একটি এতিম শিশু পরিবারকে আল-আমিন ফাউন্ডেশনের মিনি টমটম প্রদান
কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া গ্রাম এর বাসিন্দা মরহুম আব্দু রহমান এর এতিম পরিবারকে জীবিকা নির্বাহে সহায়তা হিসেবে একটি মিনি টমটম প্রদান করেছে আল-আমিন ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাকিল উদ্দিনের সঞ্চালনায়
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিনি টমটমটি পরিবারের হাতে তুলে দেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার, সরওয়ার জাহান চৌধুরী উপজেলা বিএনপির সভাপতি, মাস্টার শামসুল আলম উপদেষ্টা আল-আমিন ফাউন্ডেশন ও সাবেক প্রধান শিক্ষক উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ,হারুন অর রশিদ নূরী উপদেষ্টা আল-আমিন ফাউন্ডেশন ও প্রধান শিক্ষক উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এ সময় আল-আমিন ফাউন্ডেশনের উপদেষ্টা,যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান নাঈম, সাজ্জাদুল ইসলাম মুয়িন সহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি এতিম শিশুর পরিবারের স্বাবলম্বিতা নিশ্চিত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মিনি টমটমটি পরিবারের আয়-রোজগারের নতুন সুযোগ সৃষ্টি করবে এবং তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও অসহায় ও দরিদ্র পরিবারের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
অনুষ্ঠান শেষে বিধবা খুরশিদা আক্তার ও তার পরিবারের সদস্যরা আল-আমিন ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন