গত ২৪ ঘণ্টায় কক্সবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে ৬ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২৪ ঘণ্টায় কক্সবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে ৬ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর সার্বিক তত্ত্বাবধানে পর্যটন নগরী কক্সবাজারে ছিনতাইকারী, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ছমি উদ্দিন।
অভিযানের অংশ হিসেবে কক্সবাজার পৌরসভা ও আশপাশের ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ৬ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন
নাছির উদ্দিন (৪২), শেফায়েত উল্লাহ (২২), ইব্রাহীম (২৫), জসিম উদ্দিন (২৮), শামসুল আলম (৩২) এবং শফিকুল হাসান ওরফে বাইট্টা/তারেক/হৃদয় (২৪)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং কক্সবাজার শহরে অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন