খুঁজুন
শনিবার, ২ মে, ২০২৬, ১৯ বৈশাখ, ১৪৩৩

রামুতে সমাজসেবা কর্মকর্তার ঘুষ-বাণিজ্য: এতিমখানার নিবাসী বৃদ্ধির নামে ২৫ লক্ষ টাকা আত্মসাৎ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ণ
রামুতে সমাজসেবা কর্মকর্তার ঘুষ-বাণিজ্য: এতিমখানার নিবাসী বৃদ্ধির নামে ২৫ লক্ষ টাকা আত্মসাৎ
শেয়ার করুন

কক্সবাজােরে রামু উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল গালিব এর বিরোদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। ঘুষ বানিজ্য, অফিসে বসে অসামাজিক কার্যকলাপ, ভূয়া প্রকল্পের মাধ্যমে বরাদ্দের টাকা নয়ছয় সহ অভিযোগের পাহাড় এই কর্মকর্তার বিরুদ্ধে। এতে করে প্রতিনিয়ত উক্ত অফিসে সেবা নিতে আসা মানুষ হয়রানীর শিকার হচ্ছে।

প্রাপ্ত তথ্যে ও ভুক্তভোগীদের সাথে আলাপ করে জানা যায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল গালিব রামুতে যোগদানের পর থেকে নানান অসঙ্গতি চালিয়ে আসলেও বিষয়টি এতদিন যাবৎ অন্তরালেই ছিল।

এই অফিস থেকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা, হিজড়া ভাতা, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি, অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের উপবৃত্তি, হিজড়া শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি ভাতা সহ বিভিন্ন পরিসেবা দেয়ার কথা থাকলেও এখানে ঘুষ ছাড়া কোন কাজই হচ্ছেনা।

সংশ্লিষ্টসূত্রে জানা যায়, সমাজসেবা কর্মকর্তা আল গালিবের নিজস্ব লোক মেরংলোয়া এলাকার

আবদুল্লাহ আল নোমান এবং সমাজসেবা কার্যালয়ের নাইট গার্ড সৈয়দ মিয়ার পুত্র দিদারুল আলমের মাধ্যমেই মূলত ভাতা প্রার্থীর কাছ থেকে ঘুষ আদায় করা হচ্ছে।

এমন এক অভিযোগের সত্যতা মেলে গত শুক্রুবার বিকেল ৩ টায়। ঐদিন বন্ধের দিন হলেও

আবদুল্লাহ আল নোমান ও দিদারুল আলম তারা অফিসে বসে ভাতা প্রার্থী প্রতি জনের কাছ থেকে ৪ হাজার করে ঘুষের টাকা আদায় করছেন। এসময়ে কয়েকজন নারীকে টাকা দিয়েও ভাতা পাচ্ছেননা মর্মে উত্তেজিত হতে দেখা যায়। বিষয়টি নিয়ে তাদের মধ্যে বাক বিতন্ডা হলে স্থানীয় জনতা এসে ওই নারীদের কাছ থেকে নেয়া ঘুষের টাকা ফেরত দিতে বাধ্য করা হয়। এসময় ঘুষ আদায়ের ব্যাপারে অভিযুক্ত আবদুল্লাহ আল নোমান ও দিদারুল আলমকে জিজ্ঞাসাবাদ করা হলে সমাজসেবা কর্মকর্তা আল গালিবের নির্দেশে উক্ত টাকা নেয়া হচ্ছে বলে তারা স্বীকারোক্তি প্রদান করেন।

ঐদিন রশিদ নগরের পানির ছড়া এলাকার রাশেদা বেগম বিধবা ভাতায় অন্তর্ভুক্তির জন্য ৪ হাজার এবং জোয়ারিয়ানালা হাসপাতাল পাড়া এলাকার মোমেনা বেগম নিজের প্রতিবন্ধী নাতিকে ভাতায় অন্তর্ভুক্ত করতে ৩ হাজার টাকা দিয়েছেন।

উক্ত ঘটনার প্রত্যক্ষদর্শী বিএনপি নেতা মনজুর আলম জানান, রামু উপজেলা সমাজ সেবা কার্যালয় দুর্নীতির আখড়ায় পরিনত হয়েছে। বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী এসব দুঃস্থ অসহায় মানুষের কাজ থেকে সরকারী বন্ধের দিনে অফিসে বসে দালালের মাধ্যমে প্রকাশ্য ঘুষ গ্রহন খুবই ধৃষ্টতা এবং সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করার শামিল ।

 

