কক্সবাজার শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ইমরান বিন আলী।
গত ২৮ জুন জেলা ছাত্রদলের এক নির্দেশনায় কক্সবাজার জেলা ছাত্রদলের আওতাধীন ৮টি সাংগঠনিক ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার পরপরই তৃণমূলের নেতাকর্মীদের মাঝে নতুন কমিটি নিয়ে শুরু হয়েছে ব্যাপক উৎসাহ ও জল্পনা-কল্পনা। শহর ছাত্রদলের নতুন কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে তরুণ ও পরীক্ষিত নেতৃত্বের প্রত্যাশায় আলোচনায় উঠে এসেছেন দক্ষ ছাত্রনেতা ইমরান বিন আলী।
দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থাকা ইমরান বিন আলী তার সাংগঠনিক বিচক্ষণতার প্রমাণ দিয়েছেন। তিনি কক্সবাজার সিটি কলেজ ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তৃণমূল পর্যায়ে সংগঠনের ভিত্তি মজবুত করার ক্ষেত্রেও তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি কক্সবাজার পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি এবং পরবর্তীতে যুগ্ম আহ্বায়কের দায়িত্বও সফলভাবে পালন করেছেন।
রাজনীতির কঠিন সময়ে রাজপথের প্রতিটি লড়াইয়ে ইমরান বিন আলীকে সবসময় সামনের সারিতে দেখা গেছে। কর্মীদের সুসংগঠিত করা এবং দলকে তৃণমূল থেকে শক্তিশালী করার ক্ষেত্রে তার নিবেদিত ভূমিকা জেলা ছাত্রদলসহ সাধারণ নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করেছে।
স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, শহর ছাত্রদলের সামনের সাংগঠনিক চ্যালেঞ্জ মোকাবেলায় একজন অভিজ্ঞ, সাহসী এবং মাঠপর্যায়ের কর্মীদের সাথে নিবিড় সম্পর্ক রাখা নেতার প্রয়োজন। সেই বিবেচনায় ইমরান বিন আলীর মতো ত্যাগী ও সাংগঠনিকভাবে দক্ষ নেতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেলে শহর ছাত্রদল আরও গতিশীল হবে বলে কর্মীরা বিশ্বাস করেন।
সাংগঠনিক নিষ্ঠা ও দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার কারণে ইমরান বিন আলীকে ঘিরে সাধারণ নেতাকর্মীদের প্রত্যাশা এখন তুঙ্গে।

আপনার মতামত লিখুন