খুঁজুন
সোমবার, ২ মার্চ, ২০২৬, ১৭ ফাল্গুন, ১৪৩২

হামলায় ই’রানের ৪৮ নেতা নিহত : ট্রাম্প

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৪:২৭ পূর্বাহ্ণ
হামলায় ই’রানের ৪৮ নেতা নিহত : ট্রাম্প
শেয়ার করুন

ইরানে চলমান সামরিক অভিযান অত্যন্ত সফলভাবে ও ‘নির্ধারিত সময়ের আগেই’ এগিয়ে চলছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

রোববার (১ মার্চ) যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সংবাদমাধ্যমকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে তিনি জানান, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের একটি মাত্র হামলাতেই ইরানের ৪৮ জন নেতা নিহত হয়েছেন।

 

ফক্স নিউজকে ট্রাম্প বলেন, ‘এক আঘাতেই ৪৮ জন (ইরানি) নেতা খতম হয়ে গেছেন এবং ইরানে এই অভিযান দ্রুতগতিতে এগিয়ে চলছে। আমাদের এই সাফল্য কেউই বিশ্বাস করতে পারবে না।’

 

ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুর পর দেশটির নতুন নেতৃত্ব কথা বলতে চেয়েছে জানিয়ে ট্রাম্প বলেন, তিনিও এতে রাজি হয়েছেন।

 

সিএনবিসি-কে দেওয়া অপর এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের অভিযান খুব ভালোভাবেই চলছে, এমনকি আমাদের নির্ধারিত সময়ের চেয়েও এগিয়ে। আমরা এই কাজ শুধু নিজেদের জন্য করছি না, বরং পুরো বিশ্বের জন্যই করছি।’

 

এমএস নাও-এর সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রে ইরানি প্রবাসীদের উল্লাস করতে দেখেছেন তিনি।

 

বিশেষ করে লস অ্যাঞ্জেলেসের আনন্দঘন পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি মনে করি এটি চমৎকার ব্যাপার।’

ধ্বংসস্তূপ থেকে খামেনির দেহ উদ্ধারের ছবিটি এআই দিয়ে তৈরি

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৬:১৩ পূর্বাহ্ণ
ধ্বংসস্তূপ থেকে খামেনির দেহ উদ্ধারের ছবিটি এআই দিয়ে তৈরি
শেয়ার করুন

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ধ্বংসস্তূপ থেকে তাঁর লাশ উদ্ধারের একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

 

তবে যাচাইয়ে দেখা যায়, লাশ উদ্ধারের দৃশ্য দাবি করে প্রচারিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।

 

গতকাল শনিবার ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে বিমান হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। আজ রোববার ভোরে আয়াতুল্লাহ আলী খোমেনির মৃত্যুর কথা স্বীকার করে ইরান সরকার। ৮৬ বছর বয়সী আলী খোমেনি যে ভবনে ছিলেন, তার একাংশ গুঁড়িয়ে গেছে।

 

এরপর ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে একটি ছবি পোস্ট করা হয়, যাতে দেখা যায়, ধ্বংসস্তূপে আলী খামেনির মরদেহ একটি পিলারের নিচে চাপা পড়ে আছে। তাঁর দেহের পাশেই তাঁর মাথার পাগড়ি ও চোখের চশমাটি পড়ে আছে। উদ্ধারকর্মীরা সেখান থেকে তাঁর লাশ বের করার চেষ্টা করছেন।

 

ভালো করে ছবিটি দেখলে তাতে বেশ কিছু অসংগতি খুঁজে পাওয়া যায়। ছবিতে আলী খামেনির দেহ ধ্বংসস্তূপের মধ্যে চাপা থাকলেও শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায় না। এমনকি তাঁর সামনে পড়ে থাকা চশমাটিও পুরোপুরি অক্ষত।

 

সন্দেহ জাগায় নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকরণ টুল হাইভ মডারেশন ও এআই অর নট দিয়ে যাচাই করে দেখা গেছে, এই ছবি এআই দিয়ে তৈরির সম্ভাবনা প্রবল।

লেবানন থেকে ইসরায়েলে রকেটে নিক্ষেপ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৬:০০ পূর্বাহ্ণ
লেবানন থেকে ইসরায়েলে রকেটে নিক্ষেপ
শেয়ার করুন

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে লেবানন থেকে রকেট ছোড়া হয়েছে। বাংলাদে সময় সোমবার ভোরে ইসরায়েলে রকেট নিক্ষেপ করা হয়।

 

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, রকেট নিক্ষেপের কারণে উত্তর ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে।

 

সাইরেনের শব্দ শোনা গেছে বন্দরনগরী হাইফা এবং এর আশপাশের অঞ্চলে। এছাড়া আপার গিলিলিতেও সাইরেন বেজেছে।

 

লেবানন থেকে কারা রকেট ছুড়েছে সেটি এখনো নিশ্চিত নয়। তবে হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুললাহ রকেটগুলো ছুড়েছে। তবে হিজবুল্লাহ আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানায়নি।

 

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, যদি হিজবুল্লাহ রকেটগুলো ছোড়ে তাহলে গত কয়েক মাসের মধ্যে এটি তাদের প্রথম রকেট হামলা হবে। এছাড়া ইরানের সঙ্গে যৌথভাবে ইসরায়েলে প্রথম হামলা হবে এটি। গত বছরের জুনে ইরান-ইসরায়েল ১২ দিনের যুদ্ধে অংশ নেয়নি হিজবুল্লাহ।

 

 

২০২৪ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি হয়। এরপর আর তারা ইসরায়েলে কোনো ধরনের হামলা চালায়নি।

 

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা একটি রকেট ভূপাতিত করেছে। আর কয়েকটি রকেট উন্মুক্ত স্থানে পড়েছে। যেহেতু এগুলো উন্মুক্ত স্থানে ছিল ফলে এগুলো আটকাতে কোনো প্রতিরক্ষা মিসাইল ছোড়া হয়নি।

 

সূত্র: টাইমস অব ইসরায়েল

প্রতিপক্ষের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৪:১৬ পূর্বাহ্ণ
প্রতিপক্ষের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
শেয়ার করুন

বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (১ মার্চ) সন্ধ্যায় ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। নিহত সাইফুল ইসলাম শহরের মাহবুব নগর এলাকার নওশেদ আলীর ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের খতিব ছিলেন। পাশাপাশি ব্যবসাও করতেন।

 

এর আগে, রোববার সকাল সাড়ে ১০টার দিকে মাহবুবনগর এলাকায় প্রতিপক্ষের লোকজন সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

 

 

হাসপাতালে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। বিকেলে স্বজনেরা তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা দেন। তবে পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

 

নিহতের ছেলে অভিযোগ করেন, জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই তার বাবাকে পরিকল্পিতভাবে ছুরিকাঘাত করা হয়েছে।

 

 

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুল ইসলাম বলেন, জমি–সংক্রান্ত বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। মামলা প্রক্রিয়াধীন।