স্বাধীনতা দিবসে শিক্ষার্থীদের জন্য এম্পাওয়ারমেন্ট অ্যালায়েন্স ফাউন্ডেশনের নানা প্রতিযোগিতা
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধা বিকাশের লক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন এম্পাওয়ারমেন্ট অ্যালায়েন্স ফাউন্ডেশন। আগামী ২৬ মার্চ কক্সবাজারের ঝাউতলায় ওয়াশ ট্রেনিং সেন্টার (ডিপিএইচই) হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানায়, বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে পৃথকভাবে চারটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১ম ও ২য় শ্রেণির শিক্ষার্থীদের জন্য সুন্দর হাতের লেখা, ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন, ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য রচনা এবং ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কার, সনদপত্র ও সম্মাননা প্রদান করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
এম্পাওয়ারমেন্ট অ্যালায়েন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সায়েম বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা, জ্ঞান ও দেশপ্রেম বিকাশের লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আগ্রহী শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড সঙ্গে আনতে হবে। নিবন্ধনের জন্য নির্ধারিত অনলাইন ফরম পূরণ করতে হবে।
নিবন্ধনের শেষ তারিখ আগামী ২০ মার্চ ২০২৬। আগ্রহীরা [https://forms.gle/F55ny5osUc1HN6o37](https://forms.gle/F55ny5osUc1HN6o37) লিংকে প্রবেশ করে ফরম পূরণ করে নিবন্ধন করতে পারবেন। সীমিত আসনের কারণে দ্রুত নিবন্ধন সম্পন্ন করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ০১৫৩৩৬৮৩৫৯১ অথবা ০১৬০৫১৮৯৭০৬ নম্বরে যোগাযোগ করা যাবে।

আপনার মতামত লিখুন