খুঁজুন
রবিবার, ৩ মে, ২০২৬, ২০ বৈশাখ, ১৪৩৩

নৈতিক শিক্ষা ও ভালো মানুষ হলেই দেশ উপকৃত হবে : সেনাপ্রধান

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ১:৩৭ অপরাহ্ণ
নৈতিক শিক্ষা ও ভালো মানুষ হলেই দেশ উপকৃত হবে : সেনাপ্রধান
শেয়ার করুন

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, শুধু ভালো প্রকৌশলী তৈরি করলেই হবে না, আমাদের ভালো মানুষও তৈরি করতে হবে। একজন ভালো মানুষ তৈরিতে একটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই শিক্ষা যদি না থাকে, তাহলে প্রকৃত অবদান রাখা সম্ভব নয়। নৈতিক শিক্ষা ও ভালো মানুষ হলেই দেশ উপকৃত হবে।

শনিবার (১৯ জুলাই) মিরপুর সেনানিবাসে মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-তে ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সাইন্স’ বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, শুধুমাত্র ভালো প্রকৌশলী হয়ে নয়, একজন সৎ এবং শৃঙ্খলাবোধসম্পন্ন মানুষ হয়েই আপনি দেশের জন্য অবদান রাখতে পারবেন। আমরা অনেক ভালো শিক্ষাবিদ, প্রকৌশলী, চিকিৎসক, প্রশাসনিক কর্মকর্তা এবং সামরিক অফিসার তৈরি করছি। কিন্তু যদি তাদের নৈতিক শিক্ষা না থাকে, যদি তারা ভালো মানুষ না হয়, তাহলে দেশ তার কাছ থেকে প্রকৃত উপকার পাবে না।

তাই আমি সবসময় আপনাদের শৃঙ্খলাবোধ শেখার জন্য উৎসাহ দিই, ভালো মানুষ হওয়ার জন্য উৎসাহ দিই। আর অবশ্যই, আপনার মেধা দিয়ে আপনি হবেন একজন অসাধারণ প্রকৌশলী। আপনারা হবেন এই দেশের গর্বিত নাগরিক।
তিনি বলেন, এই ফোরামটি একটি আন্তঃবিষয়ক সংলাপ, প্রযুক্তি উন্নয়ন এবং বাস্তব সমস্যার নতুন দৃষ্টিভঙ্গিতে সমাধানের উৎসাহদাতা হিসেবে কাজ করেছে।

আমি বিশ্বাস করি, এই সম্মেলন একটি গতিশীল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে যেখানে বৈচিত্র্যময় ধারণার আদান-প্রদান, একাডেমিক আলোচনাসভা এবং যান্ত্রিক ও প্রায়োগিক বিজ্ঞান শাখার পথপ্রদর্শক গবেষণা উপস্থাপন করা হয়েছে। এই সম্মেলন নিঃসন্দেহে আপনাদের নতুন কিছু শিখতে, নতুন সম্পর্ক গড়ে তুলতে এবং ভবিষ্যতের জন্য অনুপ্রাণিত হতে সাহায্য করবে।
আরো পড়ুন

সেনাপ্রধান আরো বলেন, আমি সব প্রতিনিধি, গবেষক ও অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। জ্ঞানকে এগিয়ে নিতে এবং গঠনমূলক আলোচনায় অংশগ্রহণ করতে আপনারা যে আন্তরিকতা ও আগ্রহ দেখিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়। আমরা ভবিষ্যতে আপনাদের আবারও স্বাগত জানাতে চাই।

শিক্ষার্থী ও উদীয়মান গবেষকদের প্রতি আমি বলবো, সীমারেখা ভেঙে সামনে এগিয়ে চলুন, কৌতূহলী থাকুন এবং উদ্ভাবনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকুন। এ ধরনের সম্মেলনগুলো আপনার একাডেমিক ও পেশাগত জীবনের একটি সোপান। আপনারা এই ফোরাম থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছেন, তার পূর্ণ সদ্ব্যবহার করুন। সুত্র:কালের কন্ঠ

‘চাঁদা লাগলে চাঁদা নে, নতুন করে কমিটি দে’, পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীদের স্লোগান

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ৩:২৫ অপরাহ্ণ
‘চাঁদা লাগলে চাঁদা নে, নতুন করে কমিটি দে’, পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীদের স্লোগান
শেয়ার করুন

রাঙ্গামাটিতে জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য ঘোষিত জেলা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা । এ সময় তারা টাকার বিনিময়ে কমিটিতে পদ দেওয়ার অভিযোগ তুলে স্লোগান দেন, ‘চাঁদা লাগলে চাঁদা নে, নতুন করে কমিটি দে’। শনিবার (২ মে) রাতে ২৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণার পর নেতাকর্মীদের একাংশ ক্ষোভ জানানো শুরু করেন।

 

রবিবার (৩ মে) শহরের পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাঠালতলী বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন তারা। সড়কে টায়ার জ্বালিয়েও প্রতিবাদ জানান নেতাকর্মীরা। তাদের অভিযোগ, কমিটিতে বিবাহিত, অছাত্র ও শহরের বাইরে বসবাসকারী ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে।

 

বিক্ষোভে নতুন কমিটির সহসভাপতি নূর তালুকদার মুন্না, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস শাকুর জাভেদ, যুগ্ম সম্পাদক মোখতার আহমেদ ও পারভেজ হোসেন সুমন, প্রচার সম্পাদক আব্দুল আহাদকেও উপস্থিত থাকতে দেখা যায়। নূর তালুকদার মুন্না বলেন, যাকে সাধারণ সম্পাদক করা হয়েছে, তিনি শহরের নেতাকর্মীদেরই চেনেন না। তাকে মেনে নেওয়া হবে না।

 

 

পারভেজ হোসেন সুমন বলেন, ‘টাকা ও আইফোনের বিনিময়ে কমিটি গঠন করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। অবিলম্বে কমিটি বাতিলের দাবি জানাচ্ছি। ছাত্রদলকে শক্তিশালী করতে হলে নিয়মিত ছাত্রদের নিয়ে কমিটি করতে হবে।’

 

 

 

অভিযোগের বিষয়ে নবগঠিত কমিটির সভাপতি অলি আহাদ গণমাধ্যমকে বলেন, ‘ছাত্রদল বড় সংগঠন। সবারই ত্যাগ আছে, কিন্তু সবাইকে একসঙ্গে সন্তুষ্ট করা সম্ভব নয়। যারা পদ পাননি, তারা ক্ষোভ প্রকাশ করছেন স্বাভাবিক।’ সবাইকে সংগঠনের শৃঙ্খলা মেনে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আস্থা রাখার আহবান জানান তিনি।

 

 

শনিবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরে ২৩ সদস্যের আংশিক কমিটি অনুমোদন করা হয়। এতে মো. অলি আহাদকে সভাপতি, নাঈমুল ইসলাম রনিকে সাধারণ সম্পাদক এবং গালিব হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ১:৫০ অপরাহ্ণ
ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার
শেয়ার করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিজের ফেসবুক আইডিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে পোস্ট দেওয়ায় এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।

 

শনিবার (২ মে) পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল ও সদস্য সচিব শাহিন আলম জনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাকুন্দিয়া উপজেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার ১০ নম্বর সুখিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মোনায়েম খাঁনকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

 

 

এতে আরও বলা হয়, উপজেলা শাখার আহ্বায়ক ও সদস্য সচিব এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন এবং সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল বলেন, ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে পোস্ট দেওয়া, সাংগঠনিক কাজে না পাওয়াসহ সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।

‘পল্টি দেওয়ার অভ্যাস নেই’ আওয়ামী লীগেই প্রতিজ্ঞাবদ্ধ সাকিব

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ১:৩১ অপরাহ্ণ
‘পল্টি দেওয়ার অভ্যাস নেই’  আওয়ামী লীগেই প্রতিজ্ঞাবদ্ধ সাকিব
শেয়ার করুন

আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকে দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তবুও আওয়ামী লীগেই প্রতিজ্ঞাবদ্ধ সাকিব। দল পরিবর্তনের কোনো ইচ্ছ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার।

 

 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। রাজনৈতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ আওয়ামী লীগের প্রতিই নিবেদিত কি না- এমন প্রশ্নে সাকিবের সাফ উত্তর, “সেটাই তো হওয়ার কথা (আওয়ামী লীগে প্রতিজ্ঞাবদ্ধ), তাই না? আমার এত দল পরিবর্তন করার শখ নেই, ইচ্ছা নেই এবং কোনো কালেও ছিল না। আমি এই জিনিস কখনও করিনি। ঠিক আছে? আমি যদি একটা ছোট দলেও কোনো দিন নাম লিখিয়েছি তো ওই দলের প্রতি সবসময় অনুগত ছিলাম। পল্টি দেওয়ার অভ্যাস নেই।”

 

 

বর্তমানে আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তা আজীবন থাকবে না বলেই জানান সাকিব। তিনি বলেন, “এখন নিষিদ্ধ, তাই বলে আজীবন নিষিদ্ধ থাকবে নাকি? আজীবন কি কেউ কাউকে নিষিদ্ধ করে রাখতে পারে! এটা তো মানুষের গণতান্ত্রিক অধিকার। দেশের একটা বড় অংশকে তো দাবিয়ে রাখতে পারবেন না। হ্যাঁ, জোর করে কিছুদিন সম্ভব আটকে রাখা বা যতদিন সম্ভব দমিয়ে রাখতে পারেন। কিন্তু এটাতে আসলে দেশের কোনো উন্নতি বা রাজনীতির ভালো আছে বলে আমার মনে হয় না।”

 

 

একটা সময় আওয়ামী লীগও বিরোধী দলকে দমন করার চেষ্টা করেছে। এ প্রসঙ্গে সাকিব বলেন, “এই ভুলটা যদি আমরা করে থাকি, ১০-১৫-২০ বছর আগের রাজনীতির সেই সময়ে দলের ভাবনা তো আমি জানি না, কিন্তু আমরা যদি এরকম ভুল করে থাকি, সেই ভুলেরও তো তাহলে এখন পুনরাবৃত্তি হচ্ছে! পরে যদি আবার অন্য কোনো দল ক্ষমতায় আসে বা আমরা আসি এবং পুনরাবৃত্তি করি, তাহলে এই খেলা তো চলতেই থাকবে। কাউকে না কাউকে এগুলো শেষ করতে হবে।”