খুঁজুন
, ,

ইরানের হামলায় ৪ দিনে ২০০ কোটি ডলারের মার্কিন সামরিক সরঞ্জাম ধ্বংস

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ
ইরানের হামলায় ৪ দিনে ২০০ কোটি ডলারের মার্কিন সামরিক সরঞ্জাম ধ্বংস
শেয়ার করুন

মধ্যপ্রাচ্যে শুরু হওয়া ইরান বনাম ইসরায়েল-মার্কিন সংঘাতের জেরে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও কূটনৈতিক মিশনগুলো ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।

 

আনাদোলু এজেন্সির সংগৃহীত তথ্য এবং বিভিন্ন ওপেন-সোর্স গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, গত কয়েক দিনে মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় ১ দশমিক ৯০২ বিলিয়ন (১৯০ কোটি) মার্কিন ডলার মূল্যের সামরিক সম্পদ হারিয়েছে।

 

কাতারের আল-উদেইদের মার্কিন রাডার

 

সবচেয়ে বড় আর্থিক আঘাতটি এসেছে কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটিতে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সেখানে থাকা মার্কিন এএন/এফপিএস-১৩২ আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেমটি ক্ষতিগ্রস্ত হয়েছে। কাতার সরকার এই রাডার আঘাতপ্রাপ্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এই একটি রাডার সিস্টেমের মূল্যই প্রায় ১১০ কোটি মার্কিন ডলার।

 

আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান বিপর্যয়

 

সংযুক্ত আরব আমিরাতের আল-রুওয়াইস শিল্প নগরীতে মোতায়েন থাকা থাড অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল সিস্টেমের গুরুত্বপূর্ণ অংশ এএনটিপিওয়াই-২ রাডারটি ইরানি হামলায় ধ্বংস হয়েছে বলে জানা গেছে। এর আনুমানিক বাজার মূল্য ৫০০ মিলিয়ন মার্কিন ডলার।

 

গত রোববার (১ মার্চ) কুয়েতি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুল টার্গেটিংয়ের কারণে ৩টি মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। ৬ জন ক্রু প্রাণে বেঁচে ফিরলেও বিমানগুলো সম্পূর্ণ ধ্বংস হয়েছে যার আর্থিক ক্ষতি প্রায় ২৮২ মিলিয়ন মার্কিন ডলার।

 

নৌ-ঘাঁটি ও যোগাযোগ বিচ্ছিন্নতা

 

বাহরাইনের মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌ-বহরের সদর দপ্তরে হামলায় দুটি এএন/জিএসসি-৫২বি স্যাটেলাইট কমিউনিকেশন টার্মিনাল ধ্বংস হয়েছে। এর পাশাপাশি বেশ কয়েকটি বড় ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

লক্ষ্যবস্তু হওয়া ৭টি প্রধান সামরিক ঘাঁটি

 

ইরান এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের অন্তত ৭টি গুরুত্বপূর্ণ মার্কিন স্থাপনায় সরাসরি হামলা চালিয়েছে।

 

কুয়েতের ক্যাম্প আরিফজানে ৬ জন মার্কিন সেনা নিহত হয়েছে, আলী আল সালেম বিমান ঘাঁটি এবং ক্যাম্প বুহরিং।

 

ইরাকের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। স্যাটেলাইট ইমেজে সেখানে চারটি কাঠামো ধ্বংস হওয়ার প্রমাণ মিলেছে।

 

সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দর মূলত মার্কিন নৌবাহিনীর গুরুত্বপূর্ণ বিশ্রাম ও লজিস্টিক সেন্টার।

 

কূটনৈতিক মিশনে হামলা ও দূতাবাস বন্ধ

 

সামরিক স্থাপনার পাশাপাশি সৌদি আরব, কুয়েত এবং আমিরাতে অবস্থিত মার্কিন দূতাবাসগুলোও হামলার শিকার হয়েছে।

 

সৌদি আরবের রিয়াদের মার্কিন দূতাবাসে দুটি ড্রোন আঘাত হেনেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, দূতাবাসের ভেতরে অবস্থিত সিআইএ স্টেশনটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

কুয়েত সিটি দূতাবাসের কাছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর কুয়েতে মার্কিন দূতাবাস পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে এবং জরুরি নয় এমন কর্মীদের সরিয়ে নেওয়া হচ্ছে।

 

মার্কিন কনস্যুলেটের পাশের একটি পার্কিং লটে ইরানি ড্রোন আঘাত হানার পর অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় যা পরে স্থানীয় কর্তৃপক্ষ নিয়ন্ত্রণে আনে।

রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৭:৪৪ অপরাহ্ণ
রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক
শেয়ার করুন

চারদিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপান সফর যাচ্ছেন আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমান। আজ রবিবার (২৫ অক্টোবর) রাতে প্রধানমন্ত্রীর জাপান যাওয়ার কথা রয়েছে।

 

সন্ধ্যায় ফেসবুকের এক পোস্টে তারেক রহমান লেখেন, ‘আজ জাপান যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। ভালোবাসা সবাইকে।’ ওই পোস্টে প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দনরত অবস্থার হাস্যোজ্জ্বল একটি ছবি জুড়ে দিয়েছেন তারেক রহমান।

 

প্রধানমন্ত্রী ২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপানে অবস্থান করবেন। সফরকালে দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, মেট্রোরেলসহ চলমান অবকাঠামো প্রকল্পের ব্যয় ও ঋণের সুদের হার কমানোর বিষয়ে আলোচনা, জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হবে।

 

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি আগামীকাল সোমবার (২৬ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন। প্রধানমন্ত্রী টোকিওর ইম্পেরিয়াল হোটেলে অবস্থান করবেন।

টঙ্গীতে মাদ্রাসাশিক্ষার্থীকে চুমু: সেই শিক্ষকের জামিন নামঞ্জুর

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ
টঙ্গীতে মাদ্রাসাশিক্ষার্থীকে চুমু: সেই শিক্ষকের জামিন নামঞ্জুর
শেয়ার করুন

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার ভেতরে ছয় বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হওয়া শিক্ষক মোসলেহ উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক ওমর হায়দার উভয় পক্ষের শুনানি শেষে জামিন বাতিলের এই আদেশ দেন।

আদালতে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মহিউদ্দীন জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জামিনের ঘোর বিরোধিতা করে আদালতে যুক্তি উপস্থাপন করা হয় যে, আসামি এই মুহূর্তে জামিনে মুক্তি পেলে মামলার সুষ্ঠু তদন্ত ব্যাহত হতে পারে এবং সমাজে এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। বিজ্ঞ বিচারক উভয় পক্ষের বক্তব্য শুনে আসামির জামিন আবেদন নাকচ করে দেন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শরিফুল আলম বলেন, আসামির অতীতে কোনো অপরাধের রেকর্ড বা পূর্ববর্তী মামলা নেই। এছাড়া তার দাবি, মামলার অভিযোগগুলো মিথ্যা এবং ঘটনার পক্ষে কোনো সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ নেই। এসব যুক্তি তুলে ধরেই তারা জামিনের আবেদন করেছিলেন।

 

এদিকে ঘটনাটির জের ধরে দায়ের হওয়া পাল্টাপাল্টি মামলাকে কেন্দ্র করে একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তি ও অপপ্রচার ছড়াচ্ছে বলে সতর্ক করেছে পুলিশ। উভয় মামলার নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়ে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার মো. ইসরাইল হাওলাদার গুজব থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে শিশুটির বাবাকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে গণমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে অসত্য ও ভিত্তিহীন বলে স্পষ্ট করেছেন তিনি।

 

রোববার সকালে জিএমপি ও গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে পরিচালিত ‘জিএমপি মিডিয়া’ নামের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে সাংবাদিকদের একটি সংবাদের প্রেক্ষিতে তিনি এসব তথ্য জানান।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গীর আউচপাড়ার শফিউদ্দিন রোডে অবস্থিত ‘ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা’র ভেতরে প্রথম শ্রেণির ছয় বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মো. মোসলেহ উদ্দিনকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

 

তবে এর পরপরই ঘটনাটি নতুন দিকে মোড় নেয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ক্বারী মো. আলমাছ হোসেন গাজীপুরী পাল্টা অভিযোগ তোলেন যে, ঘটনার পর একদল লোক মাদ্রাসায় ঢুকে ব্যাপক ভাঙচুর চালিয়েছে এবং শিক্ষক-কর্মচারীদের মারধর করেছে। এ ঘটনায় তিনি ভুক্তভোগী শিশুটির বাবা শাহজালাল রুমিসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে আরেকটি মামলা দায়ের করেন।

 

পাল্টা এই মামলার পর ‘শিশুটির বাবাকে গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ’—এমন খবর কিছু গণমাধ্যমে প্রকাশিত হলে তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়। বিভিন্ন ভিডিও ও মন্তব্য ছড়িয়ে পড়ে তৈরি হয় চাঞ্চল্য। তবে পুলিশ পরিষ্কার জানিয়েছে, মামলার তদন্ত আইনি নিয়ম মেনেই এগোচ্ছে এবং কোনো পক্ষকেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে না।

জাইমা রহমানের জন্মদিনে ৫ শতাধিক ছাত্রীকে বাইসাইকেল উপহার

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৪:১৫ অপরাহ্ণ
জাইমা রহমানের জন্মদিনে ৫ শতাধিক ছাত্রীকে বাইসাইকেল উপহার
শেয়ার করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে ৫৪৮ জন ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের নিয়ে এই আয়োজন করা হয়।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের আয়োজনে এসব ছাত্রীদের বাইসাইকেল দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন, ‘শুভ শুভ শুভদিন, জাইমা রহমানের জন্মদিন’ ‘করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।

এ সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সাত শতাধিক মেধাবী শিক্ষার্থীর পরীক্ষা নিয়েছিলাম, যার মধ্যে অংশ নিয়েছিল ৫৪৮ জন ছাত্রী। মোট ১০২টি শিক্ষার্থী প্রতিষ্ঠানের ৫৪৮জনকে ডেকে নিয়ে বাইসাইকেল উপহার দিচ্ছি।

এছাড়া যে প্রতিষ্ঠানে এই বাইসাইকেল প্রদানের আয়োজন করা হয়, তাদেরসহ প্রায় এক হাজার শিক্ষার্থীদের জাইমা রহমানের ছবি সম্বলিত মগ উপহার দেওয়া হয়।

বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীরা বেশ উচ্ছ্বসিত হন। কেউ কেউ স্কুল মাঠেই সাইকেল চালিয়ে আনন্দ উপভোগ করেন।