খুঁজুন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১৭ বৈশাখ, ১৪৩৩

চুল কাটতে বলায় অধ্যক্ষকে খুন করল দুই শিক্ষার্থী

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৬:৪৭ অপরাহ্ণ
চুল কাটতে বলায় অধ্যক্ষকে খুন করল দুই শিক্ষার্থী
শেয়ার করুন

চুল ছোট করে কাটতে বলায় অধ্যক্ষকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে দ্বাদশ শ্রেণীল দুই শিক্ষার্থীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানার একটি স্কুলে। এ বিষয়ে পুলিশ তদন্ত করলেও এখন পর্যন্ত দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়নি। খবর এনডিটিভি।

বৃহস্পতিবার (১০ জুলাই) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে হিশার্স বাস বাদশাপুর গ্রামে অবস্থিত কারতার মেমোরিয়াল সিনিয়র মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ৫০ বছর বয়সী জাগবীর সিংকে খুন করা হয়। ছুরিকাঘাতের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পুরো স্কুল জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।

এ ঘটনার পরই স্থানীয় পুলিশ স্কুলটি পরিদর্শন করার কথা জানিয়েছে। পুলিশ জানায়, এতে ওই শিক্ষার্থী দুজন ক্ষিপ্ত হয়ে ভাজ করা ছুরি নিয়ে এসে জাগবীর সিংকে একাধিকবার হামলা করে। এতে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে তিনি মারা যান। সিসিটিভির ফুটেজে দেখা গেছে, ঘটনার পরই দুই শিক্ষার্থী পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার সময় এদের মধ্যে একজনকে ভাজ করা ছুরিটি ছুড়ে ফেলতে দেখা গেছে। ঘটনার পরই স্কুলের অন্যান্য শিক্ষার্থী ও কর্মীরা ওই অধ্যক্ষকে হাসপাতালে নেয়ার চেষ্টা করেন।

হাসনির পুলিশ পরিদর্শক যশবর্ধন বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে- ওই অধ্যক্ষ প্রায়ই অভিযুক্ত শিক্ষার্থীদের চুল ছোট করা, যথাযথভাবে স্কুলের পোশাক পরিদান করা এবং নিয়ম কানুন মেনে চলার জন্য সতর্ক করতেন।

তিনি আরও বলেন, দুই শিক্ষার্থীর বয়স কম হওয়ায় তাদের পুলিশ হেফাজতে নেয়া হয়নি। তবে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য বিশ্লেষণ করা হচ্ছে। এছাড়া ময়না তদন্তের প্রতিবেদন এবং তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা জানা যাবে।

আমিও একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’: সংসদে জামায়াতের নায়েবে আমির

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ
আমিও একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’: সংসদে জামায়াতের নায়েবে আমির
শেয়ার করুন

জাতীয় সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে দাবি করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

 

 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বক্তব্যে তাহের বলেন, “রাজাকার-আলবদরের বিষয়টি এখন ডেড ইস্যু। আমরা যারা এখানে বসে আছি, কেউই রাজাকার বা আলবদর ছিলাম না।”

 

তিনি আরও বলেন, “যদি মুক্তিযোদ্ধার প্রসঙ্গ ওঠে, তাহলে আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা।” নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, সীমান্তবর্তী এলাকায় তাদের বাড়িতে যুদ্ধের সময় ভারতগামী শরণার্থীরা আশ্রয় নিতেন। তারা সেনাবাহিনীর টহল পরিস্থিতি পর্যবেক্ষণ করতেন এবং নিরাপদ সময়ে শরণার্থীদের সীমান্ত পার হতে সহায়তা করতেন। সুতরাং ওইভাবে দাবি করার কোনো কারণ নাই।

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে দুটি নৌকাসহ ৭ জনকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ
কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে দুটি নৌকাসহ ৭ জনকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
শেয়ার করুন

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে মাছ ধরার সময় পিতা-পুত্রসহ ৭ জেলেকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি।

 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

 

 

আটক জেলেরা হলেন- টেকনাফ শাহপরীর দ্বীপ ডেইল পাড়ার বাসিন্দা আলী আহমেদ ও তার দুই ছেলে নুরুল আবসার ও আব্দুর রহিম, এবং সাবরাংয়ের লাল মিয়ার ছেলে আব্দুর রহমান, নুর আহমেদের ছেলে সাব্বির আহমেদ, গুরা মিয়ার ছেলে নুর আহমদ, মুকুল আলীর ছেলে গুরা মিয়া, নুরু মিয়ার ছেলে আব্দুল মোতালেব।

 

স্থানীয় জেলে আরাফাত রহমান জানান, বৃহস্পতিবার সকালের দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীতে ১০-১৫টি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে জেলেরা মাছ ধরছিলেন। এ সময় রাখাইন সীমান্ত থেকে আসা আরাকান আর্মির সদস্যরা দুটি নৌকাসহ ৭ জন জেলেকে আটক করে নিয়ে যায়।

 

আটক জেলেদের মধ্যে একই পরিবারের তিনজন সদস্যও রয়েছেন বলে তিনি জানান।

 

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম জানান, আরাকান আর্মির হাতে জেলে আটকের বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।

দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ
দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ
শেয়ার করুন

দেশে গত মঙ্গল ও বুধবার (২৮ ও ২৯ এপ্রিল) কোনো ধরনের লোডশেডিং হয়নি বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ এক বার্তায় জানায়, ২৮ এপ্রিল দেশে বিদ্যুতের চাহিদা ছিলো ১২ হাজার ১৮৩ মেগাওয়াট এবং সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা হয়।

 

 

বিদ্যুৎ বিভাগ আরও জানায়, ২৯ এপ্রিল বিদ্যুতের চাহিদা ছিলো ১০ হাজার ৬১২ মেগাওয়াট, যা সম্পূর্ণভাবে পূরণ করা সম্ভব হয়। এর ফলে টানা দুই দিন দেশে কোনো লোডশেডিং হয়নি।