খুঁজুন
বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ২৭ ফাল্গুন, ১৪৩২

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১২:৫৭ অপরাহ্ণ
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
শেয়ার করুন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

বুধবার (১১ মার্চ) ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীররাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

 

মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তার স্বামীর (মির্জা আব্বাস) সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চেয়েছেন।

আইফোন ও টাকার লোভে চার বন্ধু কিশোরকে হত্যা করে: পুলিশ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ২:৪২ অপরাহ্ণ
আইফোন ও টাকার লোভে চার বন্ধু কিশোরকে হত্যা করে: পুলিশ
শেয়ার করুন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আইফোন ও নগদ টাকার লোভে এক কলেজছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে তার চার বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় দুই কিশোরকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।

 

নিহত কিশোরের নাম সিয়াম মোল্যা (১৭)। সে উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ঝুটিগ্রামের ইতালিপ্রবাসী লিখন মোল্যার ছেলে এবং উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

 

 

এর আগে গতকাল সন্ধ্যার দিকে মুকসুদপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ঝুটিগ্রাম এলাকার একটি পুকুরের কচুরিপানার নিচ থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়।

 

৭ মার্চ থেকে সিয়াম নিখোঁজ ছিল বলে জানান মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, গতকাল সন্ধ্যার দিকে ঝুটিগ্রামের একটি পুকুরের কচুরিপানার মধ্যে থেকে দুর্গন্ধ বের হলে বিষয়টি পুলিশকে জানান স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কচুরিপানার নিচ থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করে।

 

 

আটক দুই কিশোরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, সিয়ামের কাছে একটি আইফোন ও কিছু নগদ টাকা ছিল। সেটি বিক্রি ও টাকা ছিনিয়ে নিয়ে মাদকের জন্য অর্থ জোগাড় করতে তাকে হত্যার পরিকল্পনা করে ওই চার বন্ধু। পরিকল্পনা অনুযায়ী, ৭ মার্চ সিয়ামকে হত্যা করে পুকুরের কচুরিপানার নিচে মরদেহ লুকিয়ে রাখা হয়।

 

মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত অন্য দুই কিশোরকেও আটকের চেষ্টা চলছে।

লেবানন থেকে ইসরায়েলে একসঙ্গে ছোড়া হলো প্রায় ১০০ রকেট

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৫:৪৫ পূর্বাহ্ণ
লেবানন থেকে ইসরায়েলে একসঙ্গে ছোড়া হলো প্রায় ১০০ রকেট
শেয়ার করুন

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ একসঙ্গে ১০০ রকেট নিক্ষেপ করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলকে টার্গেট করে ছুড়েছে।

এগুলো লেবাননের বিভিন্ন জায়গা থেকে ছোড়া হয়েছে। এসব রকেটের প্রভাবে বন্দর নগরী হাইফা, এর পাশাপাশি গালিলি এবং গোলান উপত্যকায় সতর্কতামূলক সাইরেন বাজছে।

দখলদার ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে জড়িত হওয়ার পর এটিই হিজবুল্লাহর সবচেয়ে বড় হামলা।

তারাবির নামাজে ছিল স্বজনরা, ফাঁকা ঘরে বৃদ্ধাকে হত্যা করে লুটপাট

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৪:৪৪ পূর্বাহ্ণ
তারাবির নামাজে ছিল স্বজনরা, ফাঁকা ঘরে বৃদ্ধাকে হত্যা করে লুটপাট
শেয়ার করুন

ভোলার সদর উপজেলায় তারাবির নামাজের সময় ঘরে একা পেয়ে হালিমা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

বুধবার (১১ মার্চ) রাত নয়টার দিকে উত্তর দিঘলদী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চানকাজী শিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। হত্যার পর নিহতের কান ও নাকে থাকা স্বর্ণালংকার এবং ঘরের মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

 

নিহত হালিমা বেগম ওই বাড়ির মফিজল শিকদারের স্ত্রী। স্বজন ও প্রতিবেশীরা জানান, মফিজল-হালিমা দম্পতির ছেলেরা বিয়ে করে পাশের ভিন্ন বাড়িতে থাকলেও মূল বাড়িতে এই বৃদ্ধ দম্পতিই বসবাস করতেন। বুধবার রাতে বৃদ্ধার স্বামী ও ছেলেরা তারাবির নামাজ পড়তে মসজিদে যান। এ সময় হালিমা বেগম ঘরে একাই ছিলেন। এর মাঝে তিনি একবার পাশের বাড়িতে ছেলের ঘর থেকে ঘুরে এসে নিজের ঘরে ঢোকেন। নামাজ শেষে স্বামী ও ছেলেরা ফিরে এসে দেখেন ঘরের দরজা খোলা এবং চৌকির ওপর হালিমার রক্তাক্ত মরদেহ পড়ে আছে।

 

 

নিহতের ছেলে হারুন বলেন, ‘আমরা নামাজ শেষে ঘরে ফিরে দেখি মায়ের নাক-মুখে রক্ত এবং মরদেহ পড়ে আছে। মায়ের নাকে ও কানে থাকা স্বর্ণ নেই এবং মালামাল রাখার ট্রাংকটি ভাঙা অবস্থায় পড়ে আছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, আমরা প্রশাসনের কাছে এর বিচার চাই।”

 

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় সদর মডেল থানা-পুলিশ। স্থানীয় পল্লী চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

 

 

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেছি। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে মামলা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’