খুঁজুন
সোমবার, ৪ মে, ২০২৬, ২১ বৈশাখ, ১৪৩৩

ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল পিকআপ, নিহত ২

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ণ
ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল পিকআপ, নিহত ২
শেয়ার করুন

ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছে।

সোমবার (৪ মে) ভোর সোয়া ৫টার দিকে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, যমুনা সেতুগামী একটি ট্রাক রাবনা ফ্লাইওভারের ওপর অপর একটি পিকআপ ভ্যান ওভারটেক করার সময় সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও দুজন আহত হয়। নিহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে ও আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরিফ বলেন, আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

১০০ আসনে এগিয়ে বিজয়, প্রথমবারেই বাজিমাত

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ১২:৩৪ অপরাহ্ণ
১০০ আসনে এগিয়ে বিজয়, প্রথমবারেই বাজিমাত
শেয়ার করুন

ক্যারিয়ারের সেরা সময়েই অভিনয় ছাড়ার ঘোষণা দেন জোসেফ বিজয় (থালাপতি বিজয়)। ঘোষণা দেন রাজনীতিতে নামার। খুলে ফেলেন নিজের দলও তামিলাগা ভেত্রি কাড়ঘম।

২০২৪ সালে প্রতিষ্ঠা হয়েও ২০২৬ সালেই তামিল নাড়ু রাজ্যে সরকার গঠনের কাছাকাছি পৌঁছে গেছে বিজয়ের দল।

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর খবর, বিজয়ের রাজনৈতিক দল টিভিকে প্রায় ১০০টি আসনে এগিয়ে রয়েছে।  এরপরেই প্রায় ৭৫টি আসনে রয়েছে এআইএডিএমকে। শাসক দল ডিএমকে প্রায় ৫০টি আসনে এগিয়ে আছে।

সংবাদ পরিবেশন

এদিকে, এনডিটিভির খবরেও এগিয়ে রয়েছে বিজয়ের দল। এই গণমাধ্যমটি জানিয়েছে, ৮৯টি আসনে এগিয়ে রয়েছে টিভিকে। ৭৩ আসনে এগিয়ে এআইএডিএমকে।

তামিলনাড়ুতে ২৩৪টি বিধানসভা কেন্দ্র রয়েছে। সরকার গঠন করতে গেলেন প্রয়োজন হবে ১১৮টি জেতা।

২০২৪ সালে প্রতিষ্ঠা হয়েও ২০২৬ সালেই তামিল নাড়ু রাজ্যে সরকার গঠনের কাছাকাছি পৌঁছে গেছে বিজয়ের দল।

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর খবর, বিজয়ের রাজনৈতিক দল টিভিকে প্রায় ১০০টি আসনে এগিয়ে রয়েছে।  এরপরেই প্রায় ৭৫টি আসনে রয়েছে এআইএডিএমকে। শাসক দল ডিএমকে প্রায় ৫০টি আসনে এগিয়ে আছে।

সংবাদ পরিবেশন

এদিকে, এনডিটিভির খবরেও এগিয়ে রয়েছে বিজয়ের দল। এই গণমাধ্যমটি জানিয়েছে, ৮৯টি আসনে এগিয়ে রয়েছে টিভিকে। ৭৩ আসনে এগিয়ে এআইএডিএমকে।

তামিলনাড়ুতে ২৩৪টি বিধানসভা কেন্দ্র রয়েছে। সরকার গঠন করতে গেলেন প্রয়োজন হবে ১১৮টি জেতা।

তবে এখনো চূড়ান্ত ফল ঘোষণা হয়নি। এছাড়া বলা হচ্ছে, যেকোনো সময় এই ফল ঘুরেও যেতে পারে।

বরিশালে ইয়াবাসহ রোহিঙ্গা তরুণী আটক

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ১২:০৬ অপরাহ্ণ
বরিশালে ইয়াবাসহ রোহিঙ্গা তরুণী আটক
শেয়ার করুন

বরিশালে এক হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা তরুণীকে আটক করেছে পুলিশ। রবিবার ভোরে বরিশাল-ঢাকা মহাসড়কের কলসগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জাহিদা বেগম (২০) কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. তাহেরের মেয়ে। বলে জানিয়েছে পুলিশ।

এয়ারপোর্ট থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা থেকে পটুয়াখালীগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়। এ সময় ওই বাস থেকে এক হাজার পিস ইয়াবাসহ জাহিদা বেগমকে আটক করা হয়। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র আইচ বলেন, আটককৃতের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠিয়ে কারাগারে প্রেরণের প্রক্রিয়া চলছে।

নতুন কমিটিতে পদ না পেয়ে ফেসবুক লাইভে এসে কাঁদলেন ছাত্রদল নেতা

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ১০:০২ অপরাহ্ণ
নতুন কমিটিতে পদ না পেয়ে ফেসবুক লাইভে এসে কাঁদলেন ছাত্রদল নেতা
শেয়ার করুন

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছিলেন তিনি। এবারও জেলা শাখার নতুন কমিটিতে শীর্ষ পদের একটি পাবেন—এমনটি প্রত্যাশা ছিল তাঁর। তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি। তাই নতুন কমিটি গঠনের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে অঝোরে কেঁদেছেন তিনি। তাঁর কান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

ফেসবুক লাইভে এসে কান্না করা এই পদপ্রত্যাশীর নাম মো. জাহিদ। তাঁর ছড়িয়ে পড়া ভিডিওটি ৯ মিনিট ২৪ সেকেন্ডের। কমিটিতে পদ না পাওয়ায় ভিডিওতে ক্ষোভ ঝাড়তে দেখা যায় তাঁকে।

 

 

গত শনিবার রাতে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের ১৮ সদস্যের নতুন কমিটির অনুমোদন হয়। এতে আবুল বারাকাতকে আহ্বায়ক, আবদুল্লাহ আল খালেদকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও হাসিবুর রহমানকে সদস্যসচিব মনোনীত করা হয়। ৩০ দিনের মধ্যে আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করার জন্য তাঁদের নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতির রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

 

কমিটি গঠনের পর নিজের ফেসবুক আইডি থেকে লাইভে আসেন আগের কমিটির যুগ্ম সম্পাদক মো. জাহিদ। তিনি দাবি করেন, দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকার পরও তাঁকে মূল্যায়ন করা হয়নি। নতুন কমিটিতে প্রকৃত কর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে। ফেসবুক লাইভে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন তিনি।

 

এ সময় দলের নেতাদের উদ্দেশেও ক্ষোভ প্রকাশ করেন জাহিদ। তিনি বলেন, ‘জেলা ছাত্রদলের রাজনীতিতে যে কালো অধ্যায় রচনা করেছেন, কী করে ভুলব।…আজ জাহিদকে আপনারা ভুলে গেছেন।’

 

 

জানতে চাইলে মুঠোফোনে মো. জাহিদ প্রথম আলোকে বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। রাজপথে থেকেছি, দলের জন্য সময়-শ্রম দিয়েছি। কিন্তু নতুন কমিটিতে আমাকে কোনো স্থান দেওয়া হয়নি। এতে আমি ভীষণ কষ্ট পেয়েছি। আমি জানি না, আমার অপরাধ কী ছিল। যোগ্যতা থাকা সত্ত্বেও আমাকে বঞ্চিত করা হয়েছে।’

 

এর আগে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সর্বশেষ কমিটি গঠিত হয়েছিল ২০১৮ সালে। কমিটিতে হাসান মাহমুদ সভাপতি এবং আবদুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক ছিলেন।