খুঁজুন
, ,

পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে ছাগল ও ল্যাপটপ চুরি বেড়ে যাবে: রাশেদ খাঁন

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৯:৩৩ অপরাহ্ণ
পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে ছাগল ও ল্যাপটপ চুরি বেড়ে যাবে: রাশেদ খাঁন
শেয়ার করুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ভবিষ্যতে স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরির ঘটনা বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

সোমবার (২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেছেন, ‘আওয়ামী লীগকে ভয় দেখিয়ে আজকে এনসিপি তাদের কাছ থেকে চাঁদাবাজি করছে। যার একটি প্রমাণ হলো, নাসীরুদ্দীন পাটওয়ারী আওয়ামী লীগের নেতাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন এবং তাদের দেওয়া গাড়ি ও টাকা ব্যবহার করছেন। অথচ এখন তিনি গরম গরম বক্তব্য দিচ্ছেন।’

 

তিনি বলেন, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে জামায়াত ও এনসিপির হুংকার ছাড়ার একটাই কারণ। আওয়ামী লীগকে তারা বোঝাতে চায়-তোমরা যদি আমাদের নিয়মিত অনুদান ও চাঁদা দেওয়া বন্ধ করে দাও, পেছন থেকে সহযোগিতা না করো, তাহলে কিন্তু খবর আছে।’

নাসীরুদ্দীন পাটওয়ারীর রাজনৈতিক অভিজ্ঞতা নিয়েও কটাক্ষ করেন রাশেদ খাঁন। তিনি বলেন, ছাত্ররাজনীতি করার সময় ল্যাপটপ চুরি এবং জাতীয় রাজনীতিতে যুক্ত হওয়ার পর ছাগল চুরিই পাটওয়ারীর অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা নিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করতে চান, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার কথাও বলছেন।

 

রাশেদ খাঁনের মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল চুরি ও ল্যাপটপ চুরি আরও বেড়ে যাবে।

বটির কোপে মায়ের মাথা বিচ্ছিন্ন করা সেই ছেলের কারাগারে মৃত্যু

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১:৪০ অপরাহ্ণ
বটির কোপে মায়ের মাথা বিচ্ছিন্ন করা সেই ছেলের কারাগারে মৃত্যু
শেয়ার করুন

যশোরে পারাবারিক কলহে বটির কোপে মায়ের মাথা বিচ্ছিন্ন করা সেই ছেলের কারাগারে মৃত্যু হয়েছে। রোববার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সোমবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ।

 

মারা যাওয়া মামুনুর রশিদ মামুন (৪৫) যশোর সদরের বাজে দুর্গাপুর গ্রামের আলতাফ হোসেন মাস্টারের ছেলে। তিনি ঝিকরগাছার লাউজানী মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক ছিলেন।

 

গত ২৭ আগস্ট নিজ বাড়িতে পারিবারিক কলহের ক্ষোভে মা আনোয়ারা বেগমকে (৫৮) বটি দিয়ে গলা কেটে হত্যা করেন তিনি। পরিবারের সদস্যদের বরাত দিয়ে সে সময় পুলিশ জানায়, পারিবারিক অশান্তির কারণে মামুন মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায় তিন বছর আগে তাকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি দুই থেকে তিন মাস চিকিৎসাধীন ছিলেন।

স্থানীয়দের দাবি, মামুন দীর্ঘদিন ধরে বাড়িতে থাকতেন না। প্রায় পাঁচ বছর পর বৃহস্পতিবার তিনি বাড়িতে আসেন। পরে মাকে হত্যার দায়ে পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, মামুন যখন গ্রেপ্তার হন তখন থেকেই অসুস্থ ছিলেন। পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে তিনি কারাগারের মেডিকেলে ভর্তি ছিলেন। গত ২৮ অক্টোবর তার শারীরিক অবস্থার অবনতি হলে ফের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসে জেল পুলিশ। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১০টার দিকে তিনি মারা যান।

বাজে দুর্গাপুর গ্রামের ইউনিয়ন পরিষদের সদস্য রব্বানী হোসেন সোমবার সন্ধ্যা ৭টার দিকে জানান, গ্রেপ্তার হওয়ার পর থেকেই মামুন যশোর কেন্দ্রীয় কারাগারে অসুস্থ অবস্থায় ছিলেন। রোববার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খুলনা কারাগার ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সকল কার্যক্রম শেষে মামুনের মরদেহ বাড়িতে নিয়ে এসেছি। এশার পর নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হবে।

 

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ বলেন, কারাগারে মামুন গুরুতর অসুস্থ হয়ে পড়লে নিয়ম অনুযায়ী তাকে আমরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মরদেহ হস্তান্তরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা খুলনা জেলা কারাগার কর্তৃপক্ষ করবে।

প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান মানবসেবায় ৭ বার রক্ত দিয়েছেন: স্বাস্থ্যমন্ত্রী

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১০:৩৬ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান মানবসেবায় ৭ বার রক্ত দিয়েছেন: স্বাস্থ্যমন্ত্রী
শেয়ার করুন

স্বেচ্ছায় রক্তদানে মানুষকে আরও বেশি উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, রক্ত দিলে শরীরের ক্ষতি হয়- এমন ভুল ধারণা থেকে মানুষকে বেরিয়ে আসতে হবে। একজন মানুষের দেওয়া রক্ত অন্য একজনের জীবন বাঁচাতে পারে। তাই জরুরি প্রয়োজনে রক্তের সংকট এড়াতে পর্যাপ্ত রক্ত সংগ্রহ ও মজুত নিশ্চিত করা প্রয়োজন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান মানবসেবায় ৭ বার রক্ত দিয়েছেন।

সোমবার (২ নভেম্বর) জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘রক্তদানে জীবনের জয়গান, চক্ষুদানে আলোর সন্ধান’।

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রক্ত ও কর্নিয়া সংগ্রহের ক্ষেত্রে বিদেশের ওপর নির্ভরশীলতা কমিয়ে স্বাবলম্বী হতে চায় সরকার। এ লক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি পর্যাপ্ত রক্তের মজুত গড়ে তুলতে হবে। রক্তের অভাবে যেন কোনো মানুষকে প্রাণ হারাতে না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

থ্যালাসেমিয়া প্রতিরোধের বিষয়ে তিনি বলেন, বিয়ের আগে বর-কনের রক্ত পরীক্ষা এবং থ্যালাসেমিয়ার বাহক শনাক্তকরণ সম্পর্কে সচেতনতা বাড়ানো জরুরি। এ ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ ও সহযোগিতা প্রদান করবে।

 

অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান কার্যক্রমে সন্ধানীসহ সংশ্লিষ্ট সংগঠনগুলোর ভূমিকার প্রশংসা করেন স্বাস্থ্যমন্ত্রী। এসব মানবিক কার্যক্রম আরও সম্প্রসারণে সরকারের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

জামায়াত আমিরকে অবশ্যই গ্রেফতার করতে হবে— রাশেদ খাঁন

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ
জামায়াত আমিরকে অবশ্যই গ্রেফতার করতে হবে— রাশেদ খাঁন
শেয়ার করুন

রাজধানীর মিরপুরে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, পোশাক কারখানায় আগুন ও বিভিন্ন স্থানে নাশকতার ঘটনায় জামায়াতে ইসলামীর আমিরকে দায় এড়ানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন। এসব ঘটনায় উসকানি দেওয়ার অভিযোগে জামায়াতের আমিরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ ও তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

 

আজ সোমবার (২ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

 

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে। অর্থাৎ যে অগ্নিসংযোগের ঘটনা বা অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটেছে, এর দায় জামায়াতের আমির এড়াতে পারে না। সুতরাং এই অগ্নিসন্ত্রাসের উসকানিদাতা হিসেবে জামায়াতের আমিরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে।’

 

তিনি আরও বলেন, ‘এই যে বাংলাদেশে আওয়ামী লীগ যে চক্রান্ত করছে, এই চক্রান্তের পেছনে রয়েছে জামায়াত এবং জামায়াত তাদের উসকানি দিচ্ছে। সুতরাং আমি মনে করি, এই অগ্নিসন্ত্রাসের দায়ে জামায়াতের আমিরকে গ্রেপ্তার করা উচিত। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত।’

 

আওয়ামী লীগের কর্মকাণ্ডের পেছনে জামায়াতের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করে রাশেদ খাঁন বলেন, লং মার্চে বক্তব্য দেওয়ার সময় সবকিছু তছনছ করে দেওয়ার কথা বলা হয়েছিল। অথচ এখন অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটার পর কঠোর হওয়ার কথা বলা হচ্ছে।

 

তিনি বলেন, ‘লং মার্চ থেকে বললেন সবকিছু তছনছ করে দেওয়া হবে। এখন আওয়ামী লীগ যে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে, আপনি বলছেন কঠোর হতে হবে। সেই সময় মনে ছিল না? সারা বাংলাদেশে আওয়ামী লীগ যে নৈরাজ্য করছে, যে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, এর দায় কোনোভাবেই জামায়াতের আমির এড়াতে পারেন না।’