খুঁজুন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১৭ বৈশাখ, ১৪৩৩

জুলাই দিবস আজ

আজকের দিনেই শহীদ হয়েছিল আবু সাঈদ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ণ
আজকের দিনেই শহীদ হয়েছিল আবু সাঈদ
শেয়ার করুন

আজকের দিনেই শহীদ হয়েছিল আবু সাঈদ

জুলাই অভ্যুত্থানের বিষয়টি স্মরণীয় করে রাখতে ১৬ জুলাই (বুধবার) প্রথমবারের মতো ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালন করা হবে। দিবসটি পালন উপলক্ষে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।

সরকারি চাকরিতে কোটাবিরোধী আন্দোলনে অংশ নিয়ে গত বছরের ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে শহীদ হন। এরপরই ফুঁসে ওঠে সারাদেশের মানুষ।

 দিনটিকে স্মরণ করে ‘জুলাই শহীদ দিবস’ পালন করা হচ্ছে।

গত ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সরকার প্রতিবছর ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের ঘোষণা করেছে।

এ তারিখ ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে বাণী দিয়েছেন।

এদিকে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (১৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আগামী বুধবার, ১৬ জুলাই রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

এদিন বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এতে আরও বলা হয়, শহীদদের আত্মার মাগফিরাতের জন্য বুধবার বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

এর আগে প্রতিবছর ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ এবং ১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে ঘোষণা করে গত ২৫ জুন পৃথক পরিপত্র জারি করা হয়েছিল। পরে ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ পালন না করা এবং ১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ এর পরিবর্তে ‘জুলাই শহীদ দিবস’ ঘোষণা করা হয়।

আমিও একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’: সংসদে জামায়াতের নায়েবে আমির

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ
আমিও একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’: সংসদে জামায়াতের নায়েবে আমির
শেয়ার করুন

জাতীয় সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে দাবি করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

 

 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বক্তব্যে তাহের বলেন, “রাজাকার-আলবদরের বিষয়টি এখন ডেড ইস্যু। আমরা যারা এখানে বসে আছি, কেউই রাজাকার বা আলবদর ছিলাম না।”

 

তিনি আরও বলেন, “যদি মুক্তিযোদ্ধার প্রসঙ্গ ওঠে, তাহলে আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা।” নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, সীমান্তবর্তী এলাকায় তাদের বাড়িতে যুদ্ধের সময় ভারতগামী শরণার্থীরা আশ্রয় নিতেন। তারা সেনাবাহিনীর টহল পরিস্থিতি পর্যবেক্ষণ করতেন এবং নিরাপদ সময়ে শরণার্থীদের সীমান্ত পার হতে সহায়তা করতেন। সুতরাং ওইভাবে দাবি করার কোনো কারণ নাই।

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে দুটি নৌকাসহ ৭ জনকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ
কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে দুটি নৌকাসহ ৭ জনকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
শেয়ার করুন

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে মাছ ধরার সময় পিতা-পুত্রসহ ৭ জেলেকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি।

 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

 

 

আটক জেলেরা হলেন- টেকনাফ শাহপরীর দ্বীপ ডেইল পাড়ার বাসিন্দা আলী আহমেদ ও তার দুই ছেলে নুরুল আবসার ও আব্দুর রহিম, এবং সাবরাংয়ের লাল মিয়ার ছেলে আব্দুর রহমান, নুর আহমেদের ছেলে সাব্বির আহমেদ, গুরা মিয়ার ছেলে নুর আহমদ, মুকুল আলীর ছেলে গুরা মিয়া, নুরু মিয়ার ছেলে আব্দুল মোতালেব।

 

স্থানীয় জেলে আরাফাত রহমান জানান, বৃহস্পতিবার সকালের দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীতে ১০-১৫টি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে জেলেরা মাছ ধরছিলেন। এ সময় রাখাইন সীমান্ত থেকে আসা আরাকান আর্মির সদস্যরা দুটি নৌকাসহ ৭ জন জেলেকে আটক করে নিয়ে যায়।

 

আটক জেলেদের মধ্যে একই পরিবারের তিনজন সদস্যও রয়েছেন বলে তিনি জানান।

 

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম জানান, আরাকান আর্মির হাতে জেলে আটকের বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।

দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ
দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ
শেয়ার করুন

দেশে গত মঙ্গল ও বুধবার (২৮ ও ২৯ এপ্রিল) কোনো ধরনের লোডশেডিং হয়নি বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ এক বার্তায় জানায়, ২৮ এপ্রিল দেশে বিদ্যুতের চাহিদা ছিলো ১২ হাজার ১৮৩ মেগাওয়াট এবং সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা হয়।

 

 

বিদ্যুৎ বিভাগ আরও জানায়, ২৯ এপ্রিল বিদ্যুতের চাহিদা ছিলো ১০ হাজার ৬১২ মেগাওয়াট, যা সম্পূর্ণভাবে পূরণ করা সম্ভব হয়। এর ফলে টানা দুই দিন দেশে কোনো লোডশেডিং হয়নি।