নিজ বাসায় চিরকুটসহ ঢাবি শিক্ষার্থীর লাশ, পুলিশ হেফাজতে শিক্ষক
রোববার (২৬ এপ্রিল) রাজধানীর বাড্ডা এলাকায় নিজ বাসা থেকে মুনিরা মাহজাবিন মিমো নামের ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা নোট এবং তার মোবাইল ফোনে কিছু কথোপকথনের তথ্য সংগ্রহ করা হয়েছে।
প্রাথমিকভাবে উদ্ধার করা নোটে বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তী এবং এক সহপাঠীর নাম উল্লেখ রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ওই শিক্ষক এবং সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে।
তিনি আরও বলেন, পুলিশ আমাদের বিস্তারিত কিছু জানায়নি, তবে তারা বলেছে এ ঘটনায় একটি মামলা হবে। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং বিচার চাই।
মৃত্যুর কারণ নির্ণয়ে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে বলে জানেয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন