খুঁজুন
মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ২২ বৈশাখ, ১৪৩৩

বাবরি মসজিদ বানানোর কারিগর হুমায়ুন ২ আসনেই জয়ী

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ১০:২০ অপরাহ্ণ
বাবরি মসজিদ বানানোর কারিগর হুমায়ুন ২ আসনেই জয়ী
শেয়ার করুন

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দুটি আসন থেকে ভোটে দাঁড়িয়ে দুটিতেই জিতলেন বাবরি মসজিদ বানাতে চাওয়া সেই হুমায়ুন কবীর। রীতিমতো চমক সৃষ্টি করেছেন ওপার বাংলার এই মুসলিম রাজনীতিক।

 

ফলাফল বলছে, ১৫ রাউন্ড গণনা শেষে রেজিনগর বিধানসভা আসনে হুমায়ুন কবীর পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৫৩৬ ভোট। ওই আসনে বিজেপির প্রার্থী বাপন ঘোষকে ৫৮ হাজার ৮৭৬ ভোটে হারিয়ে জয়ী হয়েছেন তিনি।

 

অপরদিকে নওদা আসনেও ২৭ হাজার ৯৪৩ ভোটে বিজেপির প্রার্থী রানা মণ্ডলকে পরাজিত করে জিতেছেন হুমায়ুন কবীর। ২১ রাউন্ড গণনার পর এ আসনে তার প্রাপ্ত মোট ভোটসংখ্যা ৮৬ হাজার ৪৬৩টি।

 

গত বছর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে একটি মসজিদ তৈরির ঘোষণা দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেন হুমায়ুন কবীর। এর জেরে তাকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করেন মমতা ব্যানার্জি।

 

বহিষ্কারের পরও গত বছরের ৬ ডিসেম্বর মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন হুমায়ুন কবীর। এরপর তিনি নিজে গঠন করেন ‘আম জনতা উন্নয়ন পার্টি’ নামে নতুন একটি দল। সে দলের চেয়ারম্যান হিসেবে লড়াই করেন ভোটের মাঠে, জিতলেনও।

 

পশ্চিমবঙ্গে সরকার গঠনে তার বড় প্রভাব থাকবে বলে বারবার দাবি করছিলেন হুমায়ুন কবীর। সোমবার সকাল থেকেই এক এক রাউন্ড গণনা হচ্ছিল, আর হুমায়নের জয়ের সম্ভাবনা একটু একটু করে বাড়ছিল। শেষমেশ সেই সম্ভাবনাই এবার সত্যি হলো।

 

ওপার বাংলার সংবাদমাধ্যমকে দেওয়া হুমমায়ুন কবীর বলেছেন, ‘মানুষ আমাদের পছন্দ করেছেন, আমাদের অধিকার দিয়েছেন। প্রচারেই আমি আভাস পেয়েছিলাম। অনেক বিরোধিতা, অপপ্রচার সহ্য করেছি। তৃণমূল কংগ্রেসের হুমকি উপেক্ষা করেছি। নওদা ও রেজিনগর- দুটি আসনেই আমি জিতেছি।’

 

তবে হুমায়ুন কবীর ছাড়া তার দলের বাকি প্রার্থীরা খাতাই খুলতে পারেননি। এ বিষয়ে তিনি বলছেন, ‘লড়াই এখনো জারি। দেখা যাক না কী হয়।’

 

এদিকে রাজ্যের মোট ভোটের ফলাফল বলছে, দীর্ঘ অপেক্ষার পর পশ্চিমবঙ্গে সরকার গঠনের পথে বিজেপি। ভারতের ক্ষমতাসীন এ দলটি ইতোমধ্যে ২০০টির বেশি আসনের জয়লাভ করেছে।

 

অন্যদিকে টানা তিন মেয়াদ ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস শতকই পেরোতে পারেনি। ফলে দীর্ঘ ১৫ বছর পশ্চিমবঙ্গ শাসন করে অবশেষে মসনদ ছাড়তে হচ্ছে মমতা ব্যানার্জিকে। আসছে বিজেপির নেতৃত্ব।

 

২৪ ঘণ্টায় পৌরসভা ও বিভিন্ন ইউপি এলাকায় অভিযান, আদালতে সোপর্দ

কক্সবাজার সদর মডেল থানা-র বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ১২ পরোয়ানাভুক্ত পলাতক আসামী গ্রেফতার

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৪:১৯ অপরাহ্ণ
কক্সবাজার সদর মডেল থানা-র বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ১২ পরোয়ানাভুক্ত পলাতক আসামী গ্রেফতার
শেয়ার করুন

গত ২৪ ঘণ্টায় কক্সবাজার সদর মডেল থানা-র বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ১২ জন পরোয়ানাভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

পুলিশ সুপার, কক্সবাজারের নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর সার্বিক পরিকল্পনায় পর্যটন নগরী কক্সবাজার শহরে ছিনতাইকারী দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের লক্ষ্যে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ মোঃ ছমি উদ্দিন।

 

পুলিশ জানায়, কক্সবাজার সদর থানাধীন পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্তসহ মোট ১২ জন পরোয়ানাভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামিরা হলেন:

১. আসিফুর রহমান (সিআর-৪৯৬/২৩, সাজাপ্রাপ্ত)

২. মোঃ তানভির চৌধুরী (জিআর-৩০৯/১৬)

৩. জাহেদ হোসেন (জিআর-৪৯১/১৮)

৪. কমলা বেগম (জিআর-৩২৪/২২)

৫. মোঃ হাসান (প্রসেস নং-৫৯৭০/২৩)

৬. মোজাম্মেল হক (সিআর-১১৭৫/২৫)

৭. আবুল কালাম ওরফে চিকন মাঝি (জিআর-৩৯১/২৪)

৮. মোঃ হোছন (সিআর-১২২৮/২৫)

৯. আবদুল গফুর (অর্থ জারী-২৬/২২)

১০. মধু কুমার শর্মা (অর্থ জারী-২৮/২০০৯)

১১. মোঃ জাহিদ হোসেন (জিআর-১৭১/১৫)

১২. নুর নাহার বেগম (জিআর-৬৯৯/২৫)

 

 

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কেরালায় বাম দুর্গে হিজাবি মুসলিম তরুণীর বিজয়

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৩:৪৪ অপরাহ্ণ
কেরালায় বাম দুর্গে হিজাবি মুসলিম তরুণীর বিজয়
শেয়ার করুন

কেরালার রাজনীতিতে নতুন অধ্যায়ের সৃষ্টি হয়েছে। বামদের অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পেরামব্রা বিধানসভা কেন্দ্রে জয় পেয়েছেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের ফাতেমা তাহলিয়া। তিনি সিপিআই(এম)-এর প্রবীণ নেতা রামকৃষ্ণান-কে পরাজিত করে এ জয় অর্জন করেন।

 

 

৩৪ বছর বয়সী তাহলিয়া মোট ৬৩ হাজার ৯৯৯ ভোট পেয়ে ৪ হাজার ৭০০ ভোটের ব্যবধানে জয়ী হন। এ জয়ের মধ্য দিয়ে তিনি মুসলিম লীগের ইতিহাসে প্রথম নারী বিধায়ক হিসেবে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।

 

কোজিকোড জেলার পেরুভায়ালে জন্ম নেওয়া তাহলিয়া ছাত্ররাজনীতির মাধ্যমে পরিচিতি লাভ করেন। তিনি মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের নেতৃত্ব দেন এবং পরবর্তীতে কোজিকোড করপোরেশনের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মুসলিম ইয়ুথ লীগের রাজ্য সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।

 

পেশায় আইনজীবী তাহলিয়া কোজিকোড সরকারি আইন কলেজ থেকে আইন বিষয়ে স্নাতক এবং ত্রিশুর সরকারি আইন কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি কালিকট জেলা আদালতে আইন পেশায় নিয়োজিত আছেন।

 

তবে এ বিজয়ের পথ সহজ ছিল না। প্রার্থিতা ঘোষণার পর থেকেই তিনি সাইবার হামলা ও অনলাইন হয়রানির শিকার হন। বিশেষ করে হিজাব পরিহিত তরুণী মুসলিম নারী হিসেবে তার সক্ষমতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। তবুও তিনি এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে নির্বাচনী লড়াইয়ে জয়ী হন।

 

সব বাধা অতিক্রম করে পেরামব্রা আসনে তাহলিয়ার এই জয় কেরালার রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে। বিশ্লেষকদের মতে, বামপন্থিদের দীর্ঘদিনের শক্ত ঘাঁটিতে এ ফলাফল রাজ্যের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

নির্বাচনে জিতলেন বিজয়ের গাড়িচালকের ছেলে সাবারিনাথন

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ২:১৫ অপরাহ্ণ
নির্বাচনে জিতলেন বিজয়ের গাড়িচালকের ছেলে সাবারিনাথন
শেয়ার করুন

তামিলনাড়ুর বিরুগামবাক্কম আসনে জিতেছেন সাবারিনাথন। ৩০ বছর বয়সী সাবারিনাথন অভিনেতা-রাজনীতিবিদ বিজয় থালাপতির দীর্ঘদিনের গাড়িচালক ও ঘনিষ্ঠ সহযোগী রাজেন্দ্রনের ছেলে।

সাবারিনাথনও তামিলনাড়ুর রাজনীতিতে ইতিহাস গড়ার পথে আছেন। প্রথম নির্বাচনে জয়ী হওয়া টিভিকে বিধায়কদের তালিকায় তার নামও যোগ হবে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, টিভিকে ২৩৪ সদস্যের বিধানসভায় ১০০টির অনেক বেশি আসনে জয়ের পথে আছে। আর সেই আসনগুলোর একটি বিরুগামবাক্কম। এটি চেন্নাই লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এই জয় শুধু রাজনৈতিক নয়, বরং আবেগঘন একটি ঘটনা হিসেবেও দেখা হচ্ছে।

দলের ভেতরে বিজয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ও ব্যক্তিগত যোগাযোগ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এ ঘটনা তারই প্রকাশ।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাজেন্দ্রনের ছেলে সবরিনাথন বিজয়ের প্রথম ছবি ‘নালাইয়া থিরপু’ থেকেই তার সঙ্গে আছেন। তিনি ডিএমকের প্রভাকারা রাজা ও এআইএডিএমকের বিরুগাই রভিকে পরাজিত করে ২৭ হাজার ৮৬ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।