ছাত্রদলের পদ থেকে অব্যাহতি ইস্যুতে হামিমের স্ট্যাটাস ভাইরাল
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। বুধবার (৪ মার্চ) কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত পৃথক দুইটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পদ থেকে অব্যাহতি দেয়ায় এক প্রতিক্রিয়া জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন হামিম। পোস্টে তিনি লিখেছেন— ক্লাস ৬ (২০১২) থেকে কলেজ জীবন (২০১৭) পর্যন্ত কোনও পদ ছিলোনা, ছাত্রদলের রাজনীতি করেছি।
তিনি বলেন, জানতে পারলাম, কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক থেকে সাময়িক অব্যাহতি দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। আমি এ দলের একজন কর্মী, এতোটুকু পরিচয়ই আমার জন্য প্রচন্ড গর্বের, আলহামদুলিল্লাহ।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সদস্যসচিব মো. মাহদীজ্জামান জ্যোতিকেও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।

আপনার মতামত লিখুন