খুঁজুন
বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২৬ ফাল্গুন, ১৪৩২

নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলার অভিযোগে ৩৩ জনের বিরুদ্ধে মামলা

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:৪০ পূর্বাহ্ণ
নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলার অভিযোগে ৩৩ জনের বিরুদ্ধে মামলা
শেয়ার করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ফুলতলী সীমান্তে বিজিবির উপর হামলার অভিযোগে ৩৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিজিবি।

 

সোমবার রাতে ১১ বিজিবি হাবিলদার মো: জহিরুল ইসলাম বাদি হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় এ মামলাটি দায়ের করেন।

 

বিষয়টি নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবদুল বাতেন মৃধা।

 

এদিকে বাদী উল্লেখ করেন, ল্যান্স নায়েক মো: রাজু আহমদের নেতৃত্বে বিজিবি সদস্যরা ৪০/৫০টি বার্মিজ গরু মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে পাচারকালে জব্দ করতে চেষ্টা করে। তাড়া খেয়ে চোরাকারবারী দলটি গরু সহ দ্রুত জঙ্গলাকীর্ণ পথ বেয়ে পালাতে থাকে।

 

এক পর্যায় রেইক্কাছড়া নামক এলাকায় পৌঁছলে বিজিবি সদস্যরা এই দলের বেশ কিছু কারবারীকে গরু সহ আটকের চেষ্টা করে।

 

এ সময় বিজিবির এ দলটি ২ টি গরু জব্দ করে। যার মূল্য ৪ লক্ষ টাকা বলেও দাবী করা হয় এতে । এ গরু জব্দ নিযে বাকবিতন্ডার এক পর্যায়ে বিজিবির উপর হামলা করলে কয়েকজন বিজিবি সদস্য আহত হন বলে দাবী করেন মামলায়। এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা করেন। মামলায় ১৭ জনের নাম উল্লেখ করা হলেও অজ্ঞাত আরো ১৫/১৬ জনকে মামলায় আসামী করা হয়।

 

এদিকে মামলার আসামীদের মধ্যে জসিম মেম্বার এ প্রতিবেদককে বলেন তিনি রামু উপজেলার বাসিন্দা। তিনি রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত মেম্বার। এ ঘটনার সময় তিনি সরকারী দায়িত্বপালনে ছিলেন। তিনি নিরপরাধ-নির্দোষ। এ ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেন না। অথচ তিনি আসামী হলেন।

 

এদিকে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবদুল বাতেন মৃধা বলেন, তারা আসামী আটকে অভিযান শুরু করেছেন। খুব দ্রুত আসামীদের গ্রেফতার করে আদালতে পাঠাবেন।

যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির হুমকি দিলেন কিমের বোন

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১১:২৫ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির হুমকি দিলেন কিমের বোন
শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে ভয়াবহ পরিণতির হুঁমকি দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের বোন কিম ইয়ো জং।

 

আজ মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বৃহৎ আকারের সামরিক মহড়া কোরিয়ান উপদ্বীপকে আরও অস্থিতিশীল করতে পারে। এর প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়া তার প্রতিরোধ ক্ষমতা জোরদার করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

 

বিবৃতিতে বলা হয়, ‘আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং সুরক্ষার ক্ষেত্রগুলোর কাছে শত্রু বাহিনীর এমন শক্তি প্রদর্শন অকল্পনীয়ভাবে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। শত্রুদের কখনই আমাদের ধৈর্য, ​​ইচ্ছাশক্তি এবং সক্ষমতা পরীক্ষা করার চেষ্টা করা উচিত নয়।’

 

আরও বলা হয়, সোমবার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া একটি প্রধান বার্ষিক যৌথ বসন্তকালীন সামরিক মহড়া ‘ফ্রিডম শিল্ড’ শুরু করার পর কিম জং উনের বোন কিম ইয়ো জংয়ের এমন প্রতিক্রিয়া এল।

 

 

কিম ইয়ো জং আরও বলেন, ‘উত্তর কোরিয়া তার অপ্রতিরোধ্য প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে কৌশলগত হুমকি হিসেবে বিবেচিত বিষয়গুলোর বিরুদ্ধে লড়াই করবে।’ এছাড়া জোর দিয়ে তিনি বলেন, ‘তার দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব অলঙ্ঘনীয় থাকবে।’

 

সূত্র: আনাদোলু

যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির হুমকি জং উনের!

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১১:২২ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির হুমকি জং উনের!
শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার চলমান বার্ষিক যৌথ সামরিক মহড়ার তীব্র নিন্দা জানিয়ে দেশ দুটিকে ‘ভয়াবহ পরিণতির’ হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং। মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-এর মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এই কড়া বার্তা প্রদান করেন।

 

বিবৃতিতে কিম ইয়ো জং স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার এই বৃহৎ পরিসরের সামরিক মহড়া কোরীয় উপদ্বীপের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে এমন যেকোনো পেশিশক্তির প্রদর্শন অকল্পনীয় ও ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাবে বলে তিনি সতর্ক করেছেন। একইসঙ্গে শত্রুপক্ষকে তাদের ধৈর্য, ইচ্ছা এবং সক্ষমতার পরীক্ষা নেওয়ার চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

 

 

 

সোমবার থেকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া তাদের বার্ষিক বসন্তকালীন যৌথ সামরিক মহড়া ‘ফ্রিডম শিল্ড’ শুরু করেছে। ১১ দিনব্যাপী চলমান এই বৃহৎ মহড়ায় প্রায় ১৮ হাজার সেনাসদস্য অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, গত বছরের তুলনায় এবার মাঠ পর্যায়ের প্রশিক্ষণ মহড়ার সংখ্যা কমিয়েছে মিত্র দেশ দুটি। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের শাসনামলে গত বছর মাঠ পর্যায়ে ৫১টি মহড়া অনুষ্ঠিত হলেও, এবার তা কমিয়ে ২২টিতে নামিয়ে আনা হয়েছে।

 

 

 

পিয়ংইয়ং দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার এই ধরনের যৌথ সামরিক মহড়াকে নিজেদের ওপর ‘আক্রমণের মহড়া’ হিসেবে বিবেচনা করে আসছে। এই কৌশলগত হুমকি মোকাবিলার জবাবে কিম ইয়ো জং উত্তর কোরিয়ার ‘অপ্রতিরোধ্য প্রতিরোধ শক্তি’ আরও জোরদার করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি জোর দিয়ে জানিয়েছেন, উত্তর কোরিয়ার নিরাপত্তা ও সার্বভৌমত্ব সবসময়ই ‘অস্পৃশ্য’ থাকবে এবং এর সুরক্ষায় তারা সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।

 

 

 

সূত্র: আনাদোলু

উখিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ণ
উখিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
শেয়ার করুন

কক্সবাজারের উখিয়ায় মো. নুর ছিদ্দিক (১৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

 

সোমবার (৯ মার্চ) দুপুর আনুমানিক ১টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে পালংখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জামতলী বাগঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। তিনি পালংখালীর জামতলী বাগঘোনা এলাকার বাসিন্দা জাফর আলম ও সামারুপ বেগমের ছেলে।

জানা যায়, মো. নুর ছিদ্দিক নিজ শয়নকক্ষের সিলিংয়ের কাঠের বিমের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

 

খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে

সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। বর্তমানে মরদেহ থানা কম্পাউন্ডে সংরক্ষিত রয়েছে।

 

উখিয়া থানার ওসি (তদন্ত) নাসির উদ্দীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। মরদেহ থানায় রাখা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি।