কক্সবাজারে ১৪ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধানে পরিবারের আকুতি
কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউনিয়নের চাইংগা মোড়া এলাকা থেকে রাইয়ান মোহাম্মদ আলভী (১৪) নামের এক কিশোর নিখোঁজ হয়ে গেছে। গত শনিবার (১৯ জুলাই) সকাল ১০টার দিকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় রাইয়ান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
রাইয়ান কালো রওশন দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল সাদা পাঞ্জাবি ও পায়জামা। ছেলেটির পরিবার জানায়, প্রতিদিনের মতো সে ওইদিন সকালেও মাদ্রাসার কথা বলে বের হয়। তবে দুপুর গড়িয়ে গেলেও বাসায় না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করে তারা। আত্মীয়-স্বজন ও মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও তার কোনো সন্ধান মেলেনি।
কেউ যদি তাকে দেখে থাকেন বা কোনো তথ্য দিয়ে সহায়তা করতে পারেন, নিচের ঠিকানা ও নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঠিকানা: চাইংগা মোড়া, ভারুয়াখালী, কক্সবাজার।
যোগাযোগ: ০১৮২১০৩৪৫৬৯
পরিবারটি সন্তান ফিরে পাওয়ার জন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

আপনার মতামত লিখুন