খুঁজুন
শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮ ফাল্গুন, ১৪৩২

আল-আকসা মসজিদ থেকে ইমামকে তুলে নিয়ে গেছে ইসরায়েল

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ
আল-আকসা মসজিদ থেকে ইমামকে তুলে নিয়ে গেছে ইসরায়েল
শেয়ার করুন

আল-আকসা মসজিদ-এর ইমামকে মসজিদের ভেতর থেকেই গ্রেপ্তার করেছে দখলদার ইসরায়েলি পুলিশ। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, এ ঘটনাকে ঘিরে পুরোনো শহর এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

 

গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় আল-আকসা মসজিদের প্রাঙ্গণ থেকে ইমাম শাইখ মোহাম্মদ আল-আব্বাসিকে ধরে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী। যদিও তাকে গ্রেপ্তারের নির্দিষ্ট কারণ সম্পর্কে ইসরায়েলি পুলিশের পক্ষ থেকে এখনো কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

 

ওয়াফার প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে আল-আকসাকে ঘিরে ইসরায়েলি বিধিনিষেধ আরও কঠোর করা হয়েছে। ইমাম, খতিব ও মুসল্লিদের ওপর নজরদারি ও কড়াকড়ি বাড়ানোর পাশাপাশি মসজিদে প্রবেশেও আরোপ করা হয়েছে বিভিন্ন সীমাবদ্ধতা। একই সময়ে পুলিশের নিরাপত্তায় বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশ বেড়েছে বলেও উল্লেখ করা হয়।

 

পবিত্র রমজান মাস শুরুর প্রাক্কালে এ ধরনের পদক্ষেপে মুসলিমদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এর আগে জেরুজালেমের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ একরিমা সাবরি অভিযোগ করেন, রমজান মাসে মুসল্লিদের আল-আকসায় প্রবেশ সীমিত করার পরিকল্পনা করছে নেতানিয়াহু প্রশাসন।

 

 

বিবৃতির মাধ্যমে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস জানায়, আল-আব্বাসির বিরুদ্ধে মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সংগঠনটির দাবি, এটি আল-আকসার অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ এবং ধর্মীয় স্বাধীনতার ওপর আঘাত। পাশাপাশি রমজানকে সামনে রেখে মসজিদে প্রয়োজনীয় লজিস্টিক প্রস্তুতিতেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়।

ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৪ পূর্বাহ্ণ
ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?
শেয়ার করুন

সেহরি খেয়ে রোজা রাখা সুন্নত। হাদিসের ভাষায়, সেহরিতে রয়েছে অসংখ্য বরকত ও কল্যাণ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা সেহরি খাও। কেননা, সেহরিতে বরকত রয়েছে।’ (সহিহ মুসলিম)

 

রমজান মাসে অনেকেরই এমন পরিস্থিতি হয়—সহবাস বা স্বপ্নদোষের কারণে গোসল ফরজ হয়েছে, কিন্তু সেহরির সময় খুব কম, বা ঘুম থেকে দেরিতে ওঠার কারণে তখনই গোসল করা সম্ভব হয়নি। এ অবস্থায় অনেকের মনে প্রশ্ন আসে: গোসল না করে সেহরি খেলে কি রোজা হবে?

 

গোসল ফরজ হওয়ার কারণ

 

সুনির্দিষ্ট চার কারণের যে কোনে একটি সংঘটিত হলেই গোসল ফরজ হয়। তাহলো-

 

১. জানাবাত থেকে অপবিত্রতা থেকে পবিত্রতা হওয়ার গোসল। এটি নারী-পুরুষের যৌন মিলন, স্বপ্নদোষ বা যে কোনো উপায়ে বীর্যপাত হলে। আল্লাহ তাআলা নির্দেশ দেন-

 

وَإِن كُنتُمْ جُنُبًا فَاطَّهَّرُواْ

 

‘আর যদি তোমরা অপবিত্র হও তবে সারা দেহ পবিত্র করে নাও।’ (সুরা : মায়েদা, আয়াত : ৬)

 

২. মাসিক বন্ধ হওয়ার পর নারীদের পবিত্র হওয়ার জন্য গোসল করা ফরজ।

 

৩. সন্তান প্রসবের পর নেফাসের রক্ত বন্ধ হলে পবিত্র হওয়ার জন্য নারীদের গোসল করা ফরজ।

 

৪. আর জীবতদের জন্য মৃত ব্যক্তিকে গোসল দেওয়া ফরজ।

 

রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র জীবন থেকে এ বিষয়ে স্পষ্ট দিকনির্দেশনা পাওয়া যায়। উম্মুল মুমিনিন হজরত আয়েশা (রা.) বর্ণনা করেন, রমজান মাসে সহবাসের ফলে ফরজ গোসল অবস্থায় রাসুল (সা.) সুবহে সাদিক অতিবাহিত করতেন। এরপর তিনি গোসল করে রোজা রাখতেন। (সহিহ বুখারি: ১৮২৯)

 

উম্মুল মুমিনিন হজরত উম্মে সালামা (রা.) থেকেও অনুরূপ বর্ণিত আছে যে গোসল ফরজ অবস্থায় আল্লাহর রাসুল (সা.)-এর ফজরের সময় হয়ে যেত। তখন তিনি গোসল করতেন এবং রোজা পালন করতেন। (সহিহ বুখারি: ১৯২৬)

 

সব সময়ই মনে রাখতে হবে, গোসল ফরজ হওয়া সত্ত্বেও বিনা ওজরে গোসল না করে অপবিত্র অবস্থায় এক ওয়াক্ত নামাজের সময় অতিবাহিত হয়ে যাওয়া মারাত্মক গোনাহ। এক্ষেত্রে তীব্র লজ্জা কিংবা গোসলের পরিবেশ নাই মনে করা শরিয়তসম্মত ওজর নয়। (বাদায়েউস সানায়ে : ১/১৫১)

 

عَنْ نَوْفَلِ بْنِ مُعَاوِيَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” مَنْ فَاتَتْهُ الصَّلَاةُ فَكَأَنَّمَا وُتِرَ

.أَهْلَهُ وَمَالَهُ

 

হজরত নওফেল বিন মুআবিয়া (রা.) থেকে বর্ণিত, রাসুল ﷺ বলেছেন, যার নামাজ কাজা হয়ে গেল, যেন তার পরিবার ও সম্পদ সবই ধ্বংস হয়ে গেল।

 

(মুসনাদে আহমাদ : ২৩৬৪২)

ঘুমের ২০টি ট্যাবলেট একসঙ্গে খেয়ে আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর, হাসপাতালে ভর্তি

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ
ঘুমের ২০টি ট্যাবলেট একসঙ্গে খেয়ে আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর, হাসপাতালে ভর্তি
শেয়ার করুন

একসঙ্গে একাধিক ঘুমের ট্যাবলেট খেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা করেছেন। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

গণমাধ্যমকে তথ্যের সত্যতা নিশ্চিত করে বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল জানান, মেঘমল্লার বসু আত্মহননের চেষ্টা করেছেন।তাকে শুক্রবার দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সোহরাওয়ার্দী মেডিক্যালে চিকিৎসাধীন মেঘমল্লার বসুর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন জুবেল।

 

তবে কেন মেঘমল্লার বসু এই কাজ করেছেন এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, ঘুমের ২০টি ট্যাবলেট একসঙ্গে খেয়ে নেন মেঘমল্লার বসু। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

প্রথমবার শহীদ মিনারে যাচ্ছেন জামায়াত আমির

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০১ অপরাহ্ণ
প্রথমবার শহীদ মিনারে যাচ্ছেন জামায়াত আমির
শেয়ার করুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির, সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান।

 

অন্য বছর এই দিনে ছাত্র শিবিরের পক্ষ থেকে শোভাযাত্রা, আলোচনার মত আয়োজন থাকলেও জামায়াত আমির কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন এবারই প্রথম।

 

শুক্রবার বিকালে জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে’ ২১ ফেব্রুয়ারি সকালে শফিকুর রহমান শহীদ মিনারে যাবেন। ১১ দলীয় ঐক্যজোটের সংসদ সদস্যরা তার সঙ্গে থাকবেন।

 

 

সেখানে বলা হয়, জামায়াত আমির ভাষা শহীদদের কবর জিয়ারত করবেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন।