খুঁজুন
বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ২০ ফাল্গুন, ১৪৩২

ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছে ইরান, মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর দাবি

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ণ
ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছে ইরান, মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর দাবি
শেয়ার করুন

ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার চেষ্টা করেছিল এবং প্রেসিডেন্ট ট্রাম্প শেষ পর্যন্ত তা মোকাবিলা করতে পেরেছেন’ বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

 

তিনি বলেন, ‘মঙ্গলবার যুক্তরাষ্ট্র “সেই ইউনিটের নেতাকে খুঁজে বের করে হত্যা করেছে—যে ইউনিট প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল।’

 

হেগসেথ যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনের সঙ্গে পেন্টাগনে সাংবাদিকদের ব্রিফ করার সময় এই কথা বলেন।

 

২০২৪ সালে ট্রাম্পকে হত্যার কথিত ইরানি পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজন আফগান নাগরিকের বিরুদ্ধে অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। ২০২৪ সালে, সেই বছরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার কথিত ইরানি পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজন আফগান নাগরিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে যুক্তরাষ্ট্র সরকার।

 

 

মার্কিন বিচার বিভাগ অভিযোগ করেছিল যে ৫১ বছর বয়সী ফারহাদ শাকেরিকে ট্রাম্পকে হত্যার জন্য ‘একটি পরিকল্পনা দেওয়ার’ দায়িত্ব দেওয়া হয়েছিল। তখন মার্কিন সরকার জানায়, শাকেরি ইরানে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে।

 

ম্যানহাটনের আদালতে দায়ের করা এক ফৌজদারি অভিযোগে প্রসিকিউটররা উল্লেখ করেন যে ইরানের রেভল্যুশনারি গার্ডের এক কর্মকর্তা শাকেরিকে সেপ্টেম্বর মাসে ট্রাম্পকে নজরদারি ও হত্যা করার একটি পরিকল্পনা তৈরি করার নির্দেশ দেন।

ইরানকে বেলারুশের প্রেসিডেন্টের জিজ্ঞাসা, কী সাহায্য দরকার আপনাদের?

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৩:৫১ পূর্বাহ্ণ
ইরানকে বেলারুশের প্রেসিডেন্টের জিজ্ঞাসা, কী সাহায্য দরকার আপনাদের?
শেয়ার করুন

বেলারুশে ইরানের রাষ্ট্রদূত সেদেশের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

 

ওই সাক্ষাতে বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় সর্বোপরি বৃহৎ শক্তিগুলো, বিশেষ করে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে যে এই সংঘাত বিশ্বকে অপ্রত্যাশিত পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে। যুদ্ধ আমাদের কাছে সহজাতভাবে অগ্রহণযোগ্য।

 

ইরানের ওপর ইসরায়েলি ও যুক্তরাষ্ট্রের হামলা অগ্রহণযোগ্য। বিশেষ করে, এই হামলার ফলে, নিরপরাধ নাগরিক এবং প্রথমত, শিশুরা মারা যায়, ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনিও শহীদ হন।

 

বৈঠকে বেলারুশের প্রেসিডেন্ট ইরানের দেশের রাষ্ট্রদূতকে জিজ্ঞাসা করেছিলেন, এই বিরোধের মুখে আমরা যে অবস্থান নিয়েছি তা বিবেচনা করে, আমরা কীভাবে এই পরিস্থিতিতে আপনাকে সাহায্য করতে পারি?

 

 

এদিকে সোশ্যাল মিডিয়ার এক মার্কিন ইউজার ক্ষোভের সাথে বলেছেন, মাত্র ৪ দিনের মধ্যে, মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তার সমস্ত সামরিক ঘাঁটি হারিয়েছে। ৭০ বছর সময় নিয়েছে এগুলো নির্মাণ ও সজ্জিত করতে। সেই সাথে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হয়েছে।

 

সূত্র: পার্সটুডে

আমরা যুক্তরাষ্ট্রের দাস হব না: স্পেন

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১:৩০ পূর্বাহ্ণ
আমরা যুক্তরাষ্ট্রের দাস হব না: স্পেন
শেয়ার করুন

‘স্পেন যুক্তরাষ্ট্রের দাস হবে না’ বলে মার্কিন প্রশাসনকে পরিষ্কার বার্তা দিয়েছে স্পেন। স্প্যানিশ উপ-প্রধানমন্ত্রী মারিয়া জেসুস মন্টেরো বলেছেন, আমরা নিশ্চিতভাবে কারও দাস হবো না। কোনো হুমকি বরদাশত করবো না এবং নিজেদের মূল্যবোধের রক্ষা করবো।

 

স্পেনের সামরিক ঘাঁটিগুলো ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযান ব্যবহারের অনুমতি না দেওয়াকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়ছে। স্পেনের এই অবস্থানের কারণে ব্যবসায়িক সম্পর্ক বন্ধ করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতেই এসব মন্তব্য কররেন স্প্যানিশ উপ-প্রধানমন্ত্রী।

 

এদিকে, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আগেই সতর্ক করে বলেন, উত্তেজনা বিশ্বজুড়ে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করতে পারে। তিনি বলেন, কেবল কারও প্রতিশোধ এড়ানোর জন্য আমরা এমন কোনো কর্মকাণ্ডে সহযোগী হবো না, যা বিশ্বের জন্য ক্ষতিকর বা আমাদের মূল্যবোধ ও স্বার্থের বিরোধী।

 

সূত্র: আল-জাজিরা

‘খামেনি শহীদ হওয়ার মূল্য দিতে হবে, ইনশাআল্লাহ’

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১:১৬ পূর্বাহ্ণ
‘খামেনি শহীদ হওয়ার মূল্য দিতে হবে, ইনশাআল্লাহ’
শেয়ার করুন

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উস্কানিমূলক কৌশলের প্রভাবে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করে আমেরিকার বড় ক্ষতি করেছেন।

 

বুধবার নিজের এক্সে প্রকাশিত পোস্টে উল্লেখ করেছেন, ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়ে যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্রে প্রায় ৫০০ সেনা নিহত হয়েছেন।

 

তিনি প্রশ্ন করেছেন, ‘শুধু কয়েক দিনের মধ্যে ৫০০ মার্কিন সেনা নিহত হওয়ার পরও কি ‘আমেরিকা ফার্স্ট’ বাস্তব?’

 

লারিজানি বলেন, ট্রাম্প ইসরায়েলের প্ররোচনায় আমেরিকান জনগণকে অন্যায় যুদ্ধে টেনে এনেছেন।

 

 

সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের প্রধান আরও জানান, ইসলামি বিপ্লবের নেতা আলি খামেনি হত্যার প্রতিশোধে ইরান ধারাবাহিক আক্রমণ চালিয়ে যাচ্ছে। এই হামলায় ইসরায়েলি অঞ্চলের স্থাপনাগুলো এবং ইরানের নিকটবর্তী দেশের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে অভূতপূর্ব ক্ষয়ক্ষতি হয়েছে।

 

লারিজানি সতর্ক করেছেন, ‘গল্প চলতেই থাকবে। ইমাম খামেনির শহীদ হওয়ার মূল্য আপনাদের দিতে হবে। ইনশাআল্লাহ।’

 

সূত্র: প্রেস টিভি