খুঁজুন
বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৫ চৈত্র, ১৪৩২

অচল হয়ে ফিরে যাচ্ছে মার্কিন বৃহত্তম রণতরী জেরাল্ড আর ফোর্ড

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৮:২৮ অপরাহ্ণ
অচল হয়ে ফিরে যাচ্ছে মার্কিন বৃহত্তম রণতরী জেরাল্ড আর ফোর্ড
শেয়ার করুন

Logo
ই-পেপার
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা বিনোদন চাকরি
আন্তর্জাতিক

অচল হয়ে ফিরে যাচ্ছে মার্কিন বৃহত্তম রণতরী জেরাল্ড আর ফোর্
Icon আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৭:০৫ পিএম

অচল হয়ে ফিরে যাচ্ছে মার্কিন বৃহত্তম রণতরী জেরাল্ড আর

ইরানে আগ্রাসন চালিয়ে দেশটিকে খণ্ডবিখণ্ড করতে মধ্যপ্রাচ্যে বিশ্বের বৃহত্তম যুদ্ধ বিমানবাহী রণতরী পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু সেটি পৌঁছাতে পারেনি ইসলামি প্রজাতন্ত্রের সীমান্তে। এর আগেই অচল হয়ে পড়েছে সমুদ্রের এই দানব। এ কারণে লোহিত সাগর থেকেই ফিরে যাচ্ছে মেরামতের জন্য।

আগ্নিকাণ্ড ও ‘অচল টয়লেট’ সমস্যার পর বন্দরে ফিরছে জেরাল্ড আর ফোর্ড। জাহাজে অগ্নিকাণ্ডের পর সাময়িকভাবে বন্দরে নোঙর করবে বলে মঙ্গলবার (১৭ মার্চ) মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। তেহরানের সঙ্গে যুদ্ধের ১৮তম দিনে এ তথ্য জানানো হলো।

আমেরিকার সব থেকে নতুন এবং বিশ্বের বৃহত্তম এই রণতরী বর্তমানে লোহিত সাগরে অবস্থান করছে। দুই কর্মকর্তার মতে, এটি সাময়িকভাবে গ্রিসের ক্রেট দ্বীপের সৌদা বে বন্দরে যাওয়ার কথা রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, সমুদ্রে থাকা অবস্থায় রণতরীটি এর টয়লেট সিস্টেমে বড় ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে। প্রতিবেদনে অচল হয়ে পড়া সিস্টেম এবং বাথরুম ব্যবহারের জন্য দীর্ঘ লাইনের কথা উল্লেখ করা হয়েছে।

যুদ্ধজাহাজটি ৯ মাস ধরে মোতায়েন রয়েছে। মধ্যপ্রাচ্যে আসার আগে এটি ক্যারিবিয়ান অঞ্চলে ভেনেজুয়েলার বিরুদ্ধে অভিযানেও অংশ নিয়েছিল। এত দীর্ঘ সময় মোতায়েন থাকায় জাহাজে থাকা নাবিকদের মনোবল এবং রণতরীটির যুদ্ধপ্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে।

এক কর্মকর্তা জানান, জাহাজের প্রধান লন্ড্রি এলাকায় আগুন লাগলে ধোঁয়াজনিত অসুস্থতার কারণে প্রায় ২০০ নাবিককে চিকিৎসা দিতে হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ৩০ ঘণ্টার বেশি সময় লেগেছিল এবং এতে প্রায় ১০০টি থাকার জায়গা (স্লিপিং বার্থ) ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে মার্কিন সেনাদের হোটেল রুমের মেঝেতে ঘুমাতে হয়েছে।

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট ও দ্য গার্ডিয়ান।

চকরিয়ায় ময়লার ডিপো থেকে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১১:৫৮ অপরাহ্ণ
চকরিয়ায় ময়লার ডিপো থেকে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
শেয়ার করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ইসলাম নগর এলাকায় স্থাপিত পৌরসভার ময়লার ডিপো থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (১৮ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ইসলামনগরস্থ ময়লার স্তূপে নবজাতকের মরদেহটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে বিষয়টি দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে এনিয়ে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয় এলাকাবাসীর ধারণা, কোনো হাসপাতাল বা ক্লিনিক থেকে ময়লার সঙ্গে নবজাতকটিকে এখানে নিয়ে এসে ফেলে দেওয়া হয়েছে, এমন হতে পারে। তবে বিষয়টি স্থানীয়রা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি।

জানা গেছে, বেশ কয়েকবছর ধরে চকরিয়া পৌরসভার বিভিন্ন এলাকার ময়লা-আবর্জনা ফেলানোর জন্য ইসলামনগর এলাকায় ডাম্পিং স্টেশন (ময়লার ডিপো) স্থাপন করা হয়। সেখানে মূলত ময়লাগুলো ফেলা হয়।
ময়লার ডিপোতে নবজাতক শিশুকে নিক্ষেপ করার
এ ঘটনায় দ্রুত তদন্ত করে দায়ীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে জানতে চাইলে চকরিয়া পৌরসভার ভারপ্রাপ্ত সচিবের দায়িত্বে থাকা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ লোকমান জানান, “আমি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। পরিচ্ছন্নতা কর্মীদের কাছ থেকে বিস্তারিত জেনে এব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এদিকে নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন বলেন, বুধবার রাত এগারোটা পর্যন্ত বিষয়টি কেউ থানায় জানায়নি। এখনই ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হচ্ছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্ত্রীকে নিয়ে হলো না বাড়ি ফেরা, প্রাণ গেল দুই লঞ্চের চাপায়

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১০:৫১ অপরাহ্ণ
স্ত্রীকে নিয়ে হলো না বাড়ি ফেরা, প্রাণ গেল দুই লঞ্চের চাপায়
শেয়ার করুন

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের ধাক্কায় ইঞ্জিনচালিত নৌকার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজন নিখোঁজ রয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে। নিহতের নাম সোহেল, বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জে। স্ত্রী রুবাকে নিয়ে তিনি বাড়ি ফেরার উদ্দেশ লঞ্চে উঠছিলেন। রুবাও গুরুতর আহত হয়েছেন। তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুই লঞ্চের ধাক্কার ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, ‘আসা যাওয়া-৫’ নামে লঞ্চটি সদরঘাট থেকে যাত্রী নিয়ে বের হচ্ছিল। এ সময় নৌকা পাশে ভিড়িয়ে ওই লঞ্চে যাত্রী উঠছিলেন। তখন ‘জাকির সম্রাট-৩’ নামের একটি লঞ্চ পেছন থেকে ধাক্কা দিলে দুই লঞ্চের মধ্যে পড়ে নৌকাটি। এ সময় দুই লঞ্চের চাপায় প্রাণ হারান সোহেল, গুরুতর আহত হন তার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি লঞ্চ সদরঘাট ছেড়ে যাওয়ার জন্য পেছানো শুরু করলে দুই লঞ্চের চাপায় পড়ে ইঞ্জিনচালিত নৌকাটি। এতে এক যাত্রীর পা কেটে যায়। আরেক যাত্রী পিষ্ট হয়ে পানিতে পড়ে যান।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন আজ রাত সাড়ে ৮টায় সমকালকে বলেন, লোকমুখে দুজন পানিতে নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে।

এক মোসাদ গুপ্তচরকে ফাঁসি দিল ইরান

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ
এক মোসাদ গুপ্তচরকে ফাঁসি দিল ইরান
শেয়ার করুন

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি এবং গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্থাপনার তথ্য পাচারের দায়ে ইরানে কুরোশ কাইভানি নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

 

ইরানের বিচার বিভাগীয় সংবাদ সংস্থা এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই সুপ্রিম কোর্টের নির্দেশে এই দণ্ড কার্যকর করা হয়। গত বছর জুন মাসে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার ১২ দিনের যুদ্ধ চলাকালীন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) গোয়েন্দা শাখা তাকে গ্রেফতার করেছিল।

 

তদন্তকারীদের দাবি অনুযায়ী, ২০২৩ সালে সুইডেনে অবস্থানকালে ‘বেন’ নামক এক ফার্সিভাষী মোসাদ এজেন্টের মাধ্যমে কাইভানি নিয়োগপ্রাপ্ত হন।

এরপর তিনি বেশ কয়েকটি ইউরোপীয় দেশ সফর করে তার হ্যান্ডলারের কাছ থেকে মোটা অংকের অর্থ গ্রহণ করেন এবং সরাসরি তেল আবিবে গিয়ে দুই সপ্তাহের বিশেষ প্রশিক্ষণ নেন। এই প্রশিক্ষণে তাকে ইরানের সংবেদনশীল ও স্পর্শকাতর স্থাপনাগুলোর ছবি ও ভিডিও ধারণের কৌশল শেখানো হয়।