চকরিয়ায় অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালো জামায়াতে ইসলামী
চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলামী
কক্সবাজারের চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করেছে জামায়াতে ইসলামী।
গত শনিবার রাতে চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব কোচপাড়া এলাকায় স্থানীয় ব্যবসায়ী নুরুল হকের বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাড়িটি সম্পূর্ণ পুড়ে যায় এবং পরিবারটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়।
রবিবার ঘটনাস্থল পরিদর্শন করেন চকরিয়া-পেকুয়ার গণমানুষের নেতা ও কক্সবাজার শহর জামায়াতে ইসলামের আমীর আব্দুল্লাহ আল ফারুক। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন চকরিয়া পৌর জামায়াতের আমীর আরিফুল কবিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা ও ছাত্রনেতা মোবারক হোসেন জিহান, ছাত্রনেতা সাঈদ হাসানসহ জামায়াতে ইসলামীর অন্যান্য নেতাকর্মীরা।
ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নেতৃবৃন্দ ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।

আপনার মতামত লিখুন