ভুক্তভোগীদের অভিযোগ, সমাজসেবা কর্মকর্তা আল গালিব নিয়মিত অফিস করেন না। যখনই অফিসে আসেন নিজ চেয়ারে বসেই ধুমপান করেন। অফিস কক্ষ থেকে স্পষ্ট ভেসে বেড়ায় মদের গন্ধ। সরকার যেখানে জনগনকে ধুমপান ও মাদকের বিরোদ্ধে সচেতন করছেন সেখানে সমাজসেবা কর্মকর্তা নিজেই অফিসে বসে এসব অসঙ্গতির সাথে সখ্য করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই অফিসের এক সাবেক কর্মচারী বলেন, এতিমখানার বিল প্রদানকালে মোটা অংকের ঘুষের টাকা না হলে বিল ছাড় দেননা সমাজসেবা কর্মকর্তা। চলতি বছরের মার্চ মাসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭ টি কওমী মাদ্রাসা কেন্দ্রীক এতিমখানা থেকে নিবাসী বৃদ্ধির নামে ২৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে ৫ আগস্টে সমাজ সেবা কার্যালয়ে ভাংচুর মর্মে ভূয়া প্রকল্প দেখিয়ে আনুমানিক ১০ লক্ষ টাকা নয়ছয় করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মাদ্রাসা পরিচালক জানান, এতিম নিবাসী বৃদ্ধির কথা বলে প্রতি এতিম শিশুর জন্য মাথা পিছু ১০ হাজার টাকা করে দিয়েছেন সমাজ সেবা কার্যালয়ে।

স্থানীয় এক সংবাদকর্মী জানান, সমাজসেবা কর্মকর্তা আল গালিব একজন ধুরন্ধর প্রকৃতির লোক। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে স্থানীয় উপকার ভোগীরা নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করে আসছে। সাংবাদিকরা যখনি এসব অনিয়মের ব্যাপারে জানতে চাইত তিনি তখন নিজের স্ত্রীর অসুস্থতা (ক্যানসার) এর অজুহাতে ইমোশনাল ব্ল্যাকমেইল করত। তাই মানবিক খাতিরে অনেকে তার এসব অসঙ্গতি প্রকাশে সংকোচ বোধ করতো।

তথ্যানুসন্ধানে জানা গেছে সমাজ সেবা কর্মকর্তা আল গালিব তার পূর্বের চাকরীস্থল চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় কর্মরত থাকাকালীন

আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সেখানকার উপজেলা পরিষদে অবরুদ্ধ সহ নানা ভাবে হেনস্থার শিকার হয়েছিলেন। সেবা প্রার্থীদের ভাতায় দূর্নীতির কারণে তিনি ঐ স্টেশনে ক্রয় সংক্রান্ত দূর্নীতি ও হত্যা মামলার আসামীও হয়েছিলো।

বিগত ২৫ মে ২২ সালে নাচোল উপজেলা সমাজসেবা কার্যালয়ের একটি কক্ষ থেকে ইউনিয়ন সমাজকর্মী শামীম হোসেন গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করা হয়। নিহত শামীমের পরিবার ঘটনাটিকে হত্যাকাণ্ড দাবি করেন। এবং উক্ত হত্যাকান্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে সমাজসেবা কর্মকর্তা আল গালিবকে আসামী করে হত্যা মামলা করা হয়। পরবর্তীতে বিশাল অংকের টাকার বিনিময়ে এসব মামলা থেকে অব্যাহতি পান বলে জানা যায়

  1. জানতে চাইলে রামু উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল গালিব তার বিরোদ্ধে আনীত অভিযোগ এড়িয়ে যান। প্রসঙ্গ ঘুরিয়ে দীর্ঘদিন ধরে তার স্ত্রী গুরুতর অসুস্থ এবং তিনি দীর্ঘদিন ধরে হ্যাকারের কবলে পড়েছেন বলে জানান। এতিম খানা থেকে নিবাসী বৃদ্ধি সংক্রান্ত প্রাপ্ত টাকা তিনি নেননি, এই অর্থ অফিসের নাইট গার্ড সৈয়দ মিয়া আত্মসাৎ করেছেন বলেও স্বীকারোক্তি দেন। অভিযোগের ব্যাপারে ছৈয়দ মিয়ার কাছে জানতে চাইলে তিনি প্রতিবেদককে লাইনে রেখে কোন কথা না বলে কিছুক্ষণ পর ফোন কেটে দেন। পরবর্তীতে তিনি আর ফোনকল রিসিভ করেননি।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম জানান, সমাজসেবা কর্মকর্তাকে অফিসে না পেয়ে অনেক ভাতা প্রার্থী তাকে অবগত করেছে। এছাড়া সামগ্রিক অভিযোগের ব্যাপারে তিনি খোঁজ নিবেন বলে জানান।

টিএসসিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
টিএসসিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২
শেয়ার করুন

টিএসসিতে রাজু ভাস্কর্যের পাদদেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাজু ভাস্কর্যের পাদদেশে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এ সময় একটি মাইক্রোবাসসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২ মে) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

 

আটকরা হলেন- ফারহান তানভীর নাসিফ (১৯-২০ সেশন, এফ রহমান হল) এবং মাইক্রোবাসের চালক রুবেল।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ করে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে মিছিল ও ব্যানার প্রদর্শন করে। পরে তারা দ্রুত একটি কালো হাইএস মাইক্রোবাসে উঠে স্থান ত্যাগ করে। এ সময় ঘটনাস্থলে থাকা আরেকটি হাইএস গাড়ির ড্রাইভার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের সময় দুজনকে আটক করা হয়েছে। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রামুতে সিটি ব্যাংক পিএলসির নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ১১:২০ অপরাহ্ণ
রামুতে সিটি ব্যাংক পিএলসির নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন
শেয়ার করুন

কক্সবাজারের রামু উপজেলায় আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। চৌমুহনী এলাকার রবিন শপিং কমপ্লেক্সে সিটি ব্যাংক পিএলসি-এর রামু সদর এজেন্ট আউটলেটের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ২ ঘটিকার সময় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে সিটি এজেন্ট ব্যাংকিং আউটলেটের কার্যক্রম শুরু হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক-এর ফিন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক কাজী মুতমাইন্না তাহমিদা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ব্যাংকিং রেগুলেশনস অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট-১ এর অতিরিক্ত পরিচালক মো. আরিফুল ইসলাম, পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ এর অতিরিক্ত পরিচালক রাবেয়া খন্দকার, এসএমই ও স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক হাফিয়া তাজরিয়ান এবং একই বিভাগের যুগ্ম পরিচালক নাজিয়া হক ও সালাহউদ্দীন মাহমুদ।

 

এছাড়াও অনুষ্ঠানে সিটি ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব স্মল, মাইক্রোফাইন্যান্স অ্যান্ড এজেন্ট ব্যাংকিং বিজনেস কামরুল মেহেদী এবং হেড অব এজেন্ট ব্যাংকিং বিজনেস মহিবুর রহমান সহ সিটি ব্যাংকের সিনিয়র ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, এজেন্ট ব্যাংকিং কার্যক্রম দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন এই আউটলেট চালুর মাধ্যমে রামু এলাকার সাধারণ মানুষ সহজে, দ্রুত ও নিরাপদে ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

 

রামু চৌমুহনী এজেন্ট আউটলেটে এই অগ্রযাত্রায় এজেন্ট মালিক হিসেবে যুক্ত হয়েছেন তরুণ ও উচ্চশিক্ষিত উদ্যোক্তা আশরাফুল করিম। রামুর পূর্ব শাহমদর পাড়া (চাকমারকুল) এলাকার কৃতি সন্তান আশরাফুল করিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন। তাঁর বাবা শামসুল আলম এবং মাতা শাহিদা খানম। একজন শিক্ষিত তরুণ হিসেবে স্থানীয় অর্থনীতিতে অবদান রাখার লক্ষ্যেই তিনি সিটি ব্যাংকের এই উদ্যোগের সাথে সম্পৃক্ত হয়েছেন।

 

এই এজেন্ট আউটলেটের মাধ্যমে স্থানীয় বাসিন্দারা জমা উত্তোলন রেমিট্যান্সসহ বিভিন্ন আধুনিক ব্যাংকিং সুবিধা ঘরের কাছেই পাবেন। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ রামুর অর্থনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং আর্থিক অন্তর্ভুক্তি জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

 

 

উদ্বোধনের মাধ্যমে রামু বাসীর জন্য আধুনিক ব্যাংকিং সুবিধা আরও একধাপ এগিয়ে গেল বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

দুর্ঘটনায় নিভল স্বামী-স্ত্রীর প্রাণ, অনাথ ৩ মাসের শিশু

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ৯:১২ অপরাহ্ণ
দুর্ঘটনায় নিভল স্বামী-স্ত্রীর  প্রাণ, অনাথ ৩ মাসের শিশু
শেয়ার করুন

শুক্রবার (১ মে) বিকেল আনুমানিক ৩টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের মধুখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পরীক্ষেতপুর হাচারির সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

 

 

নিহতরা হলেন উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর গ্রামের হাবিবুল ইসলামের ছেলে তামিম মিয়া (২০) এবং তার স্ত্রী শিমলা খাতুন (১৯)। তারা মোটরসাইকেলে করে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে ফরিদপুর যাচ্ছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত পাঁচ চাকার ট্রলির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তামিম মিয়াকে মৃত ঘোষণা করেন।

 

 

 

এদিকে গুরুতর আহত অবস্থায় শিমলা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানেও তিনি মারা যান।

 

 

 

নিহত দম্পতির তিন মাস বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। তাদের আকস্মিক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

 

 

এ বিষয়ে করিমপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।