এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন— তিন দলের সমন্বয়ে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ ঘোষণা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোটের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন। তিন দলের সমন্বয়ে গঠিত ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ নামের নতুন জোটের ঘোষণা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার বিকাল ৫টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে জোটের আত্মপ্রকাশ ঘটে।
এসময় নাহিদ ইসলাম বলেন, ‘সিটের লোভ দেখিয়ে বিভিন্ন দলের অনেককেই নানা জোটে নিয়ে যাওয়া হচ্ছে। যেসব অফার আসছে, আমরা সাদরে তা প্রত্যাখ্যান করি। আমরা ঐকবদ্ধ থাকবো। শুধু নির্বাচনি জোট নয়, এটা একইসঙ্গে রাজনৈতিক জোট। একসঙ্গেই একই মার্কায় জোটবদ্ধ নির্বাচন করবো।’
তিনি বলেন, ‘তারুণ্যের উত্থান ঘটেছে। জনগণ আমাদের সঙ্গেই থাকবে। পুরনো দলগুলোর সঙ্গে সংস্কার প্রক্রিয়ায় থেকে আমরা ভুল করেছিলাম। আমরা এখন থেকে নতুনদের সঙ্গে থাকবো। আমাদের সঙ্গে নতুন আরও দল ক্রমান্বয়ে যুক্ত হবে।’
সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন—এই তিন দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু বলেন, ‘আপনারা জানেন যে আমরা অনেকদিন ধরে চেষ্টা করছি নতুন রাজনৈতিক বন্দোবস্তে যাদের মধ্যে আকাঙ্খা আছে তারা যেন একমত হতে পারি, একত্রিত হতে পারি। নানা প্রচেষ্টা আমরা চালিয়েছি। আমরা যে খুব বেশি সফল হয়েছি সেটা আমরা বলব না, তবে আমরা যাত্রা শুরু করেছি। আজকে আমরা নতুন যাত্রা ঘোষণা করার জন্য এসেছি।’
তিনি বলেন, ‘আমরা প্রাথমিকভাবে তিনটি রাজনৈতিক দল হাতে হাত মিলিয়ে এখানে দাঁড়িয়েছে। আমি একটা কথা বলব পুরোনো রাজনীতি দিয়ে কিন্তু পুরোনো ফ্যাসিবাদ দমন করা যায়নি। আপনারা দেখবেন প্রথাগত রাজনৈতিক দলগুলো যথাসাধ্য চেষ্টা করেছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, জেল খেটেছে। গুম, খুন-হত্যার শিকার হয়েছে, কিন্তু হাসিনার ফ্যাসিবাদ কিন্তু দমানো যায় নি।’
রাষ্ট্রসংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম বলেন, আমরা তিনটা দল নিয়ে যাত্রা শুরু করেছি, তবে আমরা মনে করি না শুধু এই তিনটা দলই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে কিংবা পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধারণ করে।
চব্বিশের অভ্যুত্থান টিকবে কিনা তা সংস্কারের আকাঙ্ক্ষা কতটুকু বাস্তবায়ন হলো তার ওপর নির্ভর করছে বলে মনে করেন তিনি

আপনার মতামত লিখুন