‘এমপি হয়েও ৭ দিন ধরে ডিআইজিকে পাচ্ছি না, তাহলে সাধারণ মানুষের অবস্থা কী’
পুলিশের উপমহাপদির্শককে (ডিআইজি) ফোনকল ও মেসেজ দেওয়ার সাত দিন পরেও কোনও প্রতিউত্তর না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এক সংসদ সদস্য (এমপি)। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার এক বক্তব্য ভাইরাল হয়েছে।
‘তেমনি চট্টগ্রামের ডিআইজি মহোদয়কে আমার নিজের মোবাইল নম্বর থেকে মেসেজ দিয়েছি, এমনকি কল করেছি; সাত দিন অতিবাহিত হয়ে গেলো, ভদ্রলোক উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেননি। আমার জনগণের কল্যাণের জন্য কাজ করতে গিয়ে নিজেকে অনেক ছোট হতে হয়। তথাপিও আপনাদের জন্য, এলাকার উন্নয়নের জন্য নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। কারণ আপনারা আপনাদের ভোট দিয়ে আমাকে মহান সংসদে পাঠিয়েছেন। আমি আপনাদের কাছে ঋণী।’
ফেসবুকের এ বক্তব্যের বিষয়ে এমপি মোবাশ্বের বলেন, ‘আমি ফায়ার সার্ভিসের বিষয়ে কথা বলতে ফায়ার সার্ভিসের পিডি যুগ্মসচিব সারোয়ার হোসেনকে কল দিয়েছিলাম। তিনি আসবেন আসবেন বলে আর আসলেন না। হঠাৎ একদিন তিনি বললেন, “আপনার নির্বাচনি এলাকার আমার কিছু সিনিয়র অফিসার আছে, তাদের কথাও তো মাঝে মাঝে শুনতে হয়।” আমি বললাম, “কে সেই কর্মকর্তা?” তিনি বললেন, সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সাবেক পিএস তালেব আলীর কথা। আমি বললাম, তিনি কি এমপির থেকে বেশি?’
ডিআইজির বিষয়ে তিনি বলেন, ‘আমি ডিআইজি সাহেবকে ঢাকায় দেখে কথা বলেছিলাম। বললাম, “আমার নির্বাচনি এলাকা তো আপনারই রেঞ্জের। আমার এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আপনার সাহায্য প্রয়োজন।” তারপর তাকে কল দিয়েছি। মেসেজ দিয়েছি। সাত দিন পার হলেও তিনি প্রতিউত্তর করেননি। সাধারণ একজন মানুষ সহযোগিতা চাইলে কী হবে সেটি ভাবছি। তারপরও আমি মনে করি তিনি ব্যস্ত ছিলেন। ফ্রি থাকলে হয়তো কোনোদিন কল দেবেন।

আপনার মতামত লিখুন