খুঁজুন
বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৯ বৈশাখ, ১৪৩৩

শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী!

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১১:১১ অপরাহ্ণ
শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী!
শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর লস্করচালা গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে। স্বামীর কবরের পাশেই দুই সন্তানকে নিয়ে আশ্রয় নিয়েছেন সোনিয়া বেগম। মাথা গোঁজার ঠাঁই ও মানবিক সহায়তার অপেক্ষায় দিন কাটছে তার। পাশে রয়েছে ৯ বছরের কন্যা ছোঁয়া এবং ১৮ মাস বয়সী দুগ্ধপোষ্য পুত্রসন্তান।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, সোনিয়া আক্তারের স্বামী সুজন মাহমুদের মৃত্যুর পর থেকেই পরিবারটি চরম সংকটে পড়ে। সোনিয়ার অভিযোগ, শ্বশুরবাড়ির আর্থিক সক্ষমতা থাকা সত্ত্বেও যথাযথ চিকিৎসার অভাবে তার স্বামী ধুঁকে ধুঁকে মারা যান। স্বামীর মৃত্যুর পরই তিনি জানতে পারেন, শ্বশুরবাড়িতে তার ও সন্তানদের আর কোনো জায়গা নেই।

 

সোনিয়ার দাবি, শ্বশুর কফিল উদ্দিন ও শাশুড়ি তাদের গ্রহণ করতে রাজি নন। এমনকি স্বামীর দাফনের সময়ও শ্বশুর উপস্থিত না থেকে স্থান ত্যাগ করেন বলে অভিযোগ রয়েছে, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভের জন্ম দেয়।

 

এরপর দুই সন্তান নিয়ে চরম অসহায় হয়ে পড়েন সোনিয়া। পরে স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলামের পরিবার মানবিক কারণে কিছুদিন আশ্রয় দিলেও পরবর্তীতে আইনি জটিলতার আশঙ্কায় সেই আশ্রয়ও স্থায়ী হয়নি। কোথাও ঠাঁই না পেয়ে শেষপর্যন্ত স্বামীর কবরের পাশেই আশ্রয় নেন সোনিয়া।

 

অশ্রুসিক্ত কণ্ঠে সোনিয়া বেগম বলেন, স্বামীর লাশ ফেলে শ্বশুর চলে গিয়েছিলেন। এখন এই দুই সন্তান নিয়ে কোথায় যাব? আমার আর কোনো জায়গা নেই। তাই বাধ্য হয়ে কবরের পাশে আছি।

 

এলাকাবাসীর অনেকে মনে করেন, পারিবারিক বিরোধ ভুলে শিশুদের ভবিষ্যতের কথা বিবেচনা করে পরিবারটির পাশে দাঁড়ানো উচিত ছিল। স্থানীয় সচেতন মহল ও সমাজকর্মীরা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, সোনিয়া ও তার সন্তানদের নিরাপদ বসবাস ও আইনি অধিকার নিশ্চিত করা জরুরি।

 

এ বিষয়ে জানতে চাইলে সুজনের মা সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। তিনি বলেন, তোমরা এখন চলে যাও, না হলে মারব।

 

কালিয়াকৈর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে দুইপক্ষকে নিয়ে মীমাংসার চেষ্টা চলছে। সমাধান না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইয়াবা আনতে প্রতিমাসে কক্সবাজার যেতেন ওবায়দুল কাদের

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৬:১৩ অপরাহ্ণ
ইয়াবা আনতে প্রতিমাসে কক্সবাজার যেতেন ওবায়দুল কাদের
শেয়ার করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বস্তা ভরে ইয়াবা আনতে প্রতিমাসে কক্সবাজার যেতেন বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, বীর বিক্রম।

 

বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

 

কর্নেল (অব.) অলি আহমদ বলেন, ‘ওবায়দুল কাদের প্রতিমাসে এক-দুইবার করে কক্সবাজার যেতেন বদির কাছ থেকে বস্তা ভরে ইয়াবা ট্যাবলেটগুলো আনার জন্য। আপনারা তখন মনে করেছেন—মন্ত্রী কতই না পরিশ্রমী, বার বার কক্সবাজার যায়। বার বার কক্সবাজার যাও কেন? রাজশাহী যাও না কেন? দিনাজপুর যাও না কেন? কক্সবাজার যেত বদির কাছ থেকে বস্তা ভরে ইয়াবা ট্যাবলেটগুলো আনার জন্য।’

 

 

তত্ত্বাবধায়ক সরকারের সময় মাদকের সমস্যা কিছুটা কমেছিল দাবি করে তিনি বলেন, ‘এখন ইয়াবা ট্যাবলেট জনপ্রতিনিধিরাই করছে। সোজা পয়সা কামানোর জন্য এর থেকে ভালো কোনো ব্যবস্থা নাই। রাতারাতি কোটি কোটি টাকা রোজগার করা। অথচ, ওখানে জনপ্রতিনিধিরা বলছে—ইয়াবা যারা করে, তাদের ঠিকানা হবে পুলিশের কাছে। পুলিশের কাছে তো হচ্ছে না!’

 

 

এলডিপির সভাপতি বলেন, ‘সংসদে তিন ভাগের একভাগ ব্যবসায়ী; আরেক ভাগ অশিক্ষিত, যারা পার্লামেন্ট বানানও উচ্চারণ করতে পারে না। স্বশিক্ষিত মানে কি, অশিক্ষিত। অশিক্ষিত না লিখে ভদ্র ভাষায় লিখে স্বশিক্ষিত।’

বিনিয়োগ নিয়ে বিতর্ক, নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৬:০৪ অপরাহ্ণ
বিনিয়োগ নিয়ে বিতর্ক, নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ
শেয়ার করুন

বিনিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে বিতর্কের জেরে নিয়োগের এক মাসেরও কম সময়ের মাথায় পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি।

 

 

পোস্টে তিনি লেখেন, ‌‌‘‘আমার বিরুদ্ধে ওঠা বিষয়গুলোর সুষ্ঠু তদন্ত এবং আমার পদের কারণে তদন্ত প্রক্রিয়ায় যেন কোনোভাবেই প্রভাবিত কিংবা স্বার্থের সংঘাত তৈরি না হয়, তা নিশ্চিত করতে আজ আমি স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি।’’

 

গুরুং বলেছেন, শেয়ারবাজারে বিনিয়োগ ও অন্যান্য বাবসায়িক কার্যক্রম নিয়ে সাম্প্রতিক জনমনে ওঠা প্রশ্নগুলোকে তিনি গুরুত্বের সঙ্গে নিয়েছেন।

 

তিনি বলেন, ‌‌‘‘আমার কাছে পদের চেয়ে নৈতিকতা বড় এবং জনআস্থার চেয়ে বড় কোনও শক্তি নেই। দেশে চলমান ‘জেন জি’ আন্দোলন, যা সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা দাবি করছে; সেটিও এই বার্তাই দিয়েছে যে, জনজীবন অবশ্যই পরিচ্ছন্ন এবং নেতৃত্বকে জবাবদিহি করতে হবে। যদি আমার ৪৬ জন ভাই-বোনের রক্ত ও ত্যাগের বিনিময়ে গঠিত সরকার নিয়ে কেউ প্রশ্ন তোলে, তাহলে তার উত্তর হলো নৈতিকতা।’’

 

 

গত সেপ্টেম্বরের ‘জেন জি’ আন্দোলনের অন্যতম প্রধান নেতা গুরুং। জেন জি আন্দোলনে কেপি শর্মা অলি নেতৃত্বাধীন সরকারের পতনের ছয় মাস পর দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বালেন্দ্র শাহ নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে গত ২৭ মার্চ শপথ নিয়েছিলেন তিনি।

 

 

৩৬ বছর বয়সী গুরুংয়ের এই আন্দোলনে অংশগ্রহণ নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। কারণ তিনি নিজে ‘মিলেনিয়াল’ প্রজন্মের হলেও আন্দোলন সংগঠিত করেছিল ‘জেন জি’ বা বর্তমান তরুণ প্রজন্ম; যারা দুর্নীতি নির্মূল ও জবাবদিহিতার দাবি তুলেছিলেন।

 

 

দুর্নীতির বিরুদ্ধে বড় ধরনের অভিযানের অংশ হিসেবে নেপালের পুলিশ সম্প্রতি মানি লন্ডারিংয়ের অভিযোগে বিতর্কিত ব্যবসায়ী দীপক ভাটকে গ্রেপ্তার করে। স্থানীয় সংবাদমাধ্যম গত কয়েকদিন ধরে দীপক ভাটের সঙ্গে গুরুংয়ের সম্পর্ক এবং অস্বাভাবিক আর্থিক লেনদেন নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে আসছিল।

 

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে গুরুংয়ের নিয়োগ অনেককেই অবাক করেছিল। দায়িত্ব নেওয়ার পরদিনই তিনি মারমুখী অবস্থানে যান এবং সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তারের নির্দেশ দেন।

 

নতুন সরকার গঠনের একদিন পর ২৮ মার্চ ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ বলেছে, গত ৮ সেপ্টেম্বর ‘জেন জি’ আন্দোলনের প্রথম দিনে অবহেলাজনিত হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের সুপারিশে তাদের গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে তারা দু’জনই মুক্তি পান।

 

বালেন্দ্র শাহর সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে। তবে গুরুংয়ের এই বিতর্ক সরকারকে কিছুটা বিব্রতকর অবস্থায় ফেলেছে।

 

সূত্র: দ্য হিন্দু।

এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৪:১৬ অপরাহ্ণ
এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
শেয়ার করুন

উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ২ জুলাই থেকে শুরু হবে পরীক্ষা।

বুধবার (২২ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত রুটিনে বলা হয়েছে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবে।

 

ACFrOgC2wAfGbFXhB-PfEQ-Bz8NQ73Ut247QXnaG1iy0otGQRY5oLbVtENo2uw1c2oJGkg9Viqk_kiwpy1CKWDj7eGMryMEMj9aXz3KK7lDExAmpd4ffVKG9jZZhRjUYF9w4_dLGLWhErCp5Aklo