খুঁজুন
, ,

সাগর বাতাসে নারিকেল গাছের দোল, সেন্টমার্টিনে বাড়ছে আকর্ষণের ঢেউ

আবদুল্লাহ আল সম্রাট(টেকনাফ,কক্সবাজার)সংবাদদাতা
প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ণ
সাগর বাতাসে নারিকেল গাছের দোল, সেন্টমার্টিনে বাড়ছে আকর্ষণের ঢেউ

 

 

বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। নীল সমুদ্র, সাদা বালির সৈকত, নারিকেল গাছের সারি আর প্রবালপাথরের ঝলক সব মিলিয়ে এই ছোট্ট দ্বীপ যেন এক টুকরো স্বর্গ। দেশের দক্ষিণ সীমান্তে অবস্থিত দ্বীপটি প্রকৃতির রূপ লাবণ্যে ভরপুর, যা প্রতি বছর হাজারো পর্যটককে টেনে নেয়।

সেন্টমার্টিনের সবচেয়ে বড় আকর্ষণ এখানকার স্বচ্ছ নীল জলরাশি। সূর্যের আলো পড়লে পানির নিচে দেখা যায় বিচিত্র রঙের মাছ, প্রবাল ও শৈবাল। দ্বীপজুড়ে সারি সারি নারিকেল গাছের ছায়ায় ঢেউয়ের গর্জন আর বাতাসের শোঁ শোঁ শব্দ যেন মুগ্ধ করে প্রতিটি পর্যটককে। এজন্য অনেকেই একে ভালোবেসে ডাকেন ‘নারিকেল জিঞ্জিরা’ নামে।

সেন্টমার্টিনের প্রবাল, নীল সমুদ্র, কেয়াগাছ, সাদা বালুকাবেলা, পাথর, সহ নানান সৌন্দর্যের মধ্যে পযর্টকদের আরও বেশি আকর্ষণ জোগায় নারিকেল জিনজিরা, সারি সারি নারিকেল গাছ গুলো।

বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ প্রকৃতিক সৌন্দর্য গুলো একনজরে : সেন্টমার্টিন দ্বীপ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। নীল সমুদ্র, সাদা বালির সৈকত আর প্রবালপাথরের মিশেলে গঠিত এই দ্বীপ প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি।

নীল জলরাশির স্বচ্ছতা: এখানকার সমুদ্রের পানি বাংলাদেশের অন্য সব সৈকতের তুলনায় সবচেয়ে বেশি স্বচ্ছ ও নীলাভ। সূর্যের আলোয় পানির নিচে মাছ, প্রবাল ও শৈবালের রঙ স্পষ্ট দেখা যায়।
নারিকেল গাছের স্বর্গরাজ্য : পুরো দ্বীপজুড়ে হাজারো নারিকেল গাছের সারি যেন প্রকৃতির সাজানো শোভা। এজন্য অনেকে একে “নারিকেল জিঞ্জিরা” নামেও ডাকেন।
চেরাদ্বীপের বিস্ময়: মূল দ্বীপের দক্ষিণে অবস্থিত ছোট্ট চেরাদ্বীপ, জোয়ার-ভাটার সঙ্গে যার রূপ পাল্টে যায়। ভাটার সময় হেঁটে যাওয়া যায়, আর জোয়ারে পুরো এলাকা পানিতে ঢেকে যায়।
প্রবালের রাজ্য ও সামুদ্রিক জীববৈচিত্র্য : এখানে পাওয়া যায় নানা প্রজাতির প্রবাল, শামুক, ঝিনুক, তারামাছ, কাঁকড়া ও নানা রঙের গ্রীষ্মমণ্ডলীয় মাছ—যা বাংলাদেশের অন্য কোথাও নেই।
তারাভরা রাতের জাদু : শহরের কোলাহলহীন দ্বীপে রাতে আকাশজুড়ে অসংখ্য তারা দেখা যায়। চাঁদের আলোয় সৈকতের বালি ঝিকমিক করে ওঠে যেন রূপকথার পৃথিবী।
প্রাকৃতিক শান্তি ও নির্জনতা: ছোট্ট দ্বীপে নেই কোনো গাড়ির শব্দ বা ধোঁয়া। শুধু ঢেউয়ের গর্জন আর বাতাসের শোঁ শোঁ শব্দ যা মনকে শান্ত করে।
সূর্যোদয় ও সূর্যাস্তের অপূর্ব দৃশ্য: সেন্টমার্টিন থেকে একসঙ্গে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় বাংলাদেশে এমন সৌভাগ্যবান স্থান আর নেই।

বিশেষ সূত্রে জানা গেছে,সেন্টমার্টিনে পযর্টন মৌসুম শুরু হলে প্রতিবছর দেশি-বিদেশি পযর্টকরা প্রবাল দ্বীপে ঘুরতে যান। দেশি-বিদেশি পর্যটকদের কাছে বরাবরই সারি সারি নারিকেল গাছ গুলো অন্যতম আকর্ষণ জোগায়।এবং দ্বীপের চারপাশে দাঁড়িয়ে থাকা এসব নারিকেল গাছ যেন প্রকৃতির সাজানো এক জীবন্ত শিল্পকর্ম।

সূর্যের আলো যখন পানির উপর পড়ে আর বাতাসে দুলে ওঠে নারিকেল পাতাগুলো। প্রকৃতির এ দৃশ্য দেখতে প্রতিদিন হাজারো পর্যটক ছুটে যান সেন্টমার্টিনে।প্রবাল ও সমুদ্রের নীলাভ সৌন্দর্যের সঙ্গে নারিকেল জিনজিরার সবুজ আবহ মিলিয়ে সেন্টমার্টিনের সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তোলেন নারিকেল জিনজিরা, নারিকেল গাছ।

আরও জানা গেছে,তবে কক্সবাজার সহ অন্যান্য পযর্টন স্থানে পযর্টকদের আনা-ঘনা ভরপুর হতে শুরু করলেও এ বছর এখনো সেন্টমার্টিন দ্বীপে পর্যটকরা যাওয়া শুরু করেনি। সংশ্লিষ্টরা জানিয়েছেন আগামী নভেম্বর থেকে সেন্টমার্টিনে পযর্টকরা যেতে পারবেন।

সেন্টমার্টিনের বাসিন্দা তৈয়ব উল্লাহ জানান, দ্বীপের চারপাশে সারি সারি দাড়িয়ে থাকা নারিকেল গাছগুলো শুধু সৌন্দর্যই বাড়াচ্ছে না, বরং দ্বীপবাসীর জীবিকারও উৎস হয়ে উঠেছে। এই দ্বীপের ডাব পর্যটকদের কাছে খুবই প্রিয়।প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসুদের কাছে সেন্টমার্টিন কেবল একটি দ্বীপ নয়, বরং সমুদ্র ও সবুজের এক চিরন্তন রোমাঞ্চ ভরা মিলনস্থল।

তিনি আরও জানান, সেন্টমার্টিনে স্থানীয় যেসব ব্যক্তিরা জমি বিক্রি করেছে সেগুলো সহ বিভিন্ন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের ও পোকামাকড়ের কারনে নারিকেল গাছ সংখ্যা কমলেও এখন নতুন করে অনেকেই খালি জায়গায় নারিকেল লাগিয়েছেন।
আগে ত শুধু গ্রামের মধ্যে গাছ ছিল, ধানের জমি, বালিয়াড়ি, জলাশয় ইত্যাদিতে গাছ ছিল না।এখন সব জায়গায় নারিকেল গাছ রোপন করা হয়।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফয়েজুল ইসলাম জানান,সেন্টমার্টিন দ্বীপের অপর নাম নারিকেল জিনজিরা, এই নারিকেল জিনজিরাতে এক সময় নারিকেল ডাবে ভরপুর ছিলো, দেশ-বিদেশি পযর্টকদের কাছে এই ডাবের চাহিদা বেশি।দ্বীপের চাহিদা পূরণ করে টেকনাফ, কক্সবাজার  ও চট্টগ্রামেও নিয়ে বিক্রি করা হতো।

পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি ডাবের চাহিদা পর্যটকদের কাছে বৃদ্ধি পেলেও কয়েক বছর ধরে সেন্টমার্টিনের নারিকেল গাছে সাদা মাছির আক্রমণে অনেক গাছ মারা গেছে। এখন বেশির ভাগ নারিকেল গাছে ফল শূন্য।

তিনি আরও জানান, এ বছর এখনো তো কোন পযর্টক দ্বীপে ভ্রমণে আসেনি। তবে বিগত সময় ভ্রমণে আসা পর্যটকদের কাছে দ্বীপের নারিকেল গাছের সৌন্দর্য পর্যটকদের বাড়তি আকর্ষণ জোগায়তেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শেখ এহেসান উদ্দিন জানান,সেন্টমার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, যার প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। আমরা চাই এই সৌন্দর্য অক্ষুণ্ণ রেখে পর্যটন ব্যবস্থাপনাকে আরও উন্নত করা। স্থানীয় জনগণের জীবিকা যেন টেকসই হয় এবং দ্বীপের পরিবেশ যেন রক্ষা পায়। নারিকেল গাছ গুলো থেকে পোকামাকড় রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, দুই নেতা নি’হত

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:৪৮ অপরাহ্ণ
নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, দুই নেতা নি’হত

নড়াইলের কালিয়া উপজেলায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় দুজন নিহত হয়েছেন। বুধবার এই হামলার ঘটনা ঘটে। নিহতরা হলেন কালিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিন এবং জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কালিয়া উপজেলা শহরে একটি মিছিল বের করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই মিছিলে হামলা চালায়। হামলায় শাহিন ও সোহেল মোল্লা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ করে হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৯:৫৫ অপরাহ্ণ
টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ করে হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এতে টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

 

রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা, প্রতিবেশী দেশের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাত এড়ানো এবং আইনের শাসন প্রতিষ্ঠার কথা তুলে ধরে কূটনৈতিক প্রক্রিয়ায় তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে বলা হয়েছে নোটিশে।

 

বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন রেজিস্টার্ড ডাকযোগে ও ইমেইলে এ নোটিশ পাঠান।

 

নোটিশে মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে বিবাদী করা হয়েছে।

 

সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসানের নোটিশে বলা হয়, দীর্ঘদিন প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার কারণে শেখ হাসিনার কাছে দেশের প্রতিরক্ষাব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রটোকল ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সংবেদনশীল তথ্য রয়েছে। প্রতিবেশী দেশে তার দীর্ঘ অবস্থানের কারণে এসব তথ্য বিদেশি কর্তৃপক্ষের কাছে প্রকাশের ঝুঁকি তৈরি হতে পারে।

 

ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদরাব্বুহ মানসুর হাদির সৌদি আরবে এবং ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের রাশিয়ায় আশ্রয় নেওয়ার উদাহরণ তুলে ধরা হয়েছে নোটিশে।

 

এসব ঘটনার পর আঞ্চলিক যুদ্ধ ও ভূরাজনৈতিক সংঘাতের প্রসঙ্গ তুলে ধরে নোটিশে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্ভাব্য বৈরিতা বা সশস্ত্র সংঘাত এড়াতে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।

 

প্রত্যর্পণ চুক্তির আনুষ্ঠানিক জটিলতা এড়িয়ে তাকে দেশে ফিরিয়ে আনতে নোটিশে সাতটি আইনি ও প্রশাসনিক পদক্ষেপের প্রস্তাব করা হয়েছে।

এর মধ্যে রয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র বা ‘নোট ভার্বাল’ পাঠানো। ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অনুযায়ী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে শেখ হাসিনার প্রবেশ ও আত্মসমর্পণের ব্যবস্থা করা এবং পরে বাংলাদেশ পুলিশের একটি বিশেষ দল পাঠিয়ে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়ার প্রস্তাবও রয়েছে।

 

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকে ‘ট্রাভেল পাস’ দিয়ে বাণিজ্যিক ফ্লাইট বা বিশেষ চার্টার্ড বিমানে পুলিশের পাহারায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কথাও বলা হয়েছে আইনি নোটিশে।

 

সুপ্রিম কোর্টের এ আইনজীবী শেখ হাসিনা দেশে পৌঁছানোর আগে কারা আইন ও জেল কোড অনুযায়ী প্রজ্ঞাপন জারি করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার পৈতৃক বাড়িকে বিশেষ ‘সাব-জেল’ ঘোষণা করার প্রস্তাব দিয়েছেন।

 

বিমানবন্দর থেকে পুলিশের হেলিকপ্টারে করে সাবেক প্রধানমন্ত্রীকে সেখানে নেওয়ার কথা বলেছেন তিনি।

 

নোটিশে বলা হয়, আইনি হেফাজতে ফেরার পর আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারা অনুযায়ী বিলম্ব মার্জনার আবেদন করে আপিল বিভাগে তার আপিল করার ‘সুযোগ রয়েছে’। এ ছাড়া অন্যান্য আদালতে বিচারাধীন মামলায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল হাজিরা ও সাক্ষ্যগ্রহণের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে।

সরকারি অর্থের অপব্যবহার ও ভেনামি পোনা উৎপাদন

আশেক উল্লাহ রফিকসহ ৩ হ্যাচারির বিরুদ্ধে তদন্ত শুরু

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ
আশেক উল্লাহ রফিকসহ ৩ হ্যাচারির বিরুদ্ধে তদন্ত শুরু

শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের পতনের পর থেকে পলাতক থাকা কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকের মালিকানাধীন গোল্ডেন হ্যাচারীসহ ৩টি হ্যাচারির বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে সরকারের মৎস্য অধিদপ্তর।

 

এম কে হ্যাচারী, গোল্ডেন হ্যাচারী ও মেরিগোল্ড হ্যাচারী নামের ওই তিনটি হ্যাচারির বিরুদ্ধে সরকারি অর্থের অপব্যবহার, অনুমোদনবিহীন ভেনামি চিংড়ি পোনা উৎপাদন ও বাজারজাতকরণ এবং অবৈধ ব্রড আমদানির অভিযোগে এই তদন্ত করা হচ্ছে। একই সাথে মৎস্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগসাজসের অভিযোগও উঠেছে।

 

মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক (রেসিডিউ মনিটরিং এন্ড এলার্ট রেসপন্স) সরকার মুহাম্মদ রফিকুল আলমের নেতৃত্বে ৩ সদস্যের তিন সদস্যের তদন্ত দল বুধবার (১৮ নভেম্বর) তাদের তদন্ত কার্যক্রম শুরু করেছেন।

 

কক্সবাজার শহরের কলাতলী এলাকার আবদুল আজিজ নামের এক ব্যক্তির লিখিত অভিযোগের ভিত্তিতে মৎস্য অধিদপ্তরের তদন্ত কমিটি গঠন করে। সেই কমিটি বুধবার ও বৃহস্পতিবার দুইদিন সেই সংশ্লিষ্ট হ্যাচারি গুলো পরিদর্শন এবং অভিযোগকারিদের সাথে কথা বলবেন।

 

সুত্র বলছে, বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযোগকারিদের বক্তব্য শুনেন তদন্ত দল। পরে তারা যান উখিয়ার সোনার পাড়ায় এম কে হ্যাচারীতে। এই হ্যাচারিটির মালিক বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা মঈন উদ্দিন আহমেদ।

অপরদিকে আগামিকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) একই এলাকায় স্থাপিত গোল্ডেন হ্যাচারী ও মেরিগোল্ড হ্যাচারীতে তদন্ত কার্যক্রম পরিচালনা করবে তদন্ত দল। এই দুইটি হ্যাচারির মধ্যে গোল্ডেন হ্যাচারীর মালিক আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক ও চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক শহিদুল ইসলাম।

 

অপর হ্যাচারিটির মালিক মহেশখালীর বাসিন্দা জমির উদ্দিন হলেও বর্তমানে সোনার পাড়ার সৈয়দ নুর ও মোহাম্মদ হাশেম নামের দুই ব্যক্তি ভাড়ায় নিয়ে হ্যাচারিটাতে উৎপাদন কার্যক্রম চালাচ্ছেন। এদের মধ্যে মোহাম্মদ হাশেম কক্সবাজার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীনুল হক মার্শালের সহযোগী হিসেবে পরিচিত। অন্যজন চিংড়ি পোনা উৎপাদনকারী হ্যাচারির সাবেক টেকনিশিয়ান।

এই পাতার আরও সংবাদ

পাঁচঘন্টা চিকিৎসা শেষে পুরুষ সঙ্গীর সাথে বনে ফিরে গেল সেই হাতিটি

পুলিশের উপর হামলা করে পালিয়ে গেলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

পরিবেশ আন্দোলন নেতা কলিম উল্লাহর ছেলেকে ডিবি পরিচয়ে তুলে নেয়া হলো!

চকরিয়ার ওসি আরিফের কান্ড!

সেই চৌরঙ্গী মালিকের আদালতে আত্মসমর্পণ, ৮ লাখ টাকা জরিমানা দিয়েই জামিন

কক্সবাজারের সাবেক এডিসি কারাগারে, ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা