তাজুল ইসলাম বাদ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রধান কৌঁসুলির (চিফ প্রসিকিউটর) পদ থেকে মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে দিয়েছে সরকার। তার স্থলে নিয়োগ দেওয়া হয়েছে অ্যাডভোকেট মো. আমিনুল ইসলামকে।
সোমবার আইন মন্ত্রণালয়ের সলিসিটর মো. মন্জুরুল হোসেন সাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) অ্যাক্ট, ১৯৭৩ এর সেকশন ৭ অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য মো. আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হলো। একইসঙ্গে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর স্মরকে মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ সংক্রান্ত আদেশ বাতিল করা হলো।

আপনার মতামত লিখুন