচটি রাত এমন আছে, যে রাতে বান্দার কোনও দোয়া ফেরত দেওয়া হয় না। আর তা হলো– জুমআর রাতের দোয়া, রজব মাসের প্রথম রাতের দোয়া, নিসফা শাবান তথা অর্ধ শাবানের রাতের দোয়া, ঈদুল ফিতর তথা রোজার ঈদের রাতের দোয়া, ঈদুল আজহা তথা কুরবানির ঈদের রাতের দোয়া। (মুসান্নাফে আব্দুর রাজ্জাক: ৭৯২৭, সুনানুল কুবরা লিল বাইহাকি: ৬৯৮৭)

 

 

২. পুরো শাবান মাসেই অধিক পরিমাণে রোজা রাখা উত্তম। রাসুল (স.) প্রায় পুরো শাবান মাস রোজা রাখতেন। ফাতিমা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলকে (স.) শাবান ও রমযান ছাড়া দুই মাস একাধারে রোজা রাখতে দেখিনি। (সহিহ বুখারি: ১৯৬৯, সহিহ মুসলিম: ১১৫৬)

 

অন্য হাদিসে বিবৃত হয়েছে, রাসুল (স.) বলেন, যখন শাবান মাসের মধ্যবর্তী রাত আসবে, তখন তোমরা এ রাতে দাঁড়িয়ে নামাজ আদায় করবে এবং দিনে রোজা পালন করবে। কেননা এই দিন সূর্যাস্তের পরই আল্লাহ দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন, কে আছো ক্ষমাপ্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করে দেবো। কে আছো রিজিকপ্রার্থী, আমি তাকে রিজিক দেবো। কে আছো বিপদগ্রস্ত, আমি তাকে বিপদমুক্ত করবো। ফজর হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা এ কথা বলতে থাকেন। (ইবন মাজাহ: ১৩৮৮)

 

৩. কিয়ামুল লাইল: হাদিস শরীফে বিবৃত হয়েছে, আলা ইবনুল হারিস (রা.) থেকে বর্ণিত, আয়েশা (রা.) বলেন, একবার রাসুল (স.) রাতে নামাজে দাঁড়িয়ে এতো দীর্ঘ সময় সেজদায় রইলেন যে, আমার ধারণা হলো হয়ত তিনি মৃত্যুবরণ করেছেন। তখন আমি তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিয়ে দেখলাম। যখন তিনি সেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন তখন আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা ওহে হুমাইরা, তোমার কি আশঙ্কা হয়েছে যে, রাসুল (স.) তোমার হক নষ্ট করবেন? আমি উত্তরে বললাম, না, হে রাসুলুল্লাহ আপনার দীর্ঘ সেজদায় আমার আশঙ্কা হয়েছিল, আপনি মৃত্যুবরণ করেছেন কিনা।

 

রাসুল (স.) জিজ্ঞেস করলেন তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ ও তার রাসুলই ভালো জানেন। তখন রাসুল (স.) বললেন, ‘এটা হলো অর্ধ শাবানের রাত অর্থাৎ শাবানের ১৪ তারিখের দিবাগত রাত। আল্লাহ তাআলা অর্ধ-শাবানের রাতে তার বান্দার প্রতি মনযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন, অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন, বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই। (শুয়াবুল ঈমান: ৩৫৫৪)

 

সুতরাং এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে, কিয়ামুল লাইল অর্থাৎ নফল নামাজে দীর্ঘ কিরাত পড়া এবং লম্বা সেজদা করা এ রাতের বিশেষ একটি আমল।

 

৪. ভিত্তিহীন কাজ পরিহার: হাদিস শরীফে শবে বরাতের রাতে রাসুল (স.) থেকে বিশেষ পদ্ধতিতে কোনও ইবাদত প্রমাণিত নেই। সাহাবায়ে কেরামদের থেকেও এর কোনও প্রমাণ পাওয়া যায় না। সুতরাং আমাদের সমাজে প্রচলিত শবে বরাতের বিশেষ পদ্ধতির যে নামাজের কথা বলা হয় তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট। এগুলো বিশ্বাস করা এবং এগুলোর ওপর আমল করা কোনোভাবেই জায়েজ নেই।

 

৫. ক্ষমা প্রার্থনা করা: শবে বরাতের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি তাওবা-ইস্তিগফার করা। কারণ বরকতময় এই রাতে আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে বান্দাদের প্রতি রহমতের দৃষ্টি দেন। তাদের গুনাহগুলো মাফ করেন। হাদিস শরীফে বিবৃত হয়েছে, রাসুল (স.) বললেন, যখন অর্ধ শাবানের রাত আসে তখন আল্লাহ তাআলা প্রথম আকাশে অবস্থান করে, মুশরিক ও বিদ্বেষপোষণকারী ছাড়া অন্যদের ক্ষমা করে দেন। (মুসনাদে বাজজার: ৮০)

আওয়ামী লীগের সহযোগিতায় হামলা চালাচ্ছে বিএনপি, অভিযোগ এনসিপির

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ণ
আওয়ামী লীগের সহযোগিতায় হামলা চালাচ্ছে বিএনপি, অভিযোগ এনসিপির
শেয়ার করুন

ভোটের প্রচারে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর আওয়ামী লীগের সহযোগিতায় বিএনপির নেতাকর্মীরা হামলা করছে বলে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ করা হয়েছে। এতে বলা হয়, দেশব্যাপী হামলার প্যাটার্ন অনুযায়ী একটা নির্দিষ্ট দলই এসব করে যাচ্ছে।

 

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আইমান রাহাত এই অভিযোগ করেন।

 

তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনায় নির্বাচন কমিশন (ইসি) ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

 

এনসিপির পক্ষ থেকে সিইসি বরাবর দেওয়া লিখিত অভিযোগে সম্প্রতি ঘটা আটটি অভিযোগের বিষয়ে তুলে ধরা হয়।

 

এসময় এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি আরও অভিযোগ করে, বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন তার বক্তব্য বিএনপির প্রার্থী বাছাইয়ে পুলিশ, এনএসআই ও ডিজিএফআইসহ তিন প্রতিষ্ঠানের জরিপের কথা উল্লেখ করেছেন। এতে এসব প্রতিষ্ঠানের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ।

 

একই সঙ্গে গত ৩১ জানুয়ারি তারেক রহমানের বক্তব্য ১০ হাজারের কৃষি ঋণ মাফের রেশ ধরেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা সহযোগী হয়ে কাজ করছে বলেও অভিযোগ জানানো হয়।