কক্সবাজারের মেয়ে আলবীরা মাইলস্টোন ট্রাজেডিতে আহত হয়ে এখনও হাসপাতালে ভর্তি
কক্সবাজার টাইলস দোকান মালিক সমিতির সভাপতি পৌরসভার ৬ নং ওয়ার্ড বিজিবি ক্যাম্প সিকদার পাড়ার বাসিন্দা মো. জসিম উদ্দিনের কন্যা আলবীরা মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর আহত হয়েছেন। সে বর্তমানে জাতীয় বার্ণ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জসিম উদ্দিন লেখেন, “মাইলস্টোন ট্রাজেডি, আমার মেয়ের আজকের অবস্থা, আত্মীয়-স্বজন বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী যারা আমার মেয়ের জন্য দোয়া করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি”।
তবে সে মাইলস্টোনের কোন শ্রেণিতে পড়ে এবং পুরো নাম সহ বিস্তারিত পাওয়া যায়নি।
প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।

আপনার মতামত লিখুন