খুঁজুন
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪ ফাল্গুন, ১৪৩২

এসআই থেকে পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি: রামুর জাকের আহাম্মদের সাফল্য

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
এসআই থেকে পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি: রামুর জাকের আহাম্মদের সাফল্য
শেয়ার করুন

কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের কৃতি সন্তান জাকের আহাম্মদ এসআই (সঃ) থেকে পুলিশ পরিদর্শক (সঃ) পদে পদোন্নতি পেয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন জেলা পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ফরহাদ সরদার, পিপিএম।
র‍্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা জাকের আহাম্মদকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, জনগণের আস্থা অর্জন এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, জাকের আহাম্মদের বাড়ি রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসের চর, সিকদার পাড়া গ্রামে। বর্তমানে তিনি বান্দরবান জেলা পুলিশে কর্মরত রয়েছেন। তার এ পদোন্নতিতে এলাকায় আনন্দের আমেজ বিরাজ করছে। স্থানীয়রা তার উত্তরোত্তর সাফল্য কামনা

জামিন পাওয়া আ.লীগ নেতার বাসায় মিষ্টি নিয়ে গেলেন বিএনপি নেতা

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৬ অপরাহ্ণ
জামিন পাওয়া আ.লীগ নেতার বাসায় মিষ্টি নিয়ে গেলেন বিএনপি নেতা
শেয়ার করুন

কুমিল্লার বুড়িচং উপজেলায় আ.লীগ নেতার জামিনের পর বাসায় মিষ্টি নিয়ে গেলেন বিএনপি নেতা। গতকাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দার কুমিল্লা কারাগার থেকে মুক্তি পান। এরপর তার বাসায় মিষ্টি ও ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে গিয়েছেন উপজেলা বিএনপির আপ্যায়ন বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ।

 

বুধবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দারের সাথে বিএনপি সোহেল আহমেদের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় । এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়।

 

এছাড়াও গুঞ্জন রয়েছে বিএনপি থেকে সুবিধা নেয়ার জন্য সাবেক আওয়ামী লীগ নেতা সোহেল আহমেদ বিএনপিতে যোগদান করে। বিএনপিতে যোগদান করলেও আওয়ামী লীগের নেতাদের বাসায় রীতিমতো আসা যাওয়া করেন ।

 

বুড়িচং উপজেলা ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদ সুমন সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, আলহামদুলিল্লাহ, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার ভাই জামিনে মুক্তি পেয়েছেন। সাথে কফি হাউজের সোহেল ভাইও আছে, উনি থানা বিএনপির নেতা হইলেও আখলাক ভাইয়ের কলিজার লোক। বিএনপির বড় ডোনার।

 

কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দারের বাসায় মিষ্টি নিয়ে গিয়েছিলেন এই বিষয়ে জানতে চাইলে বুড়িচং উপজেলা বিএনপির আপ্যায়ন বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ বলেন, বাসায় যাওয়া কি অন্যায় নাকি।এবার আওয়ামী লীগ ছাড়া বিএনপি পাস করতে পারত না । আমার কাছে আওয়ামী লীগ বিএনপি সব সমান ।

 

বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন দৈনিক আমার দেশ কে বলেন, এই বিষয়ে আমি কিছুই জানি না। উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমানের সাথে কথা বলেন ।

পাঁচ মামলায় আইভীর জামিন

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৬ অপরাহ্ণ
পাঁচ মামলায় আইভীর জামিন
শেয়ার করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে পাঁচ মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

পাঁচ মামলার মধ্যে চারটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সেগুলো হলো- ফতুল্লা থানায় করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলা।

হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অপর মামলাটি হয়েছে সদর মডেল থানায়।

আসামিপক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু।

গত বছরের ৯ মে ভোর রাত ৩টার দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে তাকে হাইকোর্ট পাঁচ মামলায় জামিন দেন। এরপর আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়। পরে ১৮ নভেম্বর তাকে আরও পাঁচ মামলায় গ্রেফতার দেখানো হয়।

জুলাই-আগস্ট হত্যা: জামিন পেলেন উখিয়া টেকনাফের সাবেক এমপি আব্দুর রহমান বদি

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩৫ অপরাহ্ণ
জুলাই-আগস্ট হত্যা: জামিন পেলেন উখিয়া টেকনাফের  সাবেক এমপি আব্দুর রহমান  বদি
শেয়ার করুন

জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের মামলায় কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক এমপি আবদুর রহমান বদিকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জামিন পেয়েছেন বদি।

 

হত্যাচেষ্টা মামলায় ২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে আবদুর রহমান বদিকে গ্রেফতার করে র‌্যাব।

 

আবদুর রহমান বদি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

 

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদির পরিবর্তে তার স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। তিনি দুই দফায়ই সংসদ সদস্য নির্বাচিত হন।