খুঁজুন
সোমবার, ২ মার্চ, ২০২৬, ১৭ ফাল্গুন, ১৪৩২

ইরানে যুদ্ধ বন্ধ না হলে জামায়াত বৃহত্তর কর্মসূচির ডাক দেবে : এটিএম আজহার

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬, ৬:৪৪ অপরাহ্ণ
ইরানে যুদ্ধ বন্ধ না হলে জামায়াত বৃহত্তর কর্মসূচির ডাক দেবে : এটিএম আজহার
শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যুদ্ধ বন্ধ না করলে জামায়াতে ইসলামী বৃহত্তর কর্মসূচির ডাক দেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।

 

রোববার (১ মার্চ) বায়তুল মোকাররম প্রাঙ্গণে ইরানে হামলা ও আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর প্রতিবাদে জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

তিনি বলেন, ইরানে যে হামলা হচ্ছে, বাংলাদেশের পক্ষ থেকে আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আমি খামেনির আত্মার মাগফেরাত কামনা করছি। এছাড়া এ যুদ্ধে আরো যারা প্রাণ দিয়েছেন, তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।

 

 

এটিএম আজহারুল বলেন, জাতিসংঘ গঠন করা হয়েছিল বিশ্বশান্তির জন্য। অথচ তারা এখন কয়েকটি দেশের তাঁবেদারি করছে। জাতিসংঘ এভাবে ভূমিকা পালন করতে থাকলে একদিন জনগণই বলবে জাতিসংঘের প্রয়োজন নেই। তাদের যথাযথ ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে ওআইসিকেও যথাযথ ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি।

 

তিনি বলেন, এ যুদ্ধে শুধু মধ্যপ্রাচ্য নয়, অনেক দেশই ক্ষতিগ্রস্ত হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্য, জ্বালানি তেলের দাম বেড়ে যাবে। সুতরাং জনগণ ও বিশ্বের স্বার্থে দ্রুত এ যুদ্ধ বন্ধ করা উচিত।

 

প্রধান অতিথি বলেন, এ যুদ্ধ বন্ধ বা হলে জামায়াতে ইসলামী বৃহত্তর কর্মসূচি ডাক দেবে। ইসরায়েলকে বলতে চাই, আপনার কয়েক বছর আগে অনেক হত্যাকাণ্ড ঘটিয়েছেন।সে সময় মানুষ আপনাদের পণ্য বর্জন করেছিল। এবারো আপনাদের পণ্য বর্জন করলে আপনাদের ব্যবসা গুটিয়ে যাবে। তাই আপনারা অবিলম্বে ইরানে যুদ্ধ বন্ধ করুন।

 

তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি, বিএনপি সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে আগের সরকারের মতো হত্যাকাণ্ডের ঘটানো শুরু করেছে। বিশেষ করে জামায়াতে ইসলামীর কর্মীদের উপর জুলুম করা হচ্ছে। তাদের বলতে চাই, জামায়াত কাউকে ভয় পায় না। তারা সাহসের সঙ্গে ভয় মোকাবিলা করতে পারে।

 

সমাবেশে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকন, মো. সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল প্রমুখ।

হামলায় ই’রানের ৪৮ নেতা নিহত : ট্রাম্প

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৪:২৭ পূর্বাহ্ণ
হামলায় ই’রানের ৪৮ নেতা নিহত : ট্রাম্প
শেয়ার করুন

ইরানে চলমান সামরিক অভিযান অত্যন্ত সফলভাবে ও ‘নির্ধারিত সময়ের আগেই’ এগিয়ে চলছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

রোববার (১ মার্চ) যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সংবাদমাধ্যমকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে তিনি জানান, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের একটি মাত্র হামলাতেই ইরানের ৪৮ জন নেতা নিহত হয়েছেন।

 

ফক্স নিউজকে ট্রাম্প বলেন, ‘এক আঘাতেই ৪৮ জন (ইরানি) নেতা খতম হয়ে গেছেন এবং ইরানে এই অভিযান দ্রুতগতিতে এগিয়ে চলছে। আমাদের এই সাফল্য কেউই বিশ্বাস করতে পারবে না।’

 

ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুর পর দেশটির নতুন নেতৃত্ব কথা বলতে চেয়েছে জানিয়ে ট্রাম্প বলেন, তিনিও এতে রাজি হয়েছেন।

 

সিএনবিসি-কে দেওয়া অপর এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের অভিযান খুব ভালোভাবেই চলছে, এমনকি আমাদের নির্ধারিত সময়ের চেয়েও এগিয়ে। আমরা এই কাজ শুধু নিজেদের জন্য করছি না, বরং পুরো বিশ্বের জন্যই করছি।’

 

এমএস নাও-এর সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রে ইরানি প্রবাসীদের উল্লাস করতে দেখেছেন তিনি।

 

বিশেষ করে লস অ্যাঞ্জেলেসের আনন্দঘন পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি মনে করি এটি চমৎকার ব্যাপার।’

প্রতিপক্ষের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৪:১৬ পূর্বাহ্ণ
প্রতিপক্ষের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
শেয়ার করুন

বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (১ মার্চ) সন্ধ্যায় ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। নিহত সাইফুল ইসলাম শহরের মাহবুব নগর এলাকার নওশেদ আলীর ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের খতিব ছিলেন। পাশাপাশি ব্যবসাও করতেন।

 

এর আগে, রোববার সকাল সাড়ে ১০টার দিকে মাহবুবনগর এলাকায় প্রতিপক্ষের লোকজন সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

 

 

হাসপাতালে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। বিকেলে স্বজনেরা তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা দেন। তবে পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

 

নিহতের ছেলে অভিযোগ করেন, জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই তার বাবাকে পরিকল্পিতভাবে ছুরিকাঘাত করা হয়েছে।

 

 

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুল ইসলাম বলেন, জমি–সংক্রান্ত বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। মামলা প্রক্রিয়াধীন।

বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব দেখালো সাংবাদিক শামস কন্যা জুমা

সাঈদ হোছাইন মিল্লাত
প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১:০৬ পূর্বাহ্ণ
বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব দেখালো সাংবাদিক শামস কন্যা জুমা
শেয়ার করুন

সাংবাদিক জাহাঙ্গীর আলম শামস কন্যার সাধারণ গ্রেডে বৃত্তি লাভ

 

বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের অধীনে অনুষ্ঠিত বাংলাদেশ বেসরকারি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৫-এ সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে সাংবাদিক জাহাঙ্গীর আলম শামসের কন্যা জায়ানা জান্নাত শামস জুমা।

 

জানা যায়, জুমা বর্তমানে শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হলি চাইল্ড স্কুল এন্ড কলেজ-এর প্রথম শ্রেণির ছাত্রী। শিক্ষাজীবনের শুরুতেই তার এ সাফল্যে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

 

জুমার এই অর্জনে বিদ্যালয়ের শিক্ষকরা তার মেধা ও অধ্যবসায়ের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সে আরও ভালো ফলাফল অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

এদিকে কন্যার এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে সাংবাদিক জাহাঙ্গীর আলম শামস সকলের কাছে তার মেয়ের জন্য দোয়া কামনা করেছেন, যাতে ভবিষ্যতে সে দেশ ও জাতির কল্যাণে নিজেকে গড়ে তুলতে পারে